প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আকিদা সহিহ্ না হলে ঈমান...

আকিদা সহিহ্ না হলে ঈমান ও আমল অর্থহীন

৪ এপ্রিল ২০২৫ ১২:৩১ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
মানুষের জীবনের সর্ব অঙ্গনে আল্লাহর দীন প্রতিষ্ঠার প্রসঙ্গ আসলেই মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ ভীত ও চিন্তিত হয়ে পড়েন। তারা হচ্ছে সেই অংশটি যারা কিছুতেই জাতীয় জীবনে আল্লাহর দীন প্রতিষ্ঠা হোক তা চান না। যারাই আল্লাহর দেওয়া দীন প্রতিষ্ঠার কথা বলে, এই শ্রেণিটি তাদের সবাইকে এক পাল্লায় ফেলে তাদের কর্ম-প্রচেষ্টাকে সন্ত্রাস, জঙ্গিবাদ ইত্যাদি বলে প্রচার করে মানুষের কাছে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চান। ইসলামে জেহাদ, কেতালের যে আলোচনা রয়েছে সেটাকেই তারা সন্ত্রাস বলে চিহ্নিত করতে চান। কিন্তু জেহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়।

জেহাদ শব্দের অর্থ সংগ্রাম, সর্বাত্মক সংগ্রাম, প্রচেষ্টা। দীন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা মানুষকে মুখে বলে, লিখে, বক্তৃতা করে, যুক্তি উপস্থাপন করে, বুঝিয়ে ইত্যাদি সবই জেহাদের অন্তর্ভুক্ত। আর কেতাল একেবারে ভিন্ন শব্দ যার অর্থ সশস্ত্র যুদ্ধ। জেহাদ ব্যক্তি, দল, গোষ্ঠী ইত্যাদির পর্যায়ে এবং কেতাল রাষ্ট্রীয় পর্যায়ে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা দল যদি দীন প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে নেয় তবে সেটা হবে মারাত্মক ভুল। তাদের কাজ হবে মানুষকে যুক্তি দিয়ে কোর’আন-হাদিস দেখিয়ে, বই লিখে, বক্তৃতা করে মানুষকে এ কথা বোঝানো যে পৃথিবীতে নিরংকুশ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচারের মধ্যে বাস করতে হলে একমাত্র পথ- যিনি আমাদের সৃষ্টি করেছেন তাঁর দেয়া জীবন বিধান মোতাবেক আমাদের জীবন পরিচালনা করা। এই কাজ কি জোর করে করাবার কাজ? এটাতো সাধারণ জ্ঞানেই বোঝা যায় যে জোর করে, শক্তি প্রয়োগ করে মানুষকে কোন কিছু বিশ্বাস করানো অসম্ভব।

হেযবুত তওহীদ এই কাজটাই করার সংকল্প করেছে এবং করছে মানুষকে বুঝিয়ে, যুক্তি দিয়ে। প্রকৃত ইসলামের স্বরূপ তুলে ধরাই হচ্ছে বিকৃত ইসলামের কুফল থেকে সমাজকে রক্ষা করার একমাত্র পথ। হেযবুত তওহীদ তাই আল্লাহর সার্বভৌমত্বে মানুষকে ফিরে আসার আহ্বান করছে এবং জঙ্গিবাদের ভ্রান্তিগুলো রসুলের (সা.) জীবন থেকে, কোর’আন হাদিস থেকে তুলে ধরছে। এই সত্য প্রচার ও প্রতিষ্ঠার কাজটি করার জন্য হেযবুত তওহীদ প্রক্রিয়া গ্রহণ করেছে আল্লাহর রসুলের (সা.) প্রক্রিয়া। তিনি কী করেছিলেন? মক্কী জীবনের তের বছর তাঁর আহ্বান অর্থাৎ বালাগ ছিল ব্যক্তি ও দলগত পর্যায়ে। তাই তিনি ও তাঁর দল সর্বপ্রকার অত্যাচার, মিথ্যা দোষারোপ, নির্যাতন সহ্য করেছেনÑ কোনো প্রতিঘাত করেননি। হেযবুত তওহীদের মোজাহেদরাও আজ ৩০ বছর ধরে মানুষকে তওহীদের, আল্লাহর সার্বভৌমত্বের দিকে আহ্বান জানিয়ে আসছে, এটা করতে যেয়ে তারা বিরুদ্ধবাদীদের গালাগালি খাচ্ছে, অপমানিত হচ্ছে, মার খাচ্ছে প্রচণ্ডভাবে নির্যাতিত হচ্ছে, এমনকি আমাদের পাঁচজন সদস্য শহীদ হয়েছেন।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

আল্লাহর রসুলের (সা.) তের বছরের মক্কী জীবনও ছিল শুধু এক তরফা নির্যাতন। তারপর মদীনার মানুষ যখন তাঁর তওহীদের ডাক গ্রহণ করল, তখন তিনি হিজরত করে সেখানে যেয়ে রাষ্ট্র গঠন করলেন। যেই রাষ্ট্র গঠন করলেন তখনই নীতি বদলে গেল। কারণ রাষ্ট্র কোনোদিন ব্যক্তি বা দলের নীতিতে টিকে থাকতে পারে না। তিনি যখন মদিনাবাসীর অবিসংবাদিত নেতা হলেন তখন তাঁকে বিচারক হিসাবে বিবাদের মীমাংসা করতে হল, অপরাধীদের বিচার করতে হল, শাসক হিসাবে বিভিন্ন এলাকায় প্রশাসনিক দপ্তর (মসজিদ) প্রতিষ্ঠা করতে হল, সেখানে প্রশাসক নিয়োগ দিতে হল। আল্লাহর রসুল (সা.) হিসাবে তিনি তাদেরকে কোর’আন শিক্ষা দিতেন এবং তাদের আত্মিক ও শারীরিক উপযুক্ততা সৃষ্টির জন্য প্রশিক্ষণ প্রদান করতেন। ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য তখন তাঁর প্রয়োজন হবে অস্ত্রের, সৈনিকের, যুদ্ধের প্রশিক্ষণের। নবগঠিত রাষ্ট্রের সেনাপ্রধান হিসাবে আল্লাহর রসুলও (সা.) প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিলেন। তিনি অপরাপর রাষ্ট্রনায়কদের মতোই জাতির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যুদ্ধ করলেন, প্রয়োজনে সন্ধি করলেন। এগুলো সবই করলেন যখন তাঁর হাতে একটি জাতি তাদেরকে পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছিল তারপর অর্থাৎ রাষ্ট্রপ্রধান হওয়ার পর। সুতরাং রসুলাল্লাহর (সা.) প্রদর্শিত পথ মোতাবেক তওহীদ ভিত্তিক এই সত্যদীন প্রচার ও প্রতিষ্ঠায় ব্যক্তি গোষ্ঠী বা দলগতভাবে কোনো কেতাল অর্থাৎ সশস্ত্র যুদ্ধ নেই, আছে শুধু তওহীদের, আল্লাহর সার্বভৌমত্বের আহ্বান, বালাগ দেয়া। ঠিক তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে আছে সশস্ত্র যুদ্ধ। রাষ্ট্রীয় পর্যায়ে অস্ত্র, যুদ্ধ ইত্যাদি যদি আইনসম্মত না হয় তবে পৃথিবীর সব দেশের সামরিক বাহিনীই বে-আইনি, সন্ত্রাসী। কোর’আন ও হাদিসে যে জেহাদ ও কেতালের কথা আছে তা রাষ্ট্রগত। বিভিন্ন সময়ে যেসব মুফতিরা ইসলামবিদ্বেষীদেরকে হত্যার ফতোয়া দিচ্ছেন আর যারা চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই হত্যাকে রসুলাল্লাহর (সা.) করা সামরিক অভিযানের সঙ্গে এক করে দেখাতে চাচ্ছে তারা কি এই দণ্ড প্রদানের জন্য জাতি কর্তৃক মনোনীত বিচারক, নাকি গাঁয়ে মানে না আপনি মোড়ল? বিচারক হিসাবে নিয়োগ দেওয়া দূরের কথা জাতি যাদেরকে চেনেই না, তারা কোন অধিকারে, কোন ক্ষমতাবলে অপরকে কতলের রায় প্রদান করছেন? তারা কি মাদ্রাসায় কিছু মাসলা মাসায়েল শিখে নিজেদেরকে নিজেরাই রাষ্ট্রের ‘কাজী’ বলে সাব্যস্ত করছেন?

আমরা কোর’আন-হাদিস দেখিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে মানুষকে বোঝাতে চেষ্টা করছি যে তওহীদ ভিত্তিক দীন, জীবনব্যবস্থা ছাড়া মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তার আর কোনো বিকল্প পথ নেই। বর্তমান অশান্ত পৃথিবীই তার প্রমাণ। এখানে জোর জবরদস্তির কোনো স্থান নেই, মানুষকে জোর করে কোনো কিছু বোঝানো যায় না এটা সাধারণ জ্ঞান। মানুষ যদি একে গ্রহণ করে তবে দেশে তওহীদ ভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তারা পার্থিব ও পরকাল দুই জীবনে শান্তি ও গৌরবের অধিকারী হবে। আর যদি মানুষ আমাদের ডাকে সাড়া না দেয়, মানুষের সার্বভৌমত্বকেই আঁকড়ে ধরে থাকে তাহলে তারা এর পরিণাম ভোগ করবে। তবে প্রচলিত সিস্টেমের ধারক-বাহক-অনুসারীরা আমাদের যতই বিরোধিতা করুক, আল্লাহর সত্যদীনকে সমুন্নত করার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে।

[লেখক: মুখপাত্র, হেযবুত তওহীদ
ইমেইল: hezbuttawheed.official@gmail.com
যোগাযোগ: ০১৭১১০০৫০২৫, ০১৭১১৫৭১৫৮১, ০১৭১১২৩০৯৭৫]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ
বাংলাদেশের ভূখণ্ডে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদানের প্রক্রিয়ায় গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের উপস্থিতি…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ…
 ২৪ নভেম্বর ২০২৬    বিনোদন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, বিদ্যুৎ উৎপাদনে এগোচ্ছে প্রকল্প!

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, বিদ্যুৎ উৎপাদনে এগোচ্ছে প্রকল্প!
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

দেশে আইওয়ার হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

দেশে আইওয়ার হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি!

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি!
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন ফেরার পরিকল্পনা!

১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন ফেরার পরিকল্পনা!
দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!
নেত্রকোণার মদনে যানবাহন থেকে টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী জুলাইযোদ্ধা আব্দুল বারেক। এ…
 ২৩ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’—এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম