প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সওমের মাসে আমরা কতটুকু তাকওয়া...

সওমের মাসে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম?

৮ জুন ২০১৮ ০৯:৫৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান
যে কোনো আমল (কাজ) করার পূর্বে তার আকীদা (সঠিক উদ্দেশ্য, সম্মক ধারণা) বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। আপনি খাদ্য গ্রহণ করবেন, কিন্তু কেন খাদ্য গ্রহণ করবেন তা না জানলে ঐ কাজের ফল উল্টোও হতে পারে। আপনি জানেন যে, সুস্থ থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হয়। তাই আপনি পুষ্টিকর, স্বাস্থকর (যা আপনাকে সুস্থ রাখবে, কর্মক্ষম রাখবে) খাদ্য গ্রহণ করেন। আবার ডাইরিয়া হলে আপনি জানেন যে, পানিশূন্যতা দূর করতে হবে, তাই তখন স্যালাইন খান। অর্থাৎ আপনি উদ্দেশ্য বুঝে কাজ করেন। আপনি খাচ্ছেন উদ্দেশ্য বুঝে, তাহলে সারাদিন না খেয়ে থাকবেন (রোজা করবেন) সেটাও নিশ্চয় উদ্দেশ্য বুঝেই করা উচিত। চলুন তাহলে সওমের উদ্দেশ্য বুঝে নেওয়া যাক।
মহান আল্লাহ বলেন, “হে মো’মেনগণ, তোমাদের উপর সওম (রোজা) ফরদ করা হয়েছে, যেরূপ ফরদ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার” [সুরা বাকারা- ১৮৩]। খেয়াল করুন, প্রথমেই আল্লাহ সম্বোধন করলেন মো’মেনদেরকে। অর্থাৎ সওম (রোজা) কেবল মো’মেনদের জন্য, অন্য কারো জন্য নয়। তাহলে মো’মেন কারা? আল্লাহ বলেছেন, “মো’মেন শুধুমাত্র তারা, যারা আল্লাহ ও তাঁর রসুলের উপর ঈমান আনে, অতঃপর কোনো সন্দেহ পোষণ করে না, জীবন ও স¤পদ দিয়ে আল্লাহর রাস্তায় (হেদায়াহ ও সত্যদীন প্রতিষ্ঠার জন্য) জেহাদ (সংগ্রাম) করে, তারাই সত্যনিষ্ঠ (সুরা হুজরাত-১৫)। মো’মেন হবার শর্তই হলো ঈমান আনার পর আল্লাহর হুকুম তথা যাবতীয় সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন ও স¤পদ কোরবান করে প্রচেষ্টা, সংগ্রাম চালিয়ে যাওয়া। যারা এটা করবে না তাদের জন্য সওম নয়।
এবার দেখুন প্রাগুক্ত আয়াতের শেষাংশে মহান আল্লাহ কেন মো’মেনদের উপর সওম ফরদ করলেন সে প্রসঙ্গে পরিষ্কার করে বলেই দিলেন, “যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।” অর্থাৎ সওম আমাদেরকে তাকওয়া অর্জনে সাহায্য করবে।
তাকওয়ার অর্থ সাবধানে জীবনের পথ চলা। অর্থাৎ জীবনের পথ চলায় ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক দেখে চলা, অসৎ কাজ পরিহার করে সৎ কাজ করে চলা, আল্লাহ ন্যায়-অন্যায়ের যে মাপকাঠি নির্দিষ্ট করে দিয়েছেন, সেই মাপকাঠি মোতাবেক জীবনের পথ চলা। যারা অমন সাবধানতার সঙ্গে পথ চলেন তাদের বলা হয় মুত্তাকি। সুরা ফাতেহার পর সুরা বাকারা দিয়ে কোর’আন আরম্ভ করেই আল্লাহ বলছেন, “এই কিতাব সন্দেহাতীত।” (এটা) মুত্তাকিদের (সাবধানে পথ চলা মানুষদের) জন্য হেদায়াহ (সঠিক পথ প্রদর্শনকারী)” (সুরা আল-বাকারা: ২)। যারা মুত্তাকি, কিন্তু হেদায়াতে নেই- সঠিক পথে নেই, তাদের পথ দেখাবার জন্যই এই কোর’আন। অন্যান্য ধর্মে, এমন কি আল্লাহকে অবিশ্বাসকারী নাস্তিক কমিউনিস্টদের মধ্যেও বহু মানুষ আছেন যারা সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, ঠিক-অঠিক দেখে জীবনের পথ চলতে চেষ্টা করেন। তারা মিথ্যা বলেন না, মানুষকে ঠকান না, অন্যের ক্ষতি করেন না, যতটুকু পারেন অন্যের ভালো করেন, গরীবকে সাহায্য করেন ইত্যাদি। তারা মুত্তাকি, কিন্তু তারা হেদায়াতে নেই, তারা মো’মেন না। তাদের হেদায়াতে অর্থাৎ তওহীদে আনার জন্য কোর’আন।
যারা মো’মেন না, যারা হেদায়াতে নেই তারা তাকওয়া অর্জন করলে আল্লাহর দীনের কোনো উপকার হবে না, এজন্যই মহান আল্লাহর কাছে মো’মেনদের তাকওয়ার মূল্য আছে, মো’মেন না হলে তার তাকওয়ার কোনো মূল্য মহান আল্লাহর কাছে নেই। তাই মো’মেনদেরকে ডেকে আল্লাহ সওম (রোজা) করতে বলেছেন।
এবার আমরা বোঝার চেষ্টা করব কীভাবে সওম আমাদেরকে তাকওয়া অর্জনে সহায়তা করে। তাকওয়া অর্জন করতে হলে প্রথমত প্রয়োজন হলো আল্লাহর জিকির (আল্লাহকে স্মরণে রাখা)। একজন মো’মেন সকালে ঘুম থেকে উঠেই আল্লাহকে স্মরণ করবে, সারাদিন যত কাজ করবে প্রত্যেকটা কাজেই আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করা মানে সশব্দে আল্লাহর নাম উচ্চারণ করা নয় বরং যে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির কথা বিবেচনা করাই হলো আল্লাহর স্মরণ। একজন মো’মেন আল্লাহকে স্মরণে রেখে, আল্লাহর হুকুমকে স্মরণে রেখে, আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজে আল্লাহর দীন প্রতিষ্ঠায় নিজের জীবন ও সম্পদ কোরবান করবে, দীন প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করবে। যত ক্ষুধা, দারিদ্র আসুক, জীবনের ঝুঁকি আসুক সে পিছু-পা হবে না, সত্যের উপর অটল থাকবে, সংগ্রাম চালিয়ে যাবে। একজন দোকানদার পন্য বিক্রি করার সময় আল্লাহর হুকুমের কথা স্মরণ করে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকবে, খারাপ পন্য ভালো পন্যের সাথে মিশিয়ে ক্রেতার সাথে প্রতারণা করবে না। একজন কৃষক আল্লাহর আদেশ-নিষেধের কথা স্মরণ করে অন্যের জমির মধ্যে নিজের জমির আইল প্রবেশ করাবে না। ধনবান ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির কথা স্মরণ করে দরিদ্রকে দান করবে, বস্ত্রহীনকে বস্ত্র দেবে, অন্নহীনের জন্য অন্ন দান করবে। ডাক্তার আল্লাহর সন্তুষ্টির জন্য নিষ্ঠার সাথে রোগীর চিকিৎসা করবে, রোগীর প্রতি অন্যায় করবে না। এভাবে প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুমের স্মরণ করাটাই হলো তাকওয়া। যখন একজন মো’মেন সওম থাকে তখন সারাদিন সে আল্লাহর সন্তুষ্টির আশায় অন্ন গ্রহণ, স্ত্রী-সঙ্গ ও যাবতীয় পাপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কারণ সওম অর্থ কেবল পানাহার থেকেই দূরে থাকা নয়, বরং সকল পাপকর্ম থেকেই নিজেকে বাঁচিয়ে রাখা। সওম-পালনকারী ব্যক্তির ক্ষুধা, তৃষ্ণা তাকে সর্বদা স্মরণ করিয়ে দেয় যে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন পানাহার থেকে বিরত আছে, অর্থাৎ সে আল্লাহর হুকুমের প্রতি আনুগত্যশীল। আল্লাহর এই স্মরণই তাকে অন্যান্য পাপকর্ম থেকেই বিরত রাখে। এভাবে সে তাকওয়া অর্জন করতে সক্ষম হয়।
কিন্তু বর্তমানে দেখা যায় রমজান মাসে অন্যায়-অবিচার অব্যাহতভাবে চলতে থাকে, মানুষ পাপকর্মে ঠিকই লিপ্ত হয়? কেউ কেউ বলেন, রমজান মাসে মানুষের মাথা গরম থাকে, মারামারি, ফাটাফাটি বেশি হয়। অর্থাৎ রমজান মাসে আমরা সওম পালন করেও তাকওয়া অর্জন করতে পারছি না। এর কারণ হলো- আমরা তো আল্লাহর সাথে এই অঙ্গীকারই করিনি যে, “আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না।” আমাদের সমাজ চলে মানবরচিত হুকুম-বিধান দিয়ে, আর আমরা ব্যক্তিগত জীবনে কেবল আল্লাহর কিছু হুকুম মেনে সওয়াব কামানোর চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে সেই আমলগুলোর আকীদা, উদ্দেশ্যও বুঝি না।
এখন আমাদেরকে কলেমার (আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না) অঙ্গীকারে ফিরে এসে মো’মেন হতে হবে, তারপর উদ্দেশ্যের ব্যাপারে সচেতন থেকে সওম পালন করতে হবে। আল্লাহর প্রতিটি হুকুম পালনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, আল্লাহকে স্মরণে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের সওমপালন অর্থবহ হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

এনসিপি চোরদের আশ্রয়স্থল, জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খাঁন!

এনসিপি চোরদের আশ্রয়স্থল, জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খাঁন!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর…
 ২১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির!

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির!
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ…
 ২১ অক্টোবর ২০২৬    জাতীয়

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!
বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শ্বশুরবাড়িতে মৃত্যু হয়েছে নববধূ লিমা আক্তারের (২০)। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এ ঘটনা…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (২০…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
জয়পুরহাটের কালাইয়ে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ১৪৬ জন মানুষের মাঝে বিশেষ বরাদ্দের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কালাই…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী

নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনেই গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনেই গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক
এখনো হাতের মেহেদীর রং মুছেনি। বিয়ে হয়েছে মাত্র ৬ দিন। এরই মধ্যে শ্বশুর বাড়ি থেকে পাঠানো তৈজসপত্র ও অন্যান্য সরঞ্জাম পছন্দ না হওয়ায় শারিরিক নির্যাতন…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!

শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!
গাজীপুরের শ্রীপুরে জমি নিজের নামে লিখে না দেওয়ায় ১৩৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ছেলে আব্দুল কাদিরের বিরুদ্ধে। তার…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

পূজামণ্ডপের নিরাপত্তা ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই!

পূজামণ্ডপের নিরাপত্তা ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই!
পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।…
 ২১ অক্টোবর ২০২৬    সারাদেশ

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, মিথ্যা ও…
 ২১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরের ঢেউয়ে বিপদে শিশু!

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরের ঢেউয়ে বিপদে শিশু!
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল তৈরিতে ব্যস্ত এক দম্পতির পাশে সমুদ্রের ঢেউয়ে পড়ে বিপদে পড়ে একটি শিশু। শিশুটি পানিতে ছটফট করলেও দম্পতি ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন বলে…
 ২১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…
 ২১ অক্টোবর ২০২৬    জাতীয়

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গের অভিযোগ!

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গের অভিযোগ!
রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার ভঙ্গের চেষ্টার অভিযোগ…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী

অস্ট্রেলিয়ার নারী এমপির এক পা কাটার পর বিচ্ছিন্ন করতে হলো অন্যটিও!

অস্ট্রেলিয়ার নারী এমপির এক পা কাটার পর বিচ্ছিন্ন করতে হলো অন্যটিও!
অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় তাঁর দুই পা-ই বিচ্ছিন্ন করতে হয়েছে। হামলার পর প্রথমে একটি পা কেটে…
 ২১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক