প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দীন নিয়ে মতভেদ করা কুফর

দীন নিয়ে মতভেদ করা কুফর

১৯ জুন ২০১৮ ১২:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করা কুফর। সেই বিভেদ সৃষ্টির কাজ সবচেয়ে বেশি করা হয়েছে দীনের সূক্ষ্মাকিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে উদ্ভাবিত মাসলা মাসায়েলের নামে। এই কাজটি সাধারণ মানুষ করে নি, করেছেন আলেম, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির ও ইমামগণ। দীনের বিষয়ে মতবিরোধকে তারা এত উৎসাহের সাথে করেছেন যে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার, তার মতামতের খণ্ডনকেই নিজেদের এলেম প্রকাশের একমাত্র মাধ্যম বানিয়ে নিয়েছেন।
বর্তমানে আমরা দেশজুড়ে যত ওয়াজ মাহফিল দেখি তার অধিকাংশই হলো একটি ধর্মীয় মতবাদের বিরুদ্ধে আরেকটি ধর্মীয় মতবাদের প্রতিবাদ। বিষয়বস্তুগুলো কেমন? নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি, আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি আরশে সমাসীন, আল্লাহর কি হাত পা আছে নাকি তিনি নিরাকার, তারাবি আট রাকাত নাকি বিশ রাকাত, টাই পরা জায়েজ নাকি না-জায়েজ, মিলাদের সময় কেয়াম করতে হবে নাকি বেকেয়াম হবে, সুরা ফাতিহা পড়ার পর আমিন জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে ইত্যাদি নিতান্তই তাত্তি¡ক আর গুরুত্বহীন বিষয়। এগুলো একটাও দীনের মৌলিক বিষয়ের ধারে কাছেও নয়। অথচ এগুলো নিয়েই তারা প্রতিনিয়ত জাতিকে টুকরো টুকরো করে করে চলেছেন।
এর কারণ তারা আসলে এই দীনের প্রকৃত উদ্দেশ্য কী সেটাই নিশ্চিতরূপে জানেন না। তাদের কাছে এই দীনের উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি আমল করে সওয়াব হাসিল করা। এ জন্য তারা আমল করতে করতে খুঁটিনাটি আমল নিয়েও ফতোয়াবাজি করে চলেছেন। একটি গাড়ি যখন রাস্তা থেকে খাদে পড়ে যায় তখন প্রথম কর্তব্য হচ্ছে সেই খাদ থেকে গাড়িটিকে উদ্ধার করা। সেটা না করে যদি আমরা গাড়িটির ভেঙে যাওয়া হেডলাইট মেরামত করতে শুরু করি সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে, কতটুকু বুদ্ধিমানের কাজ হবে?
এই দীনটি এসেছে কেন? ইসলামের উদ্দেশ্য কী? এক কথায় এই দীনের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর প্রতিনিধি হিসাবে তাঁর হুকুম প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র মানবজাতির জীবন থেকে সকল অন্যায়-অবিচার, যুদ্ধ-রক্তপাত নির্ম‚ল করে ন্যায় সুবিচার অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করে ইবলিসের মোকাবেলায় আল্লাহকে বিজয়ী করা। ইবলিসের চাওয়া হচ্ছে অশান্তি, অবিচার, রক্তপাত। সেটা যতদিন সমাজে বিরাজ করবে ততদিন সে আল্লাহর সাথে কৃত চ্যালেঞ্জে বিজয়ী থাকবে। আল্লাহকে সেই চ্যালেঞ্জে বিজয়ী করার জন্য একটাই করণীয়, অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি আসবে কী করে? একটাই পথ- আল্লাহর হুকুম প্রতিষ্ঠা।
বর্তমানে সমগ্র পৃথিবীতে যে অন্যায় অশান্তি যুদ্ধ রক্তপাত বিরাজ করছে তার কারণ হলো, মানুষ এখন আল্লাহর হুকুমের পরিবর্তে ইবলিসের হুকুম অর্থাৎ নিজেদের মনগড়া হুকুম মেনে চলছে। তাদের অর্থনীতি চলছে সুদের ভিত্তিতে যা আল্লাহর দীনে সম্পূর্ণ হারাম। তাদের জীবনের সামষ্টিক অঙ্গনগুলো যথা রাষ্ট্রনীতি, বাণিজ্য, প্রশাসন, রাজনীতি, শিক্ষা, সামরিক বিভাগ ইত্যাদির প্রত্যেকটি চলছে পাশ্চাত্যের তৈরি ব্যবস্থা দিয়ে।
আর আল্লাহর হুকুম টিকে আছে ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র অঙ্গনের সংকীর্ণ পরিসরে। ইসলামের সকল সামষ্টিক আমলগুলোকেও ব্যক্তিগত আমলে পরিণত করা হয়েছে। নামাজ, হজ্ব, যাকাত ইত্যাদি সবই সামষ্টিক বিষয় কিন্তু এখন সেগুলোকে ব্যক্তিগত সওয়াব বা ফজিলতের মাধ্যমে পরিণত করা হয়েছে। আর উৎসাহ দেওয়া হচ্ছে যে, যত বেশি সম্ভব এই ব্যক্তিগত আমলগুলো করে যাওয়ার জন্য। চেষ্টা করা হচ্ছে নিখুঁতভাবে ওজু করতে, নিখুঁতভাবে ঘড়ি ধরে সেহরি ইফতার করতে, হিসাব করে তসবিহ গুনে জিকির করতে, নারীদেরকে যেন কাকপক্ষীয় দেখতে না পায় সেরকমভাবে পর্দা করতে। এসব আমল নিয়ে বাড়াবাড়ি করে, তর্কাতর্কি করে তারা জাতির মধ্যে শত সহস্র বিভাজন সৃষ্টি করছেন কিন্তু দীন প্রতিষ্ঠা করার, আল্লাহর হুকুমগুলো জাতীয় জীবনে প্রতিষ্ঠা না করলে যে আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জে পরাজিত থেকে যাবেন। দীনের আগমনের উদ্দেশ্যই, নবী রসুলদের আগমনের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে।
এ কারণেই আল্লাহ বলেছেন, এই দীনকে তোমরা কায়েম করো এবং এ ব্যাপারে মতভেদ করো না (সুরা শুরা ১৩)। দীন কায়েমের ব্যাপারে তো মাজহাব ফেরকা বের করে লাভ নেই। মাজহাব ফেরকার মাসলা-মাসায়েল আর দণ্ডবিধি সংক্রান্ত রায়, ফতোয়ার বিষয়গুলো আসবে দীন প্রতিষ্ঠার পরে যখন সেটা দিয়ে রাষ্ট্রব্যবস্থা পরিচালনা করা হবে তখন। কিন্তু দীন প্রতিষ্ঠার আগেই যদি মতভেদ করে জাতিকে টুকরো টুকরো করে তার শক্তি-সামর্থ্য বিনষ্ট করে ফেলি তাহলে দীনটাই তো প্রতিষ্ঠা হবে না।
যারা মাজহাব মান্য করাকে ফরজ বলেন, ফেরকা মাজহাবের পক্ষে নানারকম যুক্তি দাঁড় করাতে চান তারা সেটা করতে পারেন কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই কাজ করে আপনারা আল্লাহর অভিপ্রায়ের বিপরীত করছেন, পৃথিবীর বুকে ইবলিসকে বিজয়ী রেখে আপনাদের এই সব পাণ্ডিত্য আল্লাহর সন্তোষ উৎপাদন করবে না। মতভেদ রেখে আগে দীন প্রতিষ্ঠা করুন। আগে অন্তত একটা বিষয়ে সকলে একতাবদ্ধ হন যে, আমরা আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবো না। তারপর জীবন-সম্পদ দিয়ে সংগ্রাম করে আল্লাহর সেই হুকুমকে প্রতিষ্ঠা করব। নবীর (সা.) সাহাবীরা কেউ হানাফি, হাম্বলি, শিয়া, সুন্নী ছিলেন না। তারা ছিলেন শুধুই মো’মেন। আসুন আমরা মো’মেন হই। এইসব মতভেদ করে আমরা শক্তিহীন দুর্বল হয়ে পড়েছি। সমগ্র দুনিয়াতে আমাদের কোনো সম্মান নেই, অধিকার নেই, আমাদের নিরাপত্তা নেই। সাড়ে ছয় কোটি মুসলমান আজ উদ্বাস্তু। একটার পর একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের এই ক্ষুদ্র দেশে পনেরো কোটি মুসলিম বাস করে। আমরাও তাদের টার্গেটের বাইরে নই। এখনও সময় আছে, যদি আমরা এই একটি সহজ কথার উপর ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। কারণ তিনি মো’মেনের রক্ষাকর্তা, ওয়ালী।
আমার এ কথাগুলো শুনুন। কথাগুলো যদি যৌক্তিক হয়, কল্যাণকর হয় তাহলে আসুন কোনো ক্ষুদ্র বিষয় নিয়ে মতবিরোধ না টেনে এনে, অযথা আমার লেবাস, চেহারা ইত্যাদি ব্যক্তিগত ত্রুটি সন্ধান না করে ঐক্যবদ্ধ হই। জাতিকে রক্ষা করি, তাহলে নিজেরাও রক্ষা পাব। জাতি ধ্বংস হলে নিজেরাও ধ্বংস হবো।
[লেখক: সাংবাদিক ও কলামিস্ট
ফেসবুক: riad.hassan.ht
ফোন: ০১৬৭০-১৭৪৬৪৩, ০১৬৭০-১৭৪৬৫১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি