প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আমি দাঁড়িয়েছি আল্লাহ-রসুলের প্রকৃত ইসলাম...

আমি দাঁড়িয়েছি আল্লাহ-রসুলের প্রকৃত ইসলাম নিয়ে

২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম
‘গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর গেন্ডারিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ভাষণ দান করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তাঁর ভাষণের গুরুত্বপূর্ণ অংশ বজ্রশক্তির পাঠকদের জন্য তুলে ধরা হলো’-
‘‘আল্লাহ কোর’আনের সুরা নিসার প্রথম আয়াতেই বলে দিয়েছেন, ‘হে মানবজাতি! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচনা করে থাক এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।’
অর্থাৎ পুরো মানবজাতি হচ্ছে এক জাতি, এক পিতা-মাতার সন্তান, এই বোধ আমাদের প্রত্যেকের অন্তরে জাগ্রত করতে হবে। আজকের এই যে বিশ্বসঙ্কট- সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক আগ্রাসন, দাঙ্গা, সা¤্রাজ্যবাদী আগ্রাসন, ১৬ হাজার অ্যাটম বোম প্রস্তুত, সীমান্তে সীমান্তে উত্তেজনা, সমুদ্রে সমুদ্রে রণতরী টহল দিচ্ছে, পরাশক্তিরা হুমকির ভাষায় কথা বলছে, সমস্ত সম্পদ কুক্ষিগত হয়ে আছে অল্পকিছু মানুষের হাতে। এই বিত্তশালী শ্রেণিটি যখন অকল্পনীয় ভোগ-বিলাসিতার মধ্যে ডুবে আছে, তখন কোটি কোটি মানুষ বিনা চিকিৎসায় অনাহারে মারা যাচ্ছে। প্রতিনিয়ত শহর-নগর, বন্দর বোমার আঘাতে ধ্বংস হচ্ছে। মানবজাতির এই অবস্থা থেকে উদ্ধারের পথ নিয়ে প্রত্যেককে ভাবতে হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ তৈরি করা হলো। কিন্তু যুদ্ধ-রক্তপাত থেকে মানুষকে মুক্তি দিতে পারল না। অর্থনৈতিক মুক্তির জন্য ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ গঠন করল, কিন্তু এগুলো আরও অবিচারের সৃষ্টি করল। রাষ্ট্রে রাষ্ট্রে নতুন নতুন আইনশৃঙ্খলা বাহিনী গঠন করা হচ্ছে, আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী করা হচ্ছে, প্রশিক্ষিত করা হচ্ছে, কিন্তু পরিসংখ্যান বলে দিচ্ছে, প্রতিটি দেশে প্রতিটি রাষ্ট্রে অন্যায় অবিচার ধাঁই ধাঁই করে বাড়ছে। কী উন্নত রাষ্ট্র কী অনুন্নত রাষ্ট্র, কী হিন্দু রাষ্ট্র কী মুসলমান রাষ্ট্র, কী প্রাচ্য কী পাশ্চাত্য- সর্বত্রই অন্যায় অপরাধ, যুলুম, রক্তপাতে নিমজ্জিত। তাহলে এই থেকে নিস্তারের উপায় কী? সেমিনার র‌্যালি আলোচনা মানববন্ধন তো হচ্ছে। লেখালেখি হচ্ছে, টকশোতে কথা হচ্ছে। ধর্মগুরুরা ওয়াজ-নসিহত করে যাচ্ছে। পূজা-প্রার্থনা হচ্ছে। শুক্রবার, শনিবার, রবিবার মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় জায়গা পাওয়া যায় না। বাইবেল পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, ত্রিপিটক পাঠ হচ্ছে, কই শান্তি তো আনতে পারছেন না। প্রতিবাদ বিক্ষোভেরও অন্ত নাই। কিন্তু লাভ তো হচ্ছে না। তাহলে মানবজাতি কি এভাবেই ধ্বংস হয়ে যাবে? নিস্তারের কোনোই উপায় নাই? এভাবেই আমার নিরীহ মা-বোনেরা ধর্ষিতা হতে থাকবে? এভাবেই কোলের অবুঝ শিশুর মরদেহ দেখতে হবে?
মিয়ানমার থেকে দশ লক্ষ রোহিঙ্গাকে তাড়িয়ে দেওয়া হলো, পৈত্রিক ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হলো, কিন্তু কোনো বিচার নাই। পশ্চিমারা নাকিকান্না করতে থাকে আর বলতে থাকে – বাংলাদেশ একটা মানবিক কাজ করেছে। প্রশংসনীয়। অবশ্যই বাংলাদেশ মানবতার পক্ষে থাকবে। উদ্বাস্তু নিরাপরাধ মানুষগুলোকে জায়গা না দিয়ে কীভাবে ফিরিয়ে দিবেন? কিন্তু ঐ নাকিকান্না করা পশ্চিমাদের প্রতি কথা হচ্ছে- তোমরা দৌড়ে গিয়ে আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিতে পারো, দৌড়ে গিয়ে হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী দেশ ইরাক ধ্বংস করে ফেলতে পার, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে বিমান হামলা করে হত্যা করতে পার, সিরিয়া ধ্বংস করতে পার, সাদ্দাম বলল তার কাছে অস্ত্র নাই তারপরও তার ক্ষমা হলো না, সাদ্দাম হোসেনকে ধরে আনতে পার, ওসামা বিন লাদেনকে ধরে আনতে পার, কিন্তু মিয়ানমারে কারো কিছু করতে পার না। আসল কথা হচ্ছে তোমরা করবে না। করবে না কারণ এরা মুসলমান না। মুসলমানকে ধ্বংস করার বেলায় সবকিছু জায়েজ আছে, অসুবিধা নেই, কারণ মুসলমানের কোনো অভিভাবক নেই পৃথিবীতে। এই কথাটা মুসলমানদেরকে বুঝতে হবে।
কাজেই আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক চিন্তাশীল মানুষ আছেন, আলেম-ওলামারাও আছেন, আপনারা আমার কথাগুলোকে অনুধাবন করুন। আমরা কী বলতে চাই, কী আমাদের অভিপ্রায়, আমাদের পথ কী, লক্ষ্য কী, গন্তব্য কোথায়, আমাদের কর্মসূচি কী, ভেতর কী বাহির কী, ভালো করে বুঝুন। অনর্থক কারো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ভালো করে বুঝে নিন।
আজকে একেক জনের কাছে একেক রকম ধর্ম! যেহেতু আমরা মুসলমান, কাজেই ইসলাম নিয়েই আগে কথা বলি। আমার সামনে যারা মুরুব্বিগণ আছেন, আমার পিতার বয়সী অনেকে আছেন, বোনেরা আছেন, আমি বিশ্বাস করি আপনারা সকলেই সুস্থ মস্তিষ্কের সচেতন মানুষ। আমার বক্তব্য বুঝতে অসুবিধা হবার কথা নয়। দেখুন- হুকুম হচ্ছে দুইটি, আল্লাহর হুকুম ও ইবলিশের হুকুম, পক্ষও হচ্ছে দুইটি। সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়, ধর্ম ও অধর্ম। মানবজাতির ইতিহাস এই ন্যায় অন্যায়, সত্য মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। মানুষ যখন আল্লাহর হুকুম অমান্য করেছে তখন সে অনিবার্যভাবেই ইবলিসের হুকুম মেনে নিয়েছে। ফলে অশান্তিতে পড়েছে। আর যখন আল্লাহর হুকুম মেনে নিয়েছে তখন পৃথিবীতে শান্তি পেয়েছে এবং পরকালও সাফল্যমণ্ডিত হয়েছে। আমার কথা হচ্ছে, আল্লাহর হুকুম কয় ধরনের হবে? এক ধরনের। জান্নাতের পথ হবে কয়টা? অবশ্যই একটা। অথচ খেয়াল করুন- আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, কিন্তু আজ আমাদের মধ্যে একেকজনের কাছে একেকরকমের ইসলাম। শিয়া মানেনা সুন্নিকে। সুন্নি মানেনা শিয়াকে। ঢাকার পীর মানে না মানিকগঞ্জের পীরকে। মানিকগঞ্জের পীর মানে না ঢাকার পীরকে। সরকারি আলেমরা মানে না কওমী আলেমকে। কওমীরা মানে না সরকারি আলেমকে। ইসলামিক ফাউন্ডেশন কোনো ফতোয়া দিলে অন্যরা সেটা অস্বীকার করেন। ইরাক থেকে ফতোয়া দিলে পাকিস্তানি আলেমরা মানেন না। ইন্ডিয়ার আলেমরা বললে মালয়েশিয়ার আলেমরা মানেন না। এত মত, এত পথ কেন? সবগুলাই কি ঠিক হতে পারে? তা তো হতে পারে না।
আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকান- শিয়াকে মারার জন্য সুন্নির অস্ত্র প্রস্তুত, সুন্নিকে মারার জন্য শিয়ার অস্ত্র প্রস্তুত। আমার জানামতে এ পর্যন্ত শিয়া ইরানের প্রত্যেকটি গুলি মুসলমানদের হত্যা করতে ব্যবহৃত হয়েছে, আবার সৌদি আরবের নেতৃত্বে সুন্নি জোটের গুলিও মুসলিমদের হত্যা করতেই ব্যবহৃত হয়েছে। আমি জানতে চাই- শিয়ারা মুসলমান নাকি সুন্নিরা মুসলমান? কে জান্নাত যাবে? এক মসজিদের ইমাম মানেন না আরেক মসজিদের ইমামকে, এক মাদ্রাসার হুজুর মানেন না আরেক মাদ্রাসার হুজুরকে। ঐক্য তো না-ই, জাতি যাতে কোনোদিন এই অবস্থা থেকে বের হতে না পারে সেই পথটাও রুদ্ধ করে রাখা হয়েছে। মাকড়শার জালের মতো মাসলা-মাসায়েলের জালে আটকে রাখা হয়েছে জাতিকে। ক্ষুদ্রাতিক্ষুদ্র অপ্রয়োজনীয় অনর্থক বিষয়ের মধ্যে মানুষের চিন্তা-ভাবনাকে আবদ্ধ করে রাখা হয়েছে। এরা আর ছুটতে পারবে না।
একটি ঘটনা বলি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন। ফেসবুকের একটি পোস্ট প্রিন্ট করে এনেছি আমি। আইডির নাম আবু জুনাইদ। ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ নামের একটা পেজে এই পোস্টটি করা হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছে, ‘‘মশা মারার জন্য বাজারে এক ধরনের ইলেকট্রিক র‌্যাকেট পাওয়া যায়। এই ধরনের ইলেকট্রিক র‌্যাকেট দিয়ে মশা মারলে এক ধরনের স্ফূলিঙ্গ বের হয় এবং মশা মারা যায়। প্রশ্ন হলো- এই ধরনের বস্তু দিয়ে মশা মারা জায়েজ হবে কিনা।’’
এর উত্তরে বলা হয়েছে কী, সেটা শুনুন। বলা হচ্ছে- ‘কোনো ক্ষতিকর প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েজ নাই।’ জায়েজ নাজায়েজের রায়ে আরও বলা হচ্ছে, ‘রসুলাল্লাহ (সা.) এরশাদ করেছেন, আল্লাহ ব্যতীত আর কারো অধিকার নাই আগুন দিয়ে শাস্তি দেওয়ার। সহিহ আল বোখারী, হাদীস ৩০১৬। উক্ত র‌্যাকেট দিয়ে আঘাত করলে যেহেতু মশা পুড়ে মারা যায় তাই তার দ্বারা মশা মারা জায়েজ হবে না।’
এই বলে ইসলামের আইনশাস্ত্রের কতগুলো বইয়ের নাম দিয়ে দিয়েছে।
তার মানে বোঝা গেল আগুন দিয়ে মশা মারা যায়েজ নাই, তাই তো? এবার বলি আমার কথা। ২০১৬ সালের ১৪ মার্চ। আমার দুইটা ভাইকে ধরে নিয়ে জবাই করে দেওয়া হলো। প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। ফেসবুকে শত শত পোস্ট দিয়ে এরাই সাধারণ মানুষকে উস্কানী দিয়েছে হেযবুত তওহীদের লোকদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কারণ তারা কাফের, মোশরেক, মুরতাদ, খ্রিস্টান। আজকে সেই তোমরা কিনা মশা মারার কাফফারা জানতে চাও? ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা তোমাদের কাছে নাজায়েজ, অথচ তোমরা পেট্রল ঢেলে আমার দুইজন ভাইকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো! এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। শত শত মানুষকে পেট্রল বোমা মেরে হত্যা করেছো। সেই তোমরা এখন মশা মারার ফতোয়া খুঁজে বেড়াও।
আমাদের এমামুয্যামান তাঁর লেখা বইতে একটি ঘটনা উল্লেখ করেছিলেন। কারবালার হৃদয়বিদারক ঘটনার পরে ইরাক থেকে অনেকে হজ্বে গেলেন। তখনও আব্দুল্লাহ ইবনে উমর (রা.) জীবিত ছিলেন। ইরাক থেকে যাওয়া একজন হাজী তাকে প্রশ্ন করল- হে আব্দুল্লাহ বিন উমর (রা.), হজ্বের মধ্যে মশা মাছি মারলে তার কাফফারা কী হবে? এই প্রশ্ন শুনে আব্দুল্লাহ ইবনে উমর (রা.) অত্যন্ত ক্ষোভের সাথে জবাব দিলেন, যে ইরাকিরা আল্লাহর রসুলের নয়নের মনি হোসেনকে শহীদ করল সেই ইরাকীরা কিনা মাছি মারার কাফফারা জিজ্ঞেস করে!
আজকে এদের অন্ধত্ব কোন পর্যায়ে গেছে চেয়ে দেখুন। বিরাট বিশাল পাহাড় তারা দেখতে পায় না। তারা আতশী কাঁচ দিয়ে পাহাড়ের গায়ে লেগে থাকা ছোট ছোট বালুকণা দেখতে গিয়ে ঐ ছোট ছোট বালুকণাকেই পাহাড় মনে করছে। এটার নামই আকিদার বিকৃতি। আমাদের বাড়িতে দুইজন মো’মেন, মোজাহেদ ভাইকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে এখন জিজ্ঞাসা করা হচ্ছে মশা আগুন দিয়ে মারা জায়েজ কিনা। ফেসবুকে প্রতিদিন আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আমাকে জ্বালিয়ে দেওয়া জায়েজ, আর মশা নাজায়েজ- তাই না? এই যখন তোমরা শিখেছো- তখন তোমাদের কপালে সা¤্রাজ্যবাদীদের বোম খাওয়া ছাড়া উপায় নাই। তৈয়ার হও, ফেরাতে পারবে না।
এই অবস্থায় আমি দাঁড়িয়েছি আল্লাহ-রসুলের প্রকৃত ইসলাম নিয়ে। আমি ধর্মব্যসায়ীদের কায়েম করে রাখা ধর্মের নামে চালু অধর্ম নিয়ে দাঁড়ায় নাই। কঠিন পথ, কন্টকাকীর্ণ পথ, খুব কঠিন আছে এই পথে হাঁটা। কাজেই যারা এসেছেন তারা অনুধাবন করুন, শক্ত সিদ্ধান্তের উপর দাঁড়ান। আপনাদেরকে ভাবতে হবে, আমাদের ইহকাল আছে, পরকাল আছে। দেহ আত্মা যেন আলাদা নয়, তেমনি ইহকাল পরকালও আলাদা নয়। যারা ইহকালকে পরকাল থেকে আলাদা করেছে তারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ কোর’আনে আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন, দুনিয়ার জীবনকে সুন্দর কর এবং পরকালের জীবনকে সুন্দর কর। কাজেই আগে দুনিয়া, তারপর আখেরাত। একটাকে বাদ দিয়ে আরেকটার সফলতা আসবে না। (সম্পাদিত)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার!

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তাঁর অভিযোগ,…
 ২০ অক্টোবর ২০২৬    বরিশাল

পিসিটিতে ঘণ্টায় ৭২ মুভ, নতুন রেকর্ড আরএসজিটি বাংলাদেশের!

পিসিটিতে ঘণ্টায় ৭২ মুভ, নতুন রেকর্ড আরএসজিটি বাংলাদেশের!
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে আরএসজিটি বাংলাদেশ। সিএমএ সিজিএমের জাহাজ এমভি আমুরো পরিচালনার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২…
 ২০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বললেন অভিজিৎ দীপকে!

মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বললেন অভিজিৎ দীপকে!
পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার একদিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার (১৯ অক্টোবর)…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন, ডিসি সম্মেলন জানুয়ারিতে!

ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন, ডিসি সম্মেলন জানুয়ারিতে!
প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ডিসেম্বর মাসে এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, আগামী বছরের ৩১ জানুয়ারি…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী

কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী
দেশের ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে কৃষকেরা জানতে পারবেন, পরদিন…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

গলাচিপায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের মহোৎসব!

গলাচিপায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের মহোৎসব!
রাতের অন্ধকারে নদীতে জাল ফেলা হচ্ছে। আবার দিনের আলোতেও কোথাও নৌকা নিয়ে চলছে ইলিশ শিকার, কোথাও নির্দিষ্ট ক্রেতার ফোন পেয়ে ব্যাগে ভরে পৌঁছে দেওয়া হচ্ছে…
 ২০ অক্টোবর ২০২৬    বরিশাল

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেফতার তার চাচাতো নাতি রাব্বিকে (২২) সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।…
 ২০ অক্টোবর ২০২৬    রংপুর

পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী!

পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’!

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’!
প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের মির্জাপুরের সুইটি আক্তার। সেখানে যাওয়ার পর প্রথম পাঁচ মাস নিয়মিত বাড়িতে টাকা পাঠালেও পরে…
 ২০ অক্টোবর ২০২৬    ঢাকা

৭২ ঘণ্টায় দুবার ঢাকায় ফিফা সভাপতি, বাংলাদেশের ফুটবল নিয়ে কী ভাবছেন তিনি?

৭২ ঘণ্টায় দুবার ঢাকায় ফিফা সভাপতি, বাংলাদেশের ফুটবল নিয়ে কী ভাবছেন তিনি?
মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুবার ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটান সফর শেষে দোহাগামী ফ্লাইট ধরতে মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকায় যাত্রাবিরতি…
 ২০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য!

হুথিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য!
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে মানুষ লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা.…
 ২০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
দেশে শ্রমিক অসন্তোষ সৃষ্টি ও অস্থিরতা তৈরির চেষ্টার পেছনে পলাতক স্বৈরাচারী শক্তি অর্থ সরবরাহ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ২৭ অক্টোবর বৈঠকে বসছেন তারেক রহমান!

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ২৭ অক্টোবর বৈঠকে বসছেন তারেক রহমান!
বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা!

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা!
রাজশাহীর জনসভা থেকে এক ক্লিকেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর)…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়