প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বেড়ে চলেছে অপরাধ: শান্তি ফেরানোর...

বেড়ে চলেছে অপরাধ: শান্তি ফেরানোর উপায় কী?

১ এপ্রিল ২০২৫ ১২:৪২ এএম
বজ্রশক্তি ডেস্ক

শাহাদৎ হোসেন: 
দেশে দিন দিন বেড়ে চলেছে নানা ধরণের অপরাধ। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, খুন, ধর্ষণ, চুরি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির ফলে আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পরিসংখ্যান বলছে, কেবল আমাদের দেশেই নয়, সমগ্র বিশ্বেই সামাজিক অপরাধ, অন্যায় ও অশান্তি বেড়ে চলেছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই নানা অপরাধের চিত্র ফুটে ওঠে।

সাম্প্রতিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি ব্যবস্থার ভেঙে পরা। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় না থাকায় অপরাধ বাড়ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষের নৈতিক অবক্ষয় ও আত্মিক অবনতি এতটাই তলানিতে পৌঁছেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারলেই তারা অপরাধ সংঘটিত করছে। অপরাধের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মতো অপরাধ ছাড়াও সামাজিকভাবে ক্ষতিকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘মব কালচার’। ভিন্নমতাবলম্বীদের উপর হামলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, মাজারে হামলা ইত্যাদি ঘটনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে একটি উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা মাজার ভাঙচুর, সাংস্কৃতিক অঙ্গণে হামলা, ইত্যাদির ঘটনা ব্যাপক হারে বেড়েছে। এসব হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট যেন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অপরাধ বৃদ্ধির পেছনে সামাজিক ও অর্থনৈতিক কারণও রয়েছে। বেকারত্ব, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়া, মাদকের সহজলভ্যতা, পারিবারিক বিচ্ছিন্নতা এবং শিক্ষাব্যবস্থার দুর্বলতাও অপরাধ বৃদ্ধির জন্য দায়ী। তবে মব কালচারের বৃদ্ধির পেছনে ধর্মীয় মতাদর্শভিত্তিক বিরোধ কিংবা আক্রোশকে দায়ী করা হয়।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

অপরদিকে বিশ্বের সকল দেশেই অপরাধের লাগাম টেনে ধরতে পুলিশ বাহিনীর সংখ্যা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কঠোর আইন প্রণয়ন করা হলেও বাস্তবে অপরাধপ্রবণতা কমছে না। তবে ইতিহাস বলে, এমন এক সময় ছিল যখন কোনো পুলিশ বাহিনী ছিল না, তবু মানুষের জীবন ছিল সর্বোচ্চ নিরাপদ। তখনকার আদালতগুলোতে অপরাধজনিত মামলার উপস্থিতি ছিল বিরল। কল্পনা করা কঠিন হলেও বাস্তব ইতিহাস বলে, ১৪শ’ বছর আগে রাসূল (সা.) এর হাতে গড়ে ওঠা সমাজে এমনই শান্তি বিরাজ করেছিল। আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই সে সমাজে অপরাধ দমন সম্ভব হয়েছিল।

একটি জাতীয় পত্রিকার সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সামগ্রিক অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। দস্যুতা ৪১ শতাংশ, অপহরণ ৮৬ শতাংশ, খুন ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।

প্রতিবেদন অনুসারে, গত সাত মাসে খুনের মামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ২ হাজার ৮৪০টি খুনের মামলা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৯ শতাংশ বেশি। পুলিশের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ৯৮৬টি খুনের মামলা ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে। এ হিসাব বাদ দিলে খুনের হার বেড়েছে ১০ শতাংশ।

অপরাধ বৃদ্ধির কারণ হিসেবে বলা হচ্ছে, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। পুলিশি ব্যবস্থা দুর্বল হওয়ায় ছিনতাই, ডাকাতি, দস্যুতা, অপহরণ, খুন, ধর্ষণ, চুরি ও সিঁধেল চুরির মতো অপরাধ বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, কেবল কঠোর আইন প্রয়োগ বা পুলিশ পাহারার মাধ্যমে অপরাধ দমন সম্ভব নয়। কারণ, মানুষ শুধু শরীরসর্বস্ব প্রাণী নয়, তার একটি আত্মাও আছে, যা তাকে নিয়ন্ত্রণ করে। তাই মানুষের আত্মিক পরিশুদ্ধি নিশ্চিত না করা গেলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে অপরাধ বন্ধ করা অসম্ভব।

বর্তমানের আইন, বিচার ও শাসনব্যবস্থা পাশ্চাত্যের অনুসরণে তৈরি, যা মানুষের আত্মার সংশোধন নিশ্চিত করতে পারে না। বরং দেখা যায়, ছোট অপরাধে জেলে যাওয়া ব্যক্তি বড় অপরাধী হয়ে বের হয়, আইনের ফাঁক গলে আরও ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ে। সমাজ থেকে চুরি দূর করতে হলে প্রথমে অভাব দূর করতে হবে, যেন কেউ চুরি করতে বাধ্য না হয়। এরপর মানুষের নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের মনে আত্মিক বাধা সৃষ্টি করতে হবে। এরপরও কেউ চুরি করলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা থাকতে হবে। এভাবেই ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সঠিক নৈতিক শিক্ষার অভাব, দুর্নীতি ও বৈষম্যমূলক বিচার ব্যবস্থাই অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিত করা, শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

ইসলামের শাসন ব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক ভারসাম্য এবং নৈতিকতার শিক্ষা ছিল অপরাধ দমনের মূল চাবিকাঠি। যাকাত ব্যবস্থা দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা হয়েছিল, যার ফলে চুরি করার প্রয়োজন হতো না। ইসলামী সমাজে পারিবারিক বন্ধন মজবুত থাকায় বিচ্ছিন্নতা, হতাশা ও অবক্ষয়ের সুযোগ কম ছিল। এছাড়াও, অপরাধের শাস্তি যেমন ছিল নিশ্চিত, তেমনই অপরাধীকে সংশোধনের সুযোগও দেওয়া হতো।

তাই একমাত্র প্রকৃত ইসলামই পারে এমন ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, যা অন্যায়-অপরাধের মূল উৎপাটন নিশ্চিত করবে। তাই অপরাধ দমন করতে হলে কেবল কঠোর আইনই নয়, বরং ইসলামী জীবনব্যবস্থাকে সমাজে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একমাত্র আল্লাহর দেওয়া ইসলামের সঠিক আদর্শই পারে সমস্ত অন্যায়, অবিচার দূর করতে। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক