প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মাহফিলের উপজীব্য যখন অপপ্রচার

মাহফিলের উপজীব্য যখন অপপ্রচার

২২ ডিসেম্বর ২০১৭ ১২:৫৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান

ওয়াজের জন্য সুবিধাজনক সময় শীতকাল। বৃষ্টি-বাদলা হয় না। আমাদের দেশের ওয়াজকারীরা ওয়াজের জন্য বিভিন্ন কেচ্ছা-কাহিনী বলে থাকেন, নবী প্রেমের কাহিনী বলে থাকেন। আর যেটা করেন তাহলো ভিন্ন মতাবলম্বী আলেমদের, পীরদের বিরুদ্ধে প্রচার প্রচারণা করে থাকেন। তাদের মূল উদ্দেশ্য থাকে শ্রোতাদের পকেট থেকে সর্বাধিক পরিমাণ অর্থ বের করে ওয়াজের আয়োজনকারী কর্তৃপক্ষের হাত পযন্ত পৌঁছে দেওয়া। যে ওয়াজকারী শ্রোতার মধ্যে বেশি আবেগ বা উত্তেজনা সৃষ্টি করতে পারেন অর্থের বিচারে তার মূল্যায়নও বেশি হয়। উত্তেজনা সৃষ্টির জন্য তারা আমাদের দেশে সাধারণত হিন্দুদের দেব-দেবীর বিরুদ্ধে, ভগবান-অবতারদের বিরুদ্ধে গালিগালাজ করে থাকেন। কখনও কখনও যদি দেশে কাদিয়ানী বা ইসলামবিদ্বেষীদের ইস্যু জুটে যায় তখন ঐ ইসলামবিদ্বেষীদের নাস্তিক, মুরতাদ ইত্যাদি ফতোয়া দিয়ে গা গরম করা ওয়াজ পরিবেশন করেন।

হেযবুত তওহীদ এখন এদেশে ইসলামের কথা বলার একটি পরিচিত কণ্ঠস্বর হয়ে উঠেছে এবং দেশের লক্ষ কোটি মানুষ এই আন্দোলন স¤পর্কে বাইশ বছরের অপপ্রচার থেকে মুক্ত হয়ে সঠিক পথ, সঠিক ইসলামের সন্ধান পাচ্ছে। হেযবুত তওহীদের এই গ্রহণযোগ্যতা সৃষ্টির বিষয়টি ধর্মব্যবসায়ীদের ব্যাপক অন্তর্জালা সৃষ্টি করেছে। তারা এই শীতের মৌসুমে উঠে-পড়ে লেগেছেন তাদের ভাষায় হেযবুত তওহীদের ‘গোমর ফাঁস’ আর ‘মুখোস উন্মোচন’ করার জন্য। বহু জেলায় মাহফিলগুলোতে এখন ওয়াজের বিষয়বস্তু মুসলমানদের দুর্গতি না, সমাজের অন্যায় অশান্তি না, দুনিয়াজোড়া মুসলমানেরা যে মার খাচ্ছে তার বিরুদ্ধে কী করণীয় এসব কিচ্ছু না, বিষয়বস্তু হলো হেযবুত তওহীদ। হেযবুত তওহীদ নিয়েই তাদের যত মাথাব্যথা, জনগণকে উসকে দিয়ে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, জবাই করতে হবে, আগুন জ্বালাতে হবে, এই হচ্ছে তাদের ওয়াজ।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

প্রশ্ন করতে পারেন, আপনাদের বিরুদ্ধে তাদের এই ক্ষোভ কেন? বস্তুত এর কারণ খুব সোজা।

১. আমরা বলি যে, আমাদের সমাজের ধর্মব্যবসায়ী গোষ্ঠীটি যে ইসলামটাকে বিক্রি করে খাচ্ছেন সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। সেটা বিগত তেরশ বছরে বিকৃত হতে হতে এখন সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে গেছে।

২. আমরা বলি যে, তারা যে ধর্মীয় কাজের বিনিময় নিচ্ছেন এই কাজটি আল্লাহ হারাম করেছেন।

৩. হেযবুত তওহীদ ইসলামের কথা বলবে এটা তাদের অহঙ্কারের উপর বিরাট আঘাত। তারা এই সমাজে ইসলামের কর্তৃপক্ষ বলে স্বীকৃত, প্রতিষ্ঠিত। তারা নিজেরাও বিশ্বাস করেন যে, তারাই ইসলামের প্রতিভূ। তারা মাদ্রাসায় পড়ে এত সময় ব্যয় করেছেন, এত কেতাব মুখস্থ করেছেন। সেখানে তারা ছাড়া আর কেউ ইসলামের কথা কেন বলবে?

জাতির ধর্মীয় নেতাদের এই যে বাণিজ্যিক মনোভাব, স্বার্থপরতা এটাই হচ্ছে এ জাতির গত কয়েকশ বছরে মাথা উঁচু করে দাঁড়াতে না পারার এটাই মূল কারণ। আলেমদের পথভ্রষ্টতা, দোষাদোষী, এক ফেরকার বিরুদ্ধে আরেক ফেরকার রেষারেষি, ক্ষুদ্রচিন্তা, ইসলামকে মাসলা-মাসায়েলের মধ্যে বন্দী করা ইত্যাদি এ জাতিটাকে বৃহৎ চিন্তা করতে দিচ্ছে না। ইসলামবিদ্বেষীরা যেমন ইসলামের বিরুদ্ধে লেগেছে এরাও তেমনি একদল আরেকদলের বিরুদ্ধে লেগেছে। হেযবুত তওহীদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষীরা ব্যবহার করছে তাদের গণমাধ্যম, তারা টেবিলে বসে তৈরি করছ মিথ্যা সংবাদ আর এই ধর্মজীবীরা করছেন ওয়াজ। তবে আমরা নিশ্চিতরূপে জানি, সত্য যখন একবার প্রকাশ পেয়েছে এই সত্যের পথকে কেউ রুদ্ধ করতে পারবে না ইনশাল্লাহ।

(কলামিস্ট: রিয়াদুল হাসান, সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর