প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   চেঙ্গিস খান (১১৬২খ্রি.-১২২৭খ্রি.)

চেঙ্গিস খান (১১৬২খ্রি.-১২২৭খ্রি.)

১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইতিহাসে বিতর্কিত পুরুষ কম নেই। তাদের নিয়ে আলোচনাও কম হয় নি। কিন্তু এমন কোনও বিতর্কিত ব্যক্তিত্বও নেই চেঙ্গিস খানের মতন যার সম্পর্কে বিতর্কের অবকাশ ঠিক সেইখানটিতেই থেমে আছে যেখানটাতে শুরু হয়েছিল। তার কারণ অবশ্য কোনও কোনও ঐতিহাসিক মনে করেন যে চেঙ্গিস খান একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক ব্যক্তিত্ব। সমাজ সংগঠনের জন্য যার অবদান অসীম এবং এখনও উল্লেখযোগ্য। কিন্তু সেই তাঁরই পাশাপাশি অনেকেরই স্থির বিশ্বাস যে চেঙ্গিস খানের মতন অত্যাচারী সেনানায়ক ইতিহাসে বিরল এবং তিনি শুধু ঘৃণারই যোগ্য। মঙ্গোল জাতির প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান এখন থেকে সাত শতাব্দী আগে তার দিগ্বিজয় শুরু করেছিলেন।

১২২৭ খ্রিষ্টাব্দে মাত্র ৬৫ বছর বয়সে মারা যাওয়ার সময়ে পর্যন্ত তিনি নিজেকে ‘মানবজাতির সম্রাট’ আখ্যায় ভূষিত করেছিলেন। সম্ভবত পৃথিবীতে অন্য কোনও সম্রাট এরকম একটি পদবিচিহ্নে নিজেকে চিহ্নিত করার ধৃষ্টতা দেখায় নি। মঙ্গোলিয়াতে জনসাধারণের মধ্যে সেই ঘৃণা, সেই ধৃষ্টতা, সেই অহংকারের পরিবর্তে রয়েছে শান্তস্বভাব। অতিথিবৎসল হওয়ার উৎসাহ। মঙ্গোলিয়ার একটি পাঠ্যপুস্তকে চেঙ্গিস খান সম্পর্কে লেখা রয়েছে, “অসংখ্য দল-উপদলকে একত্রিত করে চেঙ্গিস খান যে একটি রাষ্ট্র তৈরি করেছিলেন সেই কৃতিত্ব অবশ্যই স্বীকার করতে হয়। কিন্তু তার সেই যুদ্ধের মনোভাব সমর্থন করা যায় না।”

এই দিগ্বিজয়ের ইতিহাস অনেকের কাছে বিশেষ করে মঙ্গোলদের কাছে লজ্জার ইতিহাস হয়ে আছে। ১১৬২ খ্রিষ্টাব্দে চেঙ্গিস খানের জন্ম মঙ্গোলিয়ার উত্তরপূর্ব এলাকার দূর প্রত্যন্ত একটি গ্রামে। দীর্ঘদেহী এবং অত্যন্ত বিশাল ছিল তার শরীর। ঐতিহাসিক নাজজোনি লিখেছেন যে চেঙ্গিস খানের চোখ ছিল কটা, বিড়ালের মতন সতর্ক ছিল তার দৃষ্টি। মঙ্গোলিয়ান ভাষা ছাড়া অন্য কোন ভাষাতে তার দখল ছিল না। তিনি লিখতে শেখেন নি। ঐতিহাসিক বার্থহোলডের ভাষায় চেঙ্গিস খান আক্ষরিক অর্থেই নিরক্ষর ছিলেন, কিন্তু সামাজিক প্রয়োজনের এবং সামরিক প্রয়োজনের প্রতি তার দৃষ্টি ছিল প্রখর-ডাকপিয়নের ব্যবস্থা তিনি তাঁর রাজ্য জুড়ে প্রবর্তন করতে পেরেছিলেন। পৃথিবীর ইতিহাসে চেঙ্গিস খান একজন অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা এবং সেনানায়ক হিসেবে স্বীকৃত হয়েছেন। ইতিহাসের ধারাও অবশ্যই তিনি পরিবর্তন করতে সমর্থ হয়েছিলেন। মঙ্গোলিয়ার স্তেপ অঞ্চলের মধ্যাঞ্চলে চেঙ্গিস খান তাঁর রাজধানী স্থাপন করেছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল কারাকোরাম। কারাকোরামে শ্বেত প্রাসাদে রত্নখচিত সিংহাসনে বসে তিনি দূর চীন, ইউরোপ, পারস্য এবং ভারতবর্ষের রাষ্ট্রদূতদের সাদর সম্ভাষন জানাতেন। সেখানে বসেই তিনি পরিকল্পনা করতেন পরবর্তী যুদ্ধের। সেই সব যুদ্ধের পরিণতিতে মঙ্গোল বাহিনী পৌঁছে গিয়েছিল ভিয়েতনামের দ্বারপ্রান্ত পর্যন্ত। এই কারাকোরাম শহর পরবর্তী সময়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল তার প্রতি প্রতিশোধ স্পৃহায়। সেই ধ্বংসস্তূপ আর কোনদিন নতুন করে সৃষ্টি করা হয় নি। মঙ্গোলিয়ান রাষ্ট্রের বর্তমান উলান বাটোরে চেঙ্গিস খানের একটি প্রতিকৃতি ছাড়া আর কিছুই দৃশ্যমান নেই। বলা বাহুল্য স্তেপ অঞ্চলের অসংখ্য ছোট দল উপদলের সমন্বয় সাধন করে বিশাল একটি রাজত্ব স্থাপনের কৃতিত্ব স্থাপনের কৃতিত্ব চেঙ্গিস খানের ছিল। মঙ্গোল অঞ্চলকে একটি সুনির্দিষ্ট জাতিতে পরিণত করার পর চেঙ্গিস খান অতঃপর তার সুশিক্ষিত সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন দিগ্বিজয়ে। ধীরে ধীরে মধ্য এশিয়া থেকে তাঁর রাজত্ব বিস্তৃত হল পারস্য পর্যন্ত। পারস্য অধিকার করার পর তিনি জয় করলেন রাশিয়া, পূর্ব-ইউরোপের দেশগুলি। অন্যদিকে চীন এবং ভিয়েতনাম পর্যন্ত তাঁর সাম্রাজ্য বিস্তৃত হতে দেরি হল না।
১২২৭ খ্রিষ্টাব্দে মাত্র ৬৫ বছর বয়সে মারা যাওয়ার সময়ে পর্যন্ত তিনি নিজেকে ‘মানবজাতির সম্রাট’ আখ্যায় ভূষিত করেছিলেন। সম্ভবত পৃথিবীতে অন্য কোনও সম্রাট এরকম একটি পদবিচিহ্নে নিজেকে চিহ্নিত করার ধৃষ্টতা দেখায় নি। মঙ্গোলিয়াতে জনসাধারণের মধ্যে সেই ঘৃণা, সেই ধৃষ্টতা, সেই অহংকারের পরিবর্তে রয়েছে শান্তস্বভাব। অতিথিবৎসল হওয়ার উৎসাহ। মঙ্গোলিয়ার একটি পাঠ্যপুস্তকে চেঙ্গিস খান সম্পর্কে লেখা রয়েছে-“অসংখ্য দল-উপদলকে একত্রিত করে চেঙ্গিস খান যে একটি রাষ্ট্র তৈরি করেছিলেন সেই কৃতিত্ব অবশ্যই স্বীকার করতে হয়। কিন্তু তার সেই যুদ্ধের মনোভাব সমর্থন করা যায় না।”
আবশ্য সাম্প্রতিককালে চেঙ্গিস খানের প্রতি যুবক মঙ্গোলদের মনোভাব একটু বদলেছে সম্ভবত। তাঁরা চেঙ্গিস খানকে আলেকজান্ডার দি গ্রেটের সঙ্গে তুলনা করতে চাইছে, জুলিয়াস সিজারের সঙ্গে তুলনা করতে চাইছে। পৃথিবীর ইতিহাসে চেঙ্গিস খানের প্রাসঙ্গিকতা নিয়ে গর্ববোধ করতে চাইছে। উলান বাটোরের একজন অধ্যাপক লিখেছেন যে তাঁর ছাত্র-ছাত্রীরা ‘সিক্রেট হিটলার’ পাঠ করার পর চেঙ্গিস খানকে নিয়ে মনে মনে খুবই গর্ববোধ করে থাকে। মানুষ হিসেবে, নেতা হিসেবে তাকে একজন বিশাল পুরুষ হিসেবেই ভাবতে চায়। যদিও সকলে স্বীকার করেন যে চেঙ্গিস খানের সাম্রাজ্যবিস্তারের পদ্ধতিটি সমর্থনযোগ্য নয়। রাশিয়া অধিকার করার পর সেখানে চেঙ্গিস খান এবং তার বংশধরদের রাজত্ব চলেছিল ১৫৫৫ খ্রিষ্টাব্দ অবধি। সেসময় অত্যাচারও কম হয় নি। রাশিয়ার জনগণের মনে তার প্রতিক্রিয়া খুবই স্পর্শকাতর হয়ে আছে। চীন চেঙ্গিস খানের প্রশংসাব্যঞ্জক বিজ্ঞপ্তি ছেপে ব্যপারটা আরও গুলিয়ে দিয়েছে।
(সংগ্রহ: মো: আবু ফাহাদ, আবুল কালাম আজাদ সম্পাদিত ‘শত সেরা মনীষী’ গ্রন্থ থেকে)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর