প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানুষের সংকট ও ইসলাম

মানুষের সংকট ও ইসলাম

৩০ জানুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মানুষ আল্লাহ তায়ালার এক অসাধারণ সৃষ্টি। মানুষ শুধু দেহধারী প্রাণী নয়, তার একটি আত্মাও আছে। দেহ ও আত্মার সমন্বয়ে সে এক ভারসাম্যপূর্ণ সৃষ্টি। মানুষের ইহকাল যেমন রয়েছে তেমনি পরকালও রয়েছে। মানুষের ইহকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে সে যে কাজ করবে তারই পরিণতি সে পরকালে ভোগ করবে। এই কর্মফলকেই বলা হয় হাশর। কাজেই মানুষের প্রতিটি কর্ম হবে দুই জীবনকে ধারণায় রেখে। সকল সৃষ্টিকে আল্লাহ ‘কুন’ (হয়ে যাও) শব্দ দ্বারা সৃষ্টি করেছেন, শুধু মানুষকে সৃষ্টি করেছেন নিজ হাতে। মানুষকে আল্লাহর খলিফা অর্থাৎ প্রতিনিধি হিসাবে ঘোষণা দিয়েছেন। মানুষের মধ্যে তাঁর নিজের রুহ প্রবিষ্ট করেছেন, ফলে মানুষই একমাত্র সৃষ্টি যা আল্লাহর পবিত্র রুহ নিজের সত্তায় ধারণ করে। এর অর্থ সে আল্লাহর গুণাবলী তথা সিফতগুলো ধারণ করছে। অন্যান্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মানুষকে সেবা করার জন্য। সুতরাং মানুষ অন্যান্য সৃষ্টির মতো নয়। আরো অনেকগুলো কারণ বলা যাবে তবে মৌলিক এই ক’টি কারণই মানুষের অনন্যতা অনুধাবনের জন্য যথেষ্ট। মানুষকে আল্লাহ দৃষ্টি দিয়েছেন যেন সে যেকোনো কিছু চোখে দেখে যাচাই করে গ্রহণ বা বর্জন করে। তাকে কান দিয়েছেন শ্রবণ করে সত্য মিথ্যা যাচাই করার জন্য। অনন্য ক্ষমতাসম্পন্ন মস্তিষ্ক দিয়েছেন চিন্তা করার জন্য, তাকে বিবেক দিয়েছেন ভালোমন্দ, উচিত-অনুচিত বোঝার জন্য। হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য। সে উপলব্ধি করবে কোনো বিষয়ের মাহাত্ম্য, গুরুত্ব, ব্যাপ্তি, উচ্চতা ইত্যাদি। কাজেই মানুষ পশুর মতো জীবন যাপন করতে পারে না। একটা পশু খায়, ঘুমায়, বংশ বৃদ্ধি করে, পরিণত বয়সে মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু মানুষের এই জীবনের উদ্দেশ্য রয়েছে, অর্থ রয়েছে। মানুষের জীবনকে সার্থক করতে হলে সেই উদ্দেশ্য অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে।

তাকে ভাবতে হবে তার নিজেকে নিয়ে। সে কোথা থেকে এসেছে, কোথায় তার গন্তব্য, কী তার কর্তব্য? তাকে ভাবতে হবে তার পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে। সমাজ তার দেহের ন্যায়। দেহে যেমন কোনো রোগবালাই বাসা বাঁধলে মানুষ সঙ্গে সঙ্গে চিকিৎসা করে তেমনি সমাজের মধ্যেও যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতি, অন্যায়, অশান্তি, অস্থিরতা দেখা দেয় সেটা সমাধান করার ক্ষেত্রেও প্রতিটি মানুষের কর্তব্য রয়েছে, কেননা ওগুলো তার জীবনের স্বাভাবিক গতিকেও বিঘ্নিত করবে। কাজেই তাকে সমাজ নিয়েও ভাবতে হবে। তাকে ভাবতে হবে দেশ নিয়ে, কেননা এই দেশের আলো-বাতাসে সে বেড়ে উঠেছে, এখানে সে পড়াশুনা শিখেছে, বড় হয়েছে, এখানে সে জীবিকা নির্বাহ করে বেঁচে আছে। দেশের প্রতি তার কর্তব্য রয়েছে। তাকে ভাবতে হবে পৃথিবীকে নিয়ে, কারণ আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে (ফিল আরদ) সে আল্লাহর খলিফা, প্রতিনিধি। কাজেই তাকে ভাবতে হবে পৃথিবীর পরিস্থিতি নিয়ে, পৃথিবীর মানুষকে নিয়ে। পৃথিবীর মানুষ শান্তিতে আছে, না অশান্তির মধ্যে আছে। কেন সে ভাববে? কারণ আল্লাহ বলেছেন সমগ্র মানুষ এক জাতিভুক্তই ছিল (সুরা ইউনুস: ১৯), তারা এক পিতা মাতার সন্তান (সুরা হুজরাত: ১৩)। অন্যান্য ধর্মগ্রন্থগুলোও একই সত্যকে তুলে ধরে। কাজেই সৃষ্টিগতভাবে তারা ভাইবোন। তাই প্রতিটি মানুষকে মানবজাতিকে নিয়ে ভাবতে হবে।

এই মুহূর্তে আমরা বিশ্বের পরিস্থিতি কী দেখতে পাচ্ছি? পৃথিবীময় আজ অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, হানাহানি, দ্বন্দ্ব, জাতিতে জাতিতে চলছে সংঘাত। গত এক শতাব্দীতে দুই দুইটি বিশ্বযুদ্ধ করে তের কোটি বনি আদম নিহত হয়েছে। আহত, বিকলাঙ্গ হয়েছে আরো বহুগুণ। বহু শহর নগর বন্দর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। কমপক্ষে পনের হাজার এটম বোমা তৈরি করে রাখা হয়েছে। এর একেকটি হিরোশিমা কিংবা নাগাসাকিতে ব্যবহৃত বোমার চেয়ে বহুগুণ প্রাণঘাতী ও ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন। পারমাণবিক বোমার বাইরে যে অসংখ্য বোমা মানুষ আবিষ্কার করেছে সেগুলোর বিধ্বংসী ক্ষমতাও বলতে গেলে অকল্পনীয়। এগুলো তৈরি করা হয়েছে কি উদ্দেশ্যে? নিশ্চয়ই বন্য পশু কিংবা ভিনগ্রহের কোনো কাল্পনিক প্রাণীকে মোকাবেলা করার জন্য নয়। বরং মানুষকে হত্যা করার জন্যই মানুষের এত আয়োজন। এই পৃথিবী নামক গ্রহটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া এবং এখানে বসবাসরত সমস্ত প্রাণের অস্তিত্ব বিনষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা এখন মানুষের হাতের মুঠোয়। যেকোনো যান্ত্রিক ত্রুটির কারণে কিংবা কোনো অপরিণামদর্শী শাসকের ইঙ্গিতে যেকোনো মুহূর্তে এই বোমা তার ধ্বংসলীলা ঘটাতে পারে। অন্যদিকে বিশ্বজুড়ে চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, শাসকের উপর শাসিতের জুলুম, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই মুহূর্তে কোটি কোটি লোক গৃহহারা। এই হলো পৃথিবীর অবস্থা। আর প্রতিটি দেশের অভ্যন্তরে অশান্তি, দাঙ্গা, গুম, খুন, রাহাজানি, সুদ ধাই ধাই করে বেড়ে চলছে। বিশ্বের এই পরিস্থিতিতে মানুষ আজ দিশেহারা। মানুষের এই পরিণতি কেন। কারণ মানুষ একদিকে যেমন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি (আশরাফুল মাখলুকাত), অন্যদিকে সে নিজের কর্মদোষে সর্বনিকৃষ্ট জীবেও পর্যবসিত হতে পারে। আল্লাহ কোর’আনে একাধারে মানুষকে সৃষ্টির সেরা (খায়রুল বারিয়াহ) এবং সৃষ্টির মধ্যে নিকৃষ্ট (শাররুল বারিয়াহ) বলে আখ্যায়িত করেছেন (সুরা বাইয়েনাহ: ৬-৭)।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

মানুষের জন্য এই সুন্দর পৃথিবী আল্লাহ তায়ালা বাসযোগ্য করে বানিয়েছেন। যে যুগে মানুষ জ্ঞানে বিজ্ঞানে চূড়ান্ত অগ্রগতি করেছে সেই যুগে পৃথিবীটা মানুষের বাসযোগ্য নেই কেন? কেন আজকে এই পৃথিবীর বাতাস দূষিত, পানি দূষিত, মাটি দূষিত, কেন আজকে এই মানুষগুলো একজন আরেকজনের রক্ত শোষণ করার জন্য উন্মত্ত, কেন তারা একজন আরেকজনকে ধ্বংস করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করেছে? কোথায় তারা পথ হারিয়েছে? কোথায় তারা ভুল করেছে? চিন্তাশীল মানুষ আজ দিশেহারা। সরকারগুলো বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে একেকটা নির্বাচনে যাচ্ছে, কিন্তু চরম অসৎ মানুষেরা নেতৃত্বে উঠে আসছে যারা প্রতিহিংসার রাজনীতি আর লুটতরাজ চালিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। অপরাধ দমনের জন্য কঠিন কঠিন আইন প্রণয়ন করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে, নতুন নতুন অস্ত্র প্রয়োগ করা হচ্ছে, অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য। জাতিসংঘ তৈরি হয়েছে, বড় বড় আন্তর্জাতিক সমিতি-সংঘ হচ্ছে যুদ্ধ রক্তপাত বন্ধ করার জন্য। কিন্তু পঞ্চাশ বছর আগের থেকে বর্তমানে মানুষের জীবনে অশান্তি, নিরাপত্তাহীনতা, বঞ্চনা আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যেকোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে এই সুন্দর পৃথিবী, একই সঙ্গে ধ্বংস হয়ে যেতে পারে সেই জাতিটিও যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। তাদের উপর দায়িত্ব ছিল যাবতীয় অন্যায়, অশান্তি, যুদ্ধ, রক্তপাত থেকে মানুষকে মুক্ত করা। সে দায়িত্ব তারা বহু শতাব্দী আগেই পরিত্যাগ করেছে এবং পুরোপুরি বিস্মৃত হয়েছে। এখন যদি মানবজাতির সম্মিলিত কর্মফলের দরুন পারমাণবিক যুদ্ধে পৃথিবী তথা মানবজাতি ধ্বংসের মুখে উপনীত হয় তাহলে সেই উম্মাহর উপায় কী হবে? তাদের দুনিয়ার সাথে আখেরাতও ধ্বংস হয়ে যাবে। এ বিষয়টি একটু ব্যাখ্যার দাবি রাখে।

আল্লাহ, প্রথম মানব আদম (আ.) থেকে শুরু করে শেষ রসুল (সা.) পর্যন্ত যত নবী রসুল পাঠিয়েছেন সবাইকে মানবজীবনে শান্তি প্রতিষ্ঠার একটি মূল মন্ত্র দান করেছেন। সেটা হলো – তাঁর হুকুম ছাড়া আর কারো হুকুম না মানা অর্থাৎ স্রষ্টার নিঃশর্ত আনুগত্য করা, একমাত্র তারই এবাদত করা। অতীতের নবীগণ কোনো কোনো নির্দিষ্ট অঞ্চল বা গোত্রের জন্য এসেছেন, এমন কি একটি পরিবারের জন্যও একজন নবী এসেছেন। কিন্তু সর্বশেষ যিনি এসেছেন তিনি সমস্ত মানবজাতির জন্য আল্লাহর রসুল। তাঁর উপরে যে দীনটি আল্লাহ দিলেন তা পৃথিবীর সর্বত্র বসবাসকারী জনসম্প্রদায়ের জন্য প্রযোজ্য কারণ এটা প্রাকৃতিক নিয়মের উপর ভিত্তি করে রচিত অর্থাৎ দীনুল ফিতরাহ বা প্রাকৃতিক দীন। এই দীন দেওয়ার পর তিনি রসুলকে দায়িত্ব দিলেন সমস্ত পৃথিবীতে একে প্রতিষ্ঠা করার জন্য। উদ্দেশ্য সমস্ত মানবজাতির জীবন থেকে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা। শেষ নবী (সা.) এই মহান লক্ষ্যকে বাস্তবরূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে একটি জাতি তৈরি করলেন যার নাম উম্মতে মোহাম্মদী। আল্লাহ এই জাতিকে মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন (সুরা ইমরান: ১১০)। এই আয়াতের শেষাংশে তাদের শ্রেষ্ঠত্বের শর্ত হিসাবে বলা হয়েছে- তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে নিবৃত্ত করবে। কিন্তু তারা আল্লাহ-প্রদত্ত দায়িত্ব ত্যাগ করলে নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধাদানের এই প্রক্রিয়াটি কীভাবে বাস্তবায়িত হবে সেটা আখেরী নবী মোহাম্মদ (সা.) একটি উম্মাহ গঠন করে দেখিয়ে দিয়েছেন, তাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন এবং মানবজাতির সামনে একটি নমুনা বা আদর্শ স্থাপন করেছেন। তিনি দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে সমাজ থেকে মিথ্যা, অন্যায়, অশান্তি দূর করে সেখানে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা যায়। তিনি তাঁর হাতে গড়া উম্মাহকে সঙ্গে নিয়ে সর্বাত্মক সংগ্রাম, জেহাদের মাধ্যমে তাঁর জীবদ্দশায় সমগ্র আরব উপদ্বীপে আল্লাহর দেওয়া জীবনপ্রণালী প্রতিষ্ঠা করলেন।

বাকি পৃথিবীতে এই সত্যদীন প্রতিষ্ঠার দায়িত্ব তিনি দিয়ে গেলেন তাঁর হাতেগড়া উম্মাহর উপর। তারা মাত্র কয়েক বছরের মধ্যে অর্ধপৃথিবী ইসলামের তথা সুনিবিড় শান্তির ছায়াতলে নিয়ে আসেন। সেখানে এমন শান্তি, শৃঙ্খলা, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠিত হয় যে একজন সুন্দরী যুবতী সারা গায়ে স্বর্ণালঙ্কার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে শত শত মাইল পথ অতিক্রম করতে পারত, তার মনে কোনো প্রকার ক্ষতির আশঙ্কাও জাগ্রত হতো না। এমন স্বচ্ছলতা এসেছিল যে, মানুষ উটের পিঠে খাদ্য আর ধন-সম্পদ বোঝাই করে শহরে গ্রামে ঘুরে বেড়াতো কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে খুঁজে পেত না। মানুষের নৈতিক চরিত্র এতটাই উন্নত হয়েছিল যে অপরাধী নিজেই বিচারকের কাছে এসে প্রায়শ্চিত্ত করার জন্য সাজা প্রার্থনা করত। কিছুদিন আগেও যে আরবরা ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, পৃথিবীর সকল জাতির দ্বারা অবজ্ঞাত, উপেক্ষিত, তারাই এমন একটি সুসভ্য, আদর্শ জাতিতে পরিণত হলো যে সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি ও জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় তারা মানবজাতির শিক্ষকের আসনে অধিষ্ঠিত হলো। রসুলাল্লাহর বিদায় নেওয়ার ৬০/৭০ বছর পর্যন্ত জাতির সামনে তাদের লক্ষ্য, আকিদা সুস্পষ্ট ছিল। তারা একদেহ একপ্রাণ হয়ে মানবতার মুক্তির লক্ষ্যে লড়াই করে গেছেন। তারপর ঘটল এক মহা দুর্ভাগ্যজনক ঘটনা। জাতি তার আকিদা ভুলে গেল। যে জেহাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, সেই জেহাদ রূপান্তরিত হলো রাজ্যজয়ের যুদ্ধে। ইসলামের খলিফারা সুলতান হয়ে গেলেন, তারা অপরাপর রাজা-বাদশাহদের মতোই পাশবিক ভোগ বিলাসে নিমজ্জিত হলেন।

অন্যদিকে জাতির মধ্যে জন্ম নিল আল্লামা, মোহাদ্দেস, মোফাসসের, মুফতি এবং ভারসাম্যহীন সুফী-সাধক শ্রেণি যারা সহজ সরল সেরাতুল মুস্তাকীম, দীনুল হকের শরিয়তের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে লক্ষ লক্ষ মাসলা মাসায়েল আবিষ্কার করে বহু মতের সৃষ্টি করলেন আর ভারসাম্যহীন সুফিরা জাতির সংগ্রামী চরিত্রকে উল্টিয়ে ঘরমুখী, অন্তর্মুখী করে স্থবির, নিস্তেজ, নিষ্প্রাণ করে দিল। ফলে একদা অর্ধ-বিশ্বজয়ী দুর্বার গতিশীল জাতিটি হাজারো ফেরকা, মাজহাব, দল-উপদল, আধ্যাত্মিক তরিকায় বিভক্ত, স্থবির কিছু উপাসনা ও অনুষ্ঠান কেন্দ্রিক জনগোষ্ঠীতে পরিণত হলো। অতি বিশ্লেষণকারী পণ্ডিত এবং বিকৃত সুফী এই উভয় শ্রেণির কাজের ফলে ইসলামের উদ্দেশ্যই পাল্টে গেল। সংগ্রাম করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার বদলে ধর্মের উদ্দেশ্য হয়ে দাঁড়ালো আত্মার উন্নয়ন এবং জীবনের ব্যক্তিগত অঙ্গনের ছোট খাটো বিষয়ের মাসলা মাসায়েল পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা।

জাতি ভুলে গেল যে সারা পৃথিবীতে সত্যদীন প্রতিষ্ঠার সংগ্রাম পরিত্যাগ করলে আল্লাহও তাদের পরিত্যাগ করবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিয়ে অন্য জাতির গোলাম বানিয়ে দেবেন বলে তাঁর কোর’আনে সাবধানবাণী উল্লেখ করেছেন (সুরা তওবা: ৩৯)। নির্ধারিত সময়ে আল্লাহর শাস্তি এসে গেল। প্রথমে মঙ্গোলরা এসে ইসলামের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো দখল করে নিল, লক্ষ লক্ষ মুসলমানের মাথা দিয়ে পিরামিড তৈরি করল। এরপর ইউরোপ থেকে এলো ইংরেজ, ডাচ, পর্তুগীজ ইত্যাদি জাতিগুলো। মরক্কো থেকে ফিলিপাইন পর্যন্ত প্রায় সমগ্র মুসলিম দুনিয়া তাদের পায়ের নিচে চলে গেল। সেই থেকে মুসলিম জাতি এখনও সেই দাসত্বের বোঝা বয়ে চলেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর