প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   যারা হেযবুত তওহীদের সাথে কাজ...

যারা হেযবুত তওহীদের সাথে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে

২৫ জুন ২০১৭ ০১:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হেযবুত তওহীদ মানবতার কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক আন্দোলন যার প্রতিষ্ঠাতা মাননীয় এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। গত ২২ বছর যাবৎ হেযবুত তওহীদের সদস্যরা মাননীয় এমামুয্যামানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে নিজেদের জীবন-সম্পদ আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানী থেকে শুরু করে দেশের সর্বত্র সভা, সেমিনার, আলোচনা অনুষ্ঠান, র‌্যালি, মানববন্ধন, জনসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান, পথসভা, আলেম সম্মেলনসহ লক্ষাধিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে ব্রত হয়েছে হেযবুত তওহীদ। আমাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে মহান আল্লাহপাকের দরবারে দুহাত তুলে দোয়া করছে অসংখ্য মানুষ। এছাড়া হেযবুত তওহীদের সাথে ঐক্যমত পোষণ করে মানবতার কল্যাণে কাজে সম্পৃক্ত হতে আগ্রহ দেখাচ্ছেন বিশাল জনগোষ্ঠি। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোটি কোটি শুকরিয়া, আমাদের মতো অতি তুচ্ছ, সাধারণ, গুনাহগার মানুষের কথায় তারা ঐক্যমত পোষণ করেছে এবং এই কাজে ব্রতী হবার আগ্রহ প্রকাশ করছে। তাই তাদের প্রতি আন্তরিক অভিনন্দন, দোয়া এবং শুকরিয়া জানাচ্ছি।
হেযবুত তওহীদ আন্দোলনের কিছু নীতিমালা এবং কর্মসূচি রয়েছে। এমামুয্যামান এই নীতিমালাগুলো আন্দোলনের শুরুতেই নির্ধারণ করে দিয়েছিলেন। ২০১২ সালের ১২ জানুয়ারি তিনি আমাদের ছেড়ে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান। আজও আমরা সেই নীতিমালা থেকে একবিন্দু পরিমাণ বিচ্যুত হইনি। যারা এর বিচ্যুতি ঘটাতে চেয়েছে বা ঘটিয়েছে তারা এই পবিত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে পারেনি। আলহামদুলিল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে নতুন ও উদ্যোমীদের দিয়ে সেই শুন্যস্থান পুরণ করে দিয়েছেন। তাই আমরা সর্বান্তকরণে বলতে পারি আল্লাহর ¯েœহধন্য আন্দোলন হেযবুত তওহীদে কেউ যদি সত্য দ্বীন প্রতিষ্ঠার কাজ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে বা মতলবে এসে থাকেন তবে যথা সময়ে তা অবশ্যই প্রকাশিত হবে। তাই এ যাবত যারা হেযবুত তওহীদের এই মহতী উদ্যোগের সাথে ঐক্যমত পোষণ করেছেন তাদেরকেও এইসব নীতিমালা এবং কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
একটি আন্দোলন পরিচালনা করতে কিছু নীতিমালা এবং কর্মসূচি অনুসরণ করতে হয়। সুনির্দিষ্ট নীতিমালা এবং সুপরিকল্পিত কর্মসূচি ছাড়া কোনো আন্দোলনই তার কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে পারে না। হেযবুত তওহীদের নীতিমালাগুলো হলো:

  • আন্দোলনের কোনো সদস্য-সদস্যা অবৈধ কোনো অস্ত্রের সংষ্পর্শে যাবে না।
  • কোনোরূপ বে-আইনী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হবে না।
  • আন্দোলনের কেউ রাজনীতিক কর্মকান্ডের সাথে জড়িত হবে না।
  • কেউ বেকার থাকতে পারবে না।
  • কর্মক্ষম সবাইকে হালাল উপায়ে রোজগার করতে হবে।
  • দ্বীনের কাজ করে কোনোরূপ বিনিময় গ্রহন করা যাবে না।
  • সকল ধর্ম-বর্ণ-দল-মত, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। সরকার, আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে, জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কারণ এটা জাতির কাজ, তাই জাতির সবাইকে সম্পৃক্ত করতে হবে।

এই সব নীতিমালা অক্ষরে অক্ষরে পালন করবে। যারা বেআইনী কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে আন্দোলন ব্যবস্থা নিবে। প্রয়োজনে আইন-শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না।
মানবজীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ তাঁর রাসুল (সা:) কে একটি পরিপূর্ণ কর্মসূচি দান করেছিলেন। যে কর্মসূচি অনুসরণ করে তৎকালীন সর্বদিক দিয়ে পশ্চাদপদ আরবজাতি, ঐক্য, শৃঙ্খলায়, ভ্রাতৃত্বে পৃথিবীর মধ্যে মহান আদর্শ স্থাপন করেছে। সেই কর্মসূচি স্বয়ং আল্লাহর রাসুল তাঁর হাতে গড়া উম্মতে মোহাম্মদীকে দিয়ে গিয়েছিলেন এবং তাঁরা তা অনুসরণ করেছিলেন। সেই একই কর্মসূচি অনুসরণ করেই হেযবুত তওহীদ সত্যদীন, দীনুল হক প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পাঁচ দফা ভিত্তিক এই কর্মসূচিটি রাসুল (সা:) তাঁর উম্মাহর উপর অর্পণ করার সময় বলেছিলেন- ‘এই কর্মসূচি আল্লাহ আমাকে দিয়েছেন। এখন আমি এই কর্মসূচি তোমাদের হাতে অর্পণ করে চলে যাচ্ছি।’
হাজার বছর ধরে চাপা পড়ে থাকা এই কর্মসূচিটি মহান আল্লাহ আবারও অনুগ্রহ করে হেযবুত তওহীদকে দান করেছেন। সেই কর্মসূচি হলো:
১. সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হবো। (ঐক্য)
২. যিনি নেতা হবেন তার আদেশ শুনবো। (শৃঙ্খলা)
৩. নেতার ঐ আদেশ পালন করবো। (আনুগত্য)
৪. অন্যায়, অসত্য, শিরক-কুফরের সাথে সম্পর্ক ত্যাগ করবো। (হেজরত)
৫. সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় সর্বাত্মক সংগ্রাম করবো। (জেহাদ)
“যে ব্যক্তি এই কর্মসূচির ঐক্যবন্ধনী থেকে এক বিঘত পরিমাণও সরে গেল সে তার গলা থেকে ইসলামের বাঁধন খুলে ফেলল, যদি না সে আবার তওবা করে ফিরে আসে; এবং যে ব্যক্তি অজ্ঞানতার যুগের দিকে আহ্বান করল, সে নিজেকে মুসলিম বলে বিশ্বাস করলেও, নামাজ পড়লেও এবং রোজা রাখলেও সে অবশ্যই জাহান্নামের জ্বালানী পাথর হবে। (আল হারিস আল আশয়ারী রা: থেকে আহমদ, তিরমিযি, বাব উল এমারাত, মেশকাত)।”
যারা হেযবুত তওহীদের সাথে ঐক্যমত পোষণ করেছেন তারা কর্মসূচির প্রথম দফাটি পুরণ করেছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় ও সত্যের পক্ষে নিজেকে এক আল্লাহর তওহীদের উপর ঐক্যবদ্ধ করেছেন। এরপর এই ঐক্যবদ্ধ জাতির কাজ কী? ঐক্য হওয়ার পর একজন নেতার আদেশ মানতে হবে। কারণ ঐক্য হবার পর যদি আমরা বিচ্ছিন্নভাবে যে যেভাবে পারি কাজ করি, তবে সেটা হবে উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, ফলাফলহীন বৃথা কাজ। একটি মালার পুতিঁগুলো যদি পাশাপাশি রাখা হয় তবে যে কোনো মুহূর্তেই পুঁতিগুলো ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে যেতে পারে। তাই তাকে একটি সুতা দিয়ে বেঁধে রাখতে হয়। বর্তমান মুসলিম জাতিটিকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য কোনো নেতা না থাকায় ঐ ছড়ানো পুতিঁর মতো এক একজন এক এক দিকে হারিয়ে যাচ্ছে। তাই ঐক্য হওয়ার পরের দফা হলো এক নেতার আদেশ শুনতে হবে। তৃতীয় দফা হলো নেতার আদেশ শোনার পর তা জীবন-সম্পদ দিয়ে হলেও পালনের চেষ্টা করতে হবে। চতুর্থ দফাটি হলো যাবতীয় অন্যায়, অসত্য, শিরক-কুফর, আল্লাহ ও রাসুলের নাফরমানি, ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, অপরাজনীতি, দুর্নীতি ইত্যাদি থেকে হেজরত করলাম অর্থাৎ নিজেদের মুক্ত করলাম। কোনো অবস্থাতেই আমরা কোনো অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট হবো না। আর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা হলো প্রথম চারদফার পরিপূর্ণ বাস্তবায়নের পর আমরা মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, আমাদের জীবন-সম্পদ বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে সংগ্রাম করে যাব।
যারা হেযবুত তওহীদের উপরোক্ত নীতিমালা আর কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করবেন তারা একদিকে হবেন ইস্পাতসম ঐক্যবদ্ধ অন্যদিকে সাবের, সংকল্পে দৃঢ়। তাহলে তাদের ঈমান হবে একটা শক্তি। এই ঈমানের শক্তি এবং দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে, যাবতীয় সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সক্ষম হবেন।

-মসীহ উর রহমান সাধারণ সম্পাদক, হেযবুত তওহীদ

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক