প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামের প্রথম শহীদ সুমাইয়্যা (রা.)

ইসলামের প্রথম শহীদ সুমাইয়্যা (রা.)

২৮ এপ্রিল ২০২৩ ০৪:১৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

প্রিয় নবীজীর ডাকে সর্বপ্রথম যাঁরা সাড়া দেন, পাশে এসে দাঁড়ান, জীবন-সম্পদ সঁপে দেন সত্যের জন্য তাঁদেরই অন্যতম আবু বকর, বেলাল, খাব্বাব, সুহাইব, আম্মার ও সুমাইয়্যা (রা.)! সে ছিল এক ভয়ঙ্কর পরীক্ষাকাল।

ভাগ্যবানদের ইসলাম গ্রহণের এক একটি সংবাদ বিষাক্ত তীর হয়ে বিদ্ধ হতো বেঈমান আবু জেহেলদের আত্মায়। তারা ক্ষুব্ধ হতো। হিংস্রতায় ফেটে পড়তো। সেই ক্ষোভ, ক্রোধ ও হিংস্রতা এক সময় চরম পাশবিক রূপ নিল। তারা জোর করে ইসলামকে প্রতিহত করবে ভাবল। সত্যের যে প্রদীপ জ্বেলেছেন স্বয়ং প্রভু তারা সেই প্রদীপ নিভিয়ে দিতে চাইল।

মো’মেনদের মধ্যে কেউ কেউ ছিলেন বেশ শক্তিশালী। বংশের শক্তি, বিত্তের বল সবই ছিল তাদের। যেমন আবু বকর (রা.)! কিন্তু অনেকেই ছিলেন এমন যাদের কোন শক্তি ছিল না। বংশেরও না, বিত্তেরও না! বেলাল, সুহাইব, আম্মার, ইয়াসির ও সুমাইয়্যা (রা.) তাঁদেরই মধ্যে।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

আম্মার (রা.)-এর মা সুমাইয়া! বাবা ইয়াসির! বাবা ইয়াসির ছিলেন মূলত কহতানের অধিবাসী। হারানো ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায়। তারপর থেকে যান এখনেই স্থায়ীভাবে। চুক্তি ও সন্ধিবদ্ধ হন মক্কায় আবু হুযাইফার সাথে। অবশেষে আবু হুয়াইফার দাসী সুমাইয়্যাকে বিয়ে করেন। এ ছিল ইসলামের পূর্বের ঘটনা। অতঃপর এ যুগল থেকেই জন্ম নেন আম্মার (র.)। তাই মক্কায় আম্মার পরিবারের কোন শক্ত খুটি ছিল না। আর খুঁটি ছিল না বলেই মক্কার কাফেরদের রক্তচক্ষুর প্রধান টার্গেট ছিল এই আম্মার পরিবার। নির্যাতনের তাপিত প্রান্তরে ছিল সুমাইয়্যা ইয়াসির ও আম্মারের বাস। প্রচণ্ড গরমকালে মক্কার বালুকাময় প্রান্তরের প্রতিটি বালুকণা জ্বলন্ত অঙ্গারের মতো দাউ দাউ করতো। তার উপর দিয়ে ভর দুপুরে কেউ হেঁটে যাওয়ার সাহস করতো না। পায়ে ফোসকা পড়ে যেত। তাপিত এই জ্বলন্ত বালুর উপর তাদেরকে শুইয়ে রাখা হতো। অবাধ্য জানেয়ারকে যেভাবে পেটানো হয় সেভাবে পেটানো হতো তাঁদের। তাদের একটাই অন্যায়, তারা ইসলাম গ্রহণ করেছেন, তারা মো’মেন হয়েছেন। হাতের তৈরি মূর্তিগুলোকে এখন আর ভাগ্যবিধাতা, প্রভু মানে না। তারা প্রভু, হুকুমদাতা মানে আল্লাহকেই। প্রহারে প্রহারে বেহুঁশ করে ফেলা হতো তাঁদেরকে।

কখনো বা শাস্তির ধরন বদল করতো তারা গরম পানির মধ্যে চেপে ধরতো মাঝে মধ্যে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখতো। শরীরের চর্বিগুলো গলে পানি হয়ে পড়তো। আর তারা আকাশের দিকে তাকিয়ে ডাকতো কেবলই আল্লাহকে। করণ, এক আল্লাহ ছাড়া তাঁদের আর কোন সহায় ছিল না।

তাছাড়া সুমাইয়্যা আর ইয়াসির (রা.) ছিলেন বয়সের ভারে দুর্বল। গায়ে শক্তি নেই। তবে হৃদয়ে বিশ্বাসের বল ছিল। আর সে বলেই লড়ে যাচ্ছিলেন তাঁর সময়ের ফেরাউনদের বিরুদ্ধে। প্রচণ্ড নির্যাতনে আর দাবানলের ভেতরে থেকেও কেবল ‘আহাদ-আহাদ’ ধ্বনিতে জাগিয়ে রাখতেন প্রতিটি রক্তকণাকে।

মাঝে মধ্যে রসুল (সা.) তাঁদের পাশে দিয়ে যেতেন। দেখতেন জ্বলন্ত অঙ্গারে পুড়ে মরছে আল্লাহর সৈনিকেরা। বুড়ো মা-বাবা সঙ্গে কচি আম্মার। নবীজী কখনো বা আম্মারের মাথায় হাত রেখে বলতেন:

 “হে আগুন! ইবরাহীম (আ.)-এর জন্যে যেমন শান্তিদায়ক শীতল হয়ে গিয়েছিলে আম্মারের জন্যও তেমনি হয়ে যাও!”

সুমাইয়্যা ও ইয়াসিরকে (রা.) যখন নির্যাতিত হতে দেখতেন তখন বলতেন: ইয়াসির পরিবার ধৈর্যে ধর! কখনো বা বেদনার ভার সইতে না পেরে প্রিয়তম প্রভুর দরবারে এই বলে প্রার্থনা করতেন: হে আল্লাহ! তুমি ইয়াসিরের পরিবারকে ক্ষমা কর! কখনো বা বলতেন: ইয়াসির পরিবার! সুসংবাদ শোন, বেহেশত তোমাদের অপেক্ষায় অধীর! নবীজীর আর কী-ই বা করার ছিল। তাঁর ডাকে সাড়া দিয়ে তাঁরই চোখের সামনে কোনো অন্যায় ছাড়াই এভাবে নির্যাতিত হচ্ছে এঁরা। তাও সুমাইয়ার মত একজন নিরপরাধ ক্রীতদাসী। এত নির্যাতন এত শাস্তি ও এত অত্যাচারের পরও সত্যের পথে অবিচল। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি পরম বিশ্বাস ও ভালোবাসায় নমিত- নিবেদিত। নমরূদের অগ্নিকুণ্ডে যেমনটি ছিলেন ইবরাহীম (আ.)!

কোরায়েশদের নির্মমতা মাঝে মধ্যে সীমা ছাড়িয়ে যেত। তখন আর তারা মানুুষ থাকতো না। বন্য হায়েনাদেরকেও হার মানাতো তারা তখন এই অসহায় দুর্বল নিরপরাধ মানুষগুলোকে লোহার পোশাক পরিয়ে জ্বলন্ত বালুর উপর দাঁড় করিয়ে রাখতো। মাথার উপর থেকে সূর্য ভারি বর্ষার মতো তাপ ঢালতো, বাতাস বয়ে আনতো তপ্ত দাবদাহ আর পায়ের তালার বালুরাশি তুষের আগুনের মত সেদ্ধ করে তুলত দুটো পা! অসহায় সুমাইয়্যা, অসহায় ইয়াসির আর অসহায় আম্মার দগ্ধ হতে থাকতেন সে ভয়ঙ্কর অগ্নিজ্বালায়। ঈমানের সে অগ্নিপরীক্ষা ভাষায় বর্ণনাতীত। এভাবেই একদিন ঘনিয়ে আসে আল্লাহর নির্ধারিত সেই মাহেন্দ্রক্ষণ, সুমাইয়্যার (রা.) চূড়ান্ত সফলতার দিন, তাঁর অমরত্ব লাভের লগ্ন।

আর সব দিনের মতো সেদিনও ভয়ঙ্কর মরুভূমির অগ্নিসম উত্তাপে দগ্ধ হচ্ছেন সুমাইয়্যা (রা.)! তার সামনে দিয়েই যাচ্ছিল বেঈমান আবু জেহেল। সুমাইয়্যা (রা.) কে দেখে তার ভেতরটা জ্বলে ওঠল। জ্বলে উঠল নিজেদের পরাজয়ের কথা  ভেবে। শরীরের প্রতিটি লোমকূপ থেকে যেন ধিক্কার বাণে জর্জবিত হচ্ছিল আবু জেহেল। ভাবছিল, ওরা দুর্বল! ক্রীতদাস ওরা, আর এই সুমাইয়্যা! একজন অসহায় বুড়ি। অথচ কত শাস্তি দিলাম! কিন্তু একটুও নরম হলো না। মাথা নোয়াবার কোন লক্ষণ নেই। এত অত্যাচারের ভেতরও সেই ‘আহাদ আহাদ’ রব। ‘এক আল্লাহ এক আল্লাহ’ ধ্বনি।

আবু জেহেল ঠিক থাকতে পারল না। পাপের হাওয়া তার ভেতরে মহা তুফান সৃষ্টি করল। হাতে ছিল একটি বিষাক্ত বর্শা। ছুঁড়ে মারল সুমাইয়্যা (রা.)-এর লজ্জাস্থানে! ভাগ্যবতী মহান জান্নাতী নারী তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। ক্ষণকাল পরেই শাহাদাতের অমীয় সুধা পান করে ঘুমিয়ে পড়লেন মরুর বালুতে। ইসলামের চির সবুজ শান্তিবৃক্ষ সিক্ত হলো সর্বপ্রথম এই জান্নাতী নারীর পবিত্র রক্তে।

পৃথিবীর সমগ্র নারী জাতির জন্য এ এক বিস্ময়কর গৌরব। আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন তো অনেক ভাগ্যবানই। নবীজীর (সা.) প্রিয়তম চাচা হামযা, হানযালা, সাদ, আবদুল্লাহ ইবন জাহাশ, খুযাইমা (রা.) থেকে শুরু করে কত ভাগ্যবানই তো জীবন দিয়েছেন আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য। কিন্তু সর্বপ্রথম খোদার রাহে জীবন বিলাবার গৌরব সে সুমাইয়্যা (রা.)-এর, একজন নারীর। তিনি ইসলামের ইতিহাসে প্রথম শহীদ।

এরপর তাঁর স্বামী ইয়াসিরকেও (রা.) মক্কার কাফেররা নির্যাতন করে শহীদ করে দেয়। বেঁচে থাকেন তাদের হৃদয়ের ধন আম্মার (রা.)! তারও অনেক পর যখন আল্লাহ মো’মেনদেরকে মদীনায় প্রতিষ্ঠিত করেন তখন তাঁরা ঘুরে দাঁড়ান। সত্যদীনকে প্রতিষ্ঠা করে মানবজীবন থেকে সকল অন্যায় অবিচার অশান্তি বিলুপ্ত করার অবিনাশী প্রেরণায় উজ্জীবিত নবীর সঙ্গীগণ শুরু করেন জীবনের অন্য পর্ব- শুরু হয় সশস্ত্র সংগ্রাম। তাঁরা রুখে দাঁড়ান সন্ত্রাসী কাফেরদের বিরুদ্ধে। সংঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ, সত্য-মিথ্যা আলাদা হয়ে ওঠার যুদ্ধে। আল্লাহর সৈনিকেরা ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে- সত্য প্রতিষ্ঠার যুদ্ধে। আল্লাহ বিজয় দান করেন মো’মেনদেরকে। এমনকি মক্কার সবচেয়ে’ বড় কাফের আবু জেহেলও মারা যায় এই যুদ্ধে।

নবীজীর (সা.) পাশে তখন আম্মার। শহীদ জননীর বীর পুত্র আম্মার। সামনে হতভাগা আবু জেহেলের লাশ। অসহায় বৃদ্ধা মায়ের রক্তমাখা বদনখানি যেন স্বরূপে ভেসে ওঠল আম্মারের সামনে। নবীজী তখন সান্ত্বনার সুরে বললেন: “আল্লাহ তোমার মায়ের হত্যাকারীকে ধ্বংস করে দিয়েছেন।” [সূত্র: সীরাতুল মুসতাফা-১:২২৫-২২৭ পৃ.]

[মুহাম্মদ যাইনুল আবিদীন বিরচিত “ভূবনজয়ী নারী” গ্রন্থ থেকে ঈষৎ সম্পাদিত। সম্পাদনায় আনিসুর রহমান]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর রেলস্টেশন একসময় ছিল আশপাশের গ্রামের মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম কেন্দ্র। ট্রেনের অপেক্ষায় যাত্রীদের ভিড়, স্টেশন ঘিরে হোটেল ও দোকানপাটের ব্যস্ততা…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
গাজীপুর সংবাদদাতা:সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা পৌর এলাকার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন কমিটির নেতাকর্মী ও রাজনৈতিক দলগুলো মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়