প্রচ্ছদ    খুলনা   কোটি টাকার মাটি কাটলেও জরিমানা...

কোটি টাকার মাটি কাটলেও জরিমানা ৫০ হাজার টাকা!

১৪ জুলাই ২০২৩ ১২:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুশান্ত কুমার মল্লিক, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে চলছে সারা বছর ধরে চলে বালু ও মাটি কাটার মহোৎসব। কৃষিজমি, টিলা, খাল-বিল কোনো কিছুই বাদ যায় না মাটি খেকোদের হাত থেকে। ইটভাটায় মাটির জোগান, ডোবা ভরাট, বসতভিটা, রাস্তা তৈরিসহ বৈধ ও অবৈধ নানা কাজে কৃষি জমির উর্বর অংশ তথা টপ সয়েল কাটা শুরু চলছে। এসব মাটি লাখ লাখ টাকায় বিক্রি করে মাটি খেকোরা। মাঝে মধ্যে প্রশাসনের অভিযান হলে জরিমানার টাকাকে ব্যবসার খরচ ধরে সংশ্লিষ্ট দপ্তরের জন্য বৈধ ও অবৈধ বাজেট রেখে প্রতিবছর কৃষিজমি নিজেদের স্বার্থে ধ্বংস করছেন তারা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শস্যভাণ্ডার খ্যাত ৩৪৭.৭২ বর্গমিটার আয়তন ও প্রায় ৩ লাখ জনসংখ্যার কেশবপুর উপজেলায় ইটভাটা আছে ১৬টি। চলতি বছর সচল ছিল ১১টি। কোন ভাটার বৈধ কাগজপত্র নেই। ইটভাটার বেশীর ভাগই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে কৃষি জমির পাদদেশে। ইটভাটার প্রধান উপকরণ হচ্ছে কৃষি জমির টপ সয়েল। কৃষি জমি থেকে হাজার হাজার একর টপ সয়েল রাতের আঁধারে কেটে ইটভাটায় সরবরাহ করার কারণে বিরান ভূমিতে পরিণত হচ্ছে অনেক কৃষি জমি। যা জমির প্রাণ হিসেবে পরিচিত। কোটি টাকার মাটি কাটলে জরিমানা হয় মাত্র ৫০ হাজার টাকা। এটা ধরে নিয়েই মাটি খেকোরা অবাধে মাটি কেটে চলেছে।

বালুমহল ও মাটি ব্যবস্থাপণা সংশোধন আইন-২০০৩ বলছে, কোনও ফসলি জমি থেকে বালু বা মাটি কাটা যাবে না। কৃষি বা অন্য ফসলি জমির টপ সয়েল কাটলে (জমির মাটির উপরের অংশ) দুই বছর জেল খাটতে হবে। এ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার বায়সা, শ্রীরামপুর, জাহানপুর, মির্জাপুর, বগা, মহাদেবপুর, চালিতাবাড়িয়া, ভোগতী গ্রামের চিহ্নিত মাটি ব্যবসায়ীরা মাটি কাটা ব্যবসায় জড়িত। এরা প্রতিদিন সকাল থেকে রাত অবধি মাটি কাটা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

স্থানীয় পরিবেশবাদীরা করেন, অধিকাংশ মাটি চলে যাচ্ছে ইটভাটায়। স্কাভেটর দিয়ে গভীরভাবে চাষী জমির মাটি কাটায় আশপাশের জমির চেয়ে ওইসব জমি নিচু হয়ে যাচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে বোরো আবাদের জমিসহ ক্ষুদ্র কৃষকদের জমি। অব্যাহতভাবে মাটি কেটে ট্রাক্টার, মিনি ট্রাকযোগে সকাল থেকে গভীর রাত অবধি সড়ক দিয়ে যাতায়াতে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। হুমকিতে পড়েছে এলাকার শতশত স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী, ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্থ হচ্ছে বোরো আবাদের জমিসহ কৃষক।

এ ব্যাপারে এক মাটি ব্যবসায়ী বলেন, আমরা জনস্বার্থে মাটি কাটার কাজ করি। তাছাড়া ইটভাটার প্রধান উপকরণ তো মাটি। কেশবপুরে ব্যাপক ইটের চাহিদা রয়েছে। মাটি কাটায় ইতোমধ্যে তার দুবার করে ৪ জন শ্রমিককে ধরে উপজেলা প্রশাসন জরিমানা করেছে। ভাবছি এ ব্যবসা আর করবো না।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান বলেন, যেখানে মাটি কাটার খবর পাচ্ছি সেখানেই অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। মাটি কাটার অভিযোগে এ বছর কয়েক মাটি ব্যবসায়ীর মালামাল জব্দসহ জেল-জরিমানা করা হয়েছে। এরপরও থামানো যাচ্ছে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক