প্রচ্ছদ    শিক্ষাঙ্গন   অক্টোবর থেকেই বেতনও হিসাব করে...

অক্টোবর থেকেই বেতনও হিসাব করে নেওয়া হয়েছে একাদশে ভর্তি শিক্ষার্থীদের

২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিতদের একাদশ শ্রেণিতে ভর্তি চলছে। আবেদন, নির্বাচন, নিশ্চায়ন শেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চূড়ান্ত ভর্তি শুরু হয়, যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোন মাস থেকে বেতন পরিশোধ করতে হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। যেহেতু অক্টোবরে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে, তাই সেশন চার্জের মধ্যে অক্টোবরের বেতনও হিসাব করে নেওয়া হয়েছে কি না, সেই প্রশ্ন ছিল অভিভাবকদের।

আরও পড়ুন

বিজয় দিবস উপলেক্ষ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ

বিজয় দিবস উপলেক্ষ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ

বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ভর্তি শুরুর দিন গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে নতুন ভর্তি শিক্ষার্থীদের বেতন পরিশোধ বিষয়ে জানানো হয়েছে।

এতে জানানো হয়, নতুন ভর্তি শিক্ষার্থীদের বেতন শুরুর মাস ঠিক করতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৩’ অনুসরণ করা হবে। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন অক্টোবর মাস থেকে কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হলো।

চলতি বছর একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। শুধু ঢাকা মহানগরের বেসরকারি কলেজগুলোর ইংরেজি মাধ্যম শাখায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে সর্বোচ্চ এ ফি নেওয়া যাবে।

অন্যদিকে,সবচেয়ে কম ভর্তি ফি উপজেলা বা মফস্বলের বাংলা ভার্সনে। এসব অঞ্চলে পড়া কলেজগুলো সর্বোচ্চ ফি নিতে পারবে ২ হাজার ৫০০ টাকা। তবে উপজেলা পর্যায়ের ইংরেজি মাধ্যমে ভর্তি ফি ৩ হাজার টাকা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১২ লাখ ৯০ হাজারের মতো শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে তাদের নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এবার তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে আবেদন করেও কলেজ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন।

সাড়ে ১২ হাজারের বেশি শিক্ষার্থী কলেজ পাওয়া থেকে বঞ্চিত হলেও আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা থাকলে ভর্তির ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানান এ কর্মকর্তা।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থান না ঘটে এবং দ্বিতীয় কোনো ‘জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কার করা…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!
একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!
শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তার দাবি,…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১
গাজীপুর মহানগর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেকের একটি…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু
চট্টগ্রাম প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ…
 ৩১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৮ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১ জন; সেই একজনও ফেল!

৮ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১ জন; সেই একজনও ফেল!
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে কর্মরত রয়েছেন আটজন শিক্ষক। অথচ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। দুর্ভাগ্যজনকভাবে সেই একমাত্র পরীক্ষার্থীও…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত অনেকে!

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত অনেকে!
১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। শনিবার (৩১ অক্টোবর) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাসটি…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের উদ্যোগে আজ সকালে নগরীর মালিক পীর রোডে অবস্থিত…
 ৩১ অক্টোবর ২০২৬    সারাদেশ

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!
বাংলাদেশি নাটকের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে সামাজিক ধারাবাহিক ‘দুনিয়া টাকার গোলাম’। ইউটিউবে নাটকটির মোট ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে। বড় কোনো তারকা কিংবা বিশাল বাজেট ছাড়াই…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

‘ভবিষ্যতে গর্ব করে বলবে, বিএনপি আমলে পাস করছি’: রেজাউল করিম রনি

‘ভবিষ্যতে গর্ব করে বলবে, বিএনপি আমলে পাস করছি’: রেজাউল করিম রনি
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। পাশাপাশি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

৯ মাসের বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি!

৯ মাসের বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি!
মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়া, অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসার কারণে প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ এই বিরতি কাটিয়ে অবশেষে…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

চিরকুটে শিক্ষককে দায় দিয়ে না ফেরার দেশে এইচএসসি ফেল করা শিক্ষার্থী!

চিরকুটে শিক্ষককে দায় দিয়ে না ফেরার দেশে এইচএসসি ফেল করা শিক্ষার্থী!
সাতক্ষীরার তালায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, চাকরি হারালেন ডিবির সাবেক হারুন!

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, চাকরি হারালেন ডিবির সাবেক হারুন!
বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তে…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা!

অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা!
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করছে। আগামী…
 ৩১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক