প্রচ্ছদ    আন্তর্জাতিক   মালদ্বীপের মুইজ্জুতে বেকায়দায় ভারত

মালদ্বীপের মুইজ্জুতে বেকায়দায় ভারত

৬ অক্টোবর ২০২৩ ০৮:২০ এএম
বজ্রশক্তি ডেস্ক

চীনপন্থি হিসেবেই বরাবর পরিচিত মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে তার জয় নয়াদিল্লির জন্য কোনো ভালো খবর নয়। মুইজ্জুর হাত ধরে এখন দেশটির ওপর চীনের প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে।

ছোট্ট মালদ্বীপ নিয়ে ভারত ও চীনের প্রচ্ছন্ন শক্তির লড়াই চলছে বহু দিন ধরেই। এদিকে নির্বাচিত হওয়ার পর এক সপ্তাহ না যেতেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন মুইজ্জু।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, মালদ্বীপের নতুন সরকারের সঙ্গে প্রতিটি ইস্যুতে কথা বলতে আগ্রহী তারা।

আরও পড়ুন

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মালদ্বীপে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মুনু মাহাওয়ার বুধবার সন্ধ্যায়  মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

অরিন্দম বাগচী বলেন, মালেতে আমাদের হাইকমিশনার নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অনেক বিষয় নিয়ে দুজনের মধ্যে ভালো আলোচনা হয়েছে।

তবে মোহাম্মদ মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কে ভারতের প্রতিনিধিত্ব করবেন তা জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৮ সালে নরেন্দ্র মোদি ইব্রাহিম সোলিহর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

মোহাম্মদ মুইজ্জুর জয়
গত সপ্তাহে মালের মেয়র মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহকে ১৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। দুজনের মধ্যে পরাজয়ের ব্যবধান ছিল আট শতাংশ ভোট। মালদ্বীপের এই নির্বাচনের ফলাফল ভারতের বিপক্ষে এবং চীনের পক্ষে গেছে। ইব্রাহিম সোলিহ সরকারের সঙ্গে ভারতের সহযোগিতা ছিল গভীর। তাকে মালদ্বীপের এমন একজন প্রেসিডেন্ট হিসাবে দেখা হতো যিনি কখনও ভারতের স্বার্থের বিরুদ্ধে যাননি। .

মুইজ্জুর নির্বাচনী প্রচারণাতেও ভারত একটি প্রধান ইস্যু ছিল। তিনি ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনও চালান। মুইজ্জু বলেন, তার সরকার মালদ্বীপের সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে না এবং কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবে না।

মঙ্গলবার মালদ্বীপের গণমাধ্যমের শিরোনামে ছিল মুইজ্জুর আরেকটি বক্তব্য। তিনি বলেন, জনগণ চায় না মালদ্বীপে ভারতীয় সৈন্য থাকুক। বিদেশি সৈন্যদের মালদ্বীপের ভূখণ্ড ত্যাগ করতে হবে।

ভারত মহাসাগরে ভারতের সামরিক উপস্থিতি নতুন কিছু নয়। আবদু এবং লামমু দ্বীপপুঞ্জ ২০১৩ সাল থেকে ভারতীয় নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের আবাসস্থল। ২০২১ সালের নভেম্বরে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী একটি সংসদীয় কমিটিকে জানায় যে মালদ্বীপে মোট ৭৫ জন ভারতীয় সেনা উপস্থিত রয়েছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মালদ্বীপের বিরোধী দলগুলো ভারতের সাথে সামুদ্রিক নিরাপত্তা চুক্তির বিরোধিতা করেছিল।

ভারত মালদ্বীপকে দুটি হেলিকপ্টার দিয়েছিল, এ নিয়েও বিতর্ক ছিল। ২০১৮ সালে আবদুল্লাহ ইয়ামিনের সরকার ভারতের উপহার দেওয়া নৌবাহিনীর দুটি হেলিকপ্টার ফিরিয়ে নিতে বলেছিল। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য মালদ্বীপকে এই হেলিকপ্টারগুলো দিয়েছিল ভারত।

মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করা হবে বলে মোহম্মদ মুইজ্জুর বক্তব্যের বিষয়ে অরিন্দম বাগচী স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, মালদ্বীপের সঙ্গে আমাদের অংশীদারিত্বের কেন্দ্রবিন্দু হচ্ছে অভিন্ন চ্যালেঞ্জ ও অগ্রাধিকার। প্রতিবেশী হিসেবে আমাদের একসঙ্গে কাজ করা জরুরি।

মালদ্বীপে ভারত
ভারতীয় চলচ্চিত্র, ফ্যাশন, খাবার সবকিছুরই সরব উপস্থিতি রয়েছে মালদ্বীপে। ভারতের তিরুবন্তপুরম শহরটি মালে শহরের খুব কাছেই অবস্থিত। মালদ্বীপের হাজার হাজার মানুষ প্রতি বছর ভারতে আসেন। বিশেষ করে চিকিৎসার জন্য ভারত তাদের সবচেয়ে পছন্দের গন্তব্য।

এই ছোট্ট দ্বীপের নিরাপত্তায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৮৮ সালে রাজীব গান্ধী সেনাবাহিনী পাঠিয়ে মামুন আবদুল গাইয়ুমের সরকারকে বাঁচিয়েছিলেন। ২০১৮ সালে মালদ্বীপের মানুষ যখন পানীয় জলের সমস্যায় ভুগছিলেন, তখন নরেন্দ্র মোদি পানি পাঠিয়েছিলেন। এর পর মালদ্বীপকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনতে বহুবার ঋণও দিয়েছে মোদি সরকার।

তিক্ততার সূত্রপাত 
ভারত ও মালদ্বীপের সম্পর্ক ২০১৮ সালে সবচেয়ে তিক্ত ছিল। ২০১৮ সালে মালদ্বীপের সুপ্রিম কোর্টের ১ ফেব্রুয়ারির রায় দিয়ে এটি শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন বিরোধী নেতাদের কারারুদ্ধ করে সংবিধান এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছেন।

একই সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ সব বিরোধী নেতাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন সুপ্রিম কোর্টের এই আদেশ মানতে অস্বীকৃতি জানান।

এর সঙ্গে সঙ্গে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন ইয়ামিন। এই জরুরি অবস্থা ৪৫ দিন স্থায়ী হয়। ভারত এই জরুরি অবস্থার বিরোধিতা করেছিল। ভারত বলেছিল যে মালদ্বীপের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান পুনরুদ্ধার করা উচিত এবং জরুরি অবস্থা অবিলম্বে শেষ করা উচিত।

মালদ্বীপের নাটকীয় রাজনৈতিক সংকট ভারত ও চীন উভয়ের জন্যই বিরক্তিকর ছিল। এই সংকটের মধ্যেই চীন, পাকিস্তান ও সৌদি আরবে রাষ্ট্রদূত পাঠান ইয়ামিন। এর পর চীন সতর্ক করে দিয়ে বলে— মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ যেন হস্তক্ষেপ না করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

চীন বলেছে, কোনো অবস্থাতেই মালদ্বীপের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে না। অন্যদিকে, মালদ্বীপের বিরোধী দলীয় নেতা নাশিদ ভারতের সাহায্য চেয়েছিলেন।

তিনি ভারতের কাছ থেকে সামরিক হস্তক্ষেপও আশা করেছিলেন যাতে বিচারকদের আটক থেকে মুক্তি দেওয়া যায়। নাশিদ আমেরিকার কাছেও সাহায্যের আবেদন করেছিলেন।

এই অচলাবস্থার মধ্যেই পূর্ব ভারত মহাসাগরে ১১টি যুদ্ধজাহাজ পাঠায় চীন। যদিও ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজ মোতায়েন নতুন কিছু নয়। জিবুতিতে চীনের একটি সামরিক ঘাঁটিও রয়েছে।

মালদ্বীপ চীনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গন্তব্য। মালদ্বীপ যে সমুদ্রের উচ্চতায় কৌশলগতভাবে তা খুবই গুরুত্বপূর্ণ। মালদ্বীপে চীনের উপস্থিতি ভারত মহাসাগরে চীনের কৌশলের অংশ। ২০১৬ সালে মাত্র ৪০ লাখ ডলারে চীনের একটি কোম্পানিকে ৫০ বছরের জন্য ইজারা দেয় মালদ্বীপ।

অন্যদিকে ভারতের কাছেও মালদ্বীপ কম গুরুত্বপূর্ণ নয়। মালদ্বীপ ভারতের খুব কাছাকাছি এবং সেখানে চীনের ‘পা’ রয়েছে, তাই ভারতের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। মালদ্বীপ ভারতের লাক্ষাদ্বীপ থেকে প্রায় ৭০০ কিলোমিটার এবং ভারতের মূল ভূখণ্ড থেকে ১২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

মালদ্বীপ চীন ও পাকিস্তানের উচ্চাভিলাষী পরিকল্পনা ওয়ান বেল্ট ওয়ান রোডকে প্রকাশ্যে সমর্থন করছে। ভারত যদি মালদ্বীপ থেকে দূরে থাকে, তাহলে দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট ছোট দেশগুলোতে চীনের প্রভাব বাড়বে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তাঁর এই…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর খুলশীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা এবং ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৭।…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!
সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
কুমিল্লার দেবিদ্বারে আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের অডিটোরিয়ামে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকার বেগম সুফিয়া মডেল হাইস্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউটে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে কাউকে হেয় করা এবং সেসব কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!
যে বয়সে বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার কথা, সেই বয়সে নিজের পিতৃপরিচয়ের স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন কলেজছাত্র কামরুল ইসলাম অনিক। মাকে সঙ্গে নিয়ে জন্মদাতা বাবার…
 ১৫ অক্টোবর ২০২৬    রাজশাহী