প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আমল কাদের জন্য?

আমল কাদের জন্য?

১৬ জুন ২০১৮ ১২:৫৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
মহান আল্লাহ বলেন, হে মো’মেনগণ, তোমাদের উপর সওম (রোজা) ফরদ করা হয়েছে, যেরূপ ফরদ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার (সুরা বাকারা- ১৮৩)। এই আয়াত নাজেলের মাধ্যমেই দ্বিতীয় হিজরিতে মো’মেনদের জন্য সওম ফরদ ঘোষিত হয়। এই নির্দেশ মেনেই আমরা গত এক মাস (রমজান মাস) সওম পালন করেছি। কিন্তু আল্লাহ তো শুরুতেই বললেন, হে মো’মেনগণ অর্থাৎ আল্লাহ সওম (রোজা) করতে নির্দেশ করেছেন কেবল মো’মেনদের। শুধু সওম নয়, সকল আমলই কেবল মো’মেনদের জন্য।
আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন মো’মেনদেরকে (সুরা বাকারা- ১৫৩; সমগ্র কোর’আনে বহু জায়গাতেই আছে, এখানে শুধু একটা উল্লেখ করেছি), যাকাত আদায় করতে বলেছেন মো’মেনদেরকে (সুরা বাকারা- ২৫৪, ২৬৭; সমগ্র কোর’আনে বহু জায়গাতেই আছে), আল্লাহ গোনাহ ক্ষমা করবেন এবং জান্নাতে দাখিল করবেন মো’মেনদেরকে (সুরা তাহরীম- ৮; মো’মেনদের আল্লাহ জান্নাত দিবেন এটা সমগ্র কো’আনে বহু আয়াতেই আছে)। যে মো’মেন নয় তার জন্য আমল নিরর্থক। তাহলে মো’মেন কাকে বলে সেটা একটু বুঝে নেওয়া দরকার।
আমরা সাধারণ অর্থে জানি যে, কলেমা পড়ে ঈমান আনলে সে মো’মেন হয়। অন্য ধর্ম থেকে কেউ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন প্রথমেই সে বলে আশহাদু (আমি সাক্ষ্য দিচ্ছি), অর্থাৎ একজন মো’মেন হয় একটা সাক্ষ্য দিয়ে বা শপথবাক্য পাঠ করে। শপথ করলে সেখান থেকে আর সরে আসা যায় না। সেই শপথবাক্যটা হলো- “লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলাল্লাহ” অর্থাৎ “আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা (ইলাহ) নেই, মোহাম্মদ (সা.) আল্লাহর রসুল।” এই শপথবাক্য পাঠ করার সাথে সাথে জীবনের সকল অঙ্গনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা ফরদ হয়ে গেল। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, শিক্ষাজীবন, কর্মজীবন, জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন এক কথায় সকল অঙ্গনেই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা অপরিহার্য (ফরদ) হয়ে গেল। যদি কোনো একটা অঙ্গনেও আল্লাহর হুকুমকে অস্বীকার করি তবে আর আমি মো’মেন থাকতে পারলাম না, আমার শপথ থেকে আমি সরে গেলাম, বিচ্যুত হলাম।
যদি কোনো বিশেষ পরিস্থিতিতে এক ওয়াক্ত নামাজ আপনি পড়তে না পারেন, একটা রোজা যদি করতে না পারেন তবে আপনি গোনাহগার হবেন কিন্তু মো’মেনের খাতা থেকে অন্তত আপনার নামটা কাটা পড়বে না কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নেন যে, এখন থেকে আপনি আর নামাজ পড়বেন না বা রোজা রাখবেন না তাহলে আপনি আর মো’মেন রইলেন না। আপনি সত্য প্রত্যাখ্যানকারী, সত্য অস্বীকারকারী তথা কাফের হয়ে গেলেন। তখন আপনার অন্য সকল আমল নিরর্থক হয়ে যাবে।
একইভাবে আপনার সমাজ যদি এই সিদ্ধান্ত নেয় যে, এ সমাজে আর আল্লাহর হুকুম-বিধান চলবে না তাহলে ঐ সমাজটা কুফরি সমাজ বলেই গণ্য হবে, সেই সমাজের একজন হিসাবে আপনিও কাফের বলেই গণ্য হবেন যদি না আপনি তওবা করে ঐ সমাজ থেকে হেযরত করে সত্যের পক্ষে চলে আসেন। রসুলাল্লাহ (সা.) এর ইন্তেকালের পর অনেক গোত্র এভাবে যাকাত না দেবার সিদ্ধান্ত নিল ফলে খলিফা আবু বকর (রা.) তাদেরকে স্বধর্মত্যাগী ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন যাকে ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে আখ্যায়িত করা হয়েছে। একটু ভেবে দেখুন তো, যে গোত্রগুলোর বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন সেই গোত্রগুলোর প্রতিটা ব্যক্তিই কি অপরাধী ছিল? প্রতিটা ব্যক্তিই কি কাফের হয়ে গিয়েছিল? হ্যাঁ, কারণ তারা সমাজের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষ অবলম্বন করতে পারেনি।
এখন আমার প্রশ্ন- বর্তমান মুসলিম বিশ্ব কি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হচ্ছে? আমরা কেবল যাকাতভিত্তিক অর্থনীতিই প্রত্যাখ্যান করিনি, আমরা গ্রহণ করে নিয়েছি সুদভিত্তিক অর্থনীতি। আমরা আল্লাহর দেওয়া আইন, দণ্ডবিধি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষাব্যবস্থা, কর্মনীতি, আন্তর্জাতিক নীতি, যুদ্ধনীতি এক কথায় সমস্ত কিছু বাদ দিয়ে গ্রহণ করেছি পাশ্চাত্য বস্তুবাদী ইহুদি-খ্রিষ্টান ‘সভ্যতা’রটা। তাহলে আমরা কীভাবে মো’মেন থাকলাম? আর আমরা যদি মো’মেনই না থাকি তাহলে তো আমাদের সমস্ত আমলও নিরর্থক হবে। এখন যদি আবু বকর (রা.) বা অন্য যে কোনো আসহাব পৃথিবীতে আসতেন তবে অবশ্যই আমাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধের মতো লড়াই করতেন।
তাহলে এখন আমাদের করণীয় কী? কীভাবে আমরা মো’মেন হবো? আমরা তো চাইলেই এখনই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করে ফেলতে পারছি না। এখন উপায় কী?
মহান আল্লাহ বলেন, “মো’মেন শুধুমাত্র তারা যারা আল্লাহ ও তাঁর রসুলের উপর ঈমান আনে, পরে কোনো সন্দেহ পোষণ করে না, জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করে। তারাই সত্যনিষ্ঠ [সুরা হুজরাত- ১৫]। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমাদের করণীয় হলো-
আল্লাহকে হুকুমদাতা, মোহাম্মদ (সা.)কে আল্লাহর রসুল বলে স্বীকৃতি প্রদান করতে হবে (এটাই আল্লাহ ও তাঁর রসুলের উপর ঈমান, আমানু বিল্লাহি ওয়া রসুলিহি)।
কোনো সন্দেহ পোষণ করা যাবে না (ছুম্মা লাম ইয়ারতাবু) অর্থাৎ এই স্বীকৃতি বা প্রতিজ্ঞা থেকে পিছপা হওয়া যাবে না, বিচ্যুত হওয়া যাবে না।
জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় মানবতার কল্যাণে (জীবনের সকল অঙ্গনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য) জেহাদ (সর্বাত্মক প্রচেষ্টা) করতে হবে।
এই তিনটি শর্ত মানলে আমরা মো’মেন হতে পারব, অন্যথায় আমাদের সকল আমল নিরর্থক হবে। আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য আমরা যদি প্রচেষ্টা করতে চাই, সংগ্রাম করতে চাই তাহলে প্রথমেই এই স্বীকৃতিপ্রদানকারীদেরকে (মো’মেনদাবীদার) ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রচেষ্টার প্রথম অংশ হলো- যতভাবে পারা যায় মানুষকে এটা বোঝানো যে, কেন আমাদের সমাজে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হওয়া দরকার। এই কাজটিই করে যাচ্ছে হেযবুত তওহীদ। এই সত্যের উপর সকলকে ঐক্যবদ্ধ হবার আহŸান করছি আমরা। মো’মেন হবার যে শর্ত আল্লাহ দিয়েছেন সেটা পূর্ণ করার আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছি আমরা।
[লেখক: সাংবাদিক ও কলামিস্ট, ফেসবুক: / rblee77, মতামতের জন্য যোগাযোগ: ০১৬৭০-১৭৪৬৪৩, ০১৬৭০-১৭৪৬৫১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার ও মর্যাদার কথা তুলে ধরে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ৪৭–১৩ গোলের বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী…
 ১৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!
ঢালিউড অভিনেত্রী পরীমনির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে বিব্রতকর…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এক মাস ধরে শাড়ি জমিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পূজার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর জন্য আলাদা শাড়ি…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে দেশের তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!
ভারতের সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা টেনে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক
শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর রাখতে বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব সরেজমিনে তদারকি করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত
মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিনজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
কুমিল্লা প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট কিছু পরিবহন কোম্পানির দায়িত্বহীনতা এবং মহাসড়কে দীর্ঘ সময়…
 ১৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!
বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজার আয়োজন দেখতে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে নৃত্যশিল্পী,…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যে ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, নিজের রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সোমবার (১৯…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন