প্রচ্ছদ    আন্তর্জাতিক   সরকারের পদত্যাগের দাবিতে কেনিয়ায় ব্যাপক...

সরকারের পদত্যাগের দাবিতে কেনিয়ায় ব্যাপক বিক্ষোভ

১৭ জুলাই ২০২৪ ০১:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সরকারের সাথে সংলাপে বসার আহ্বান প্রত্যাখ্যান করে কেনিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছেন। মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত একজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন।

দেশটির রাজধানী নাইরোবিতে হাজার হাজার বিক্ষোভকারী সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশটির পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ সময় রাজধানীর দোকানপাট ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

গত মাসে দেশটির সরকার কর বৃদ্ধির নতুন একটি বিল পাসের পর কেনিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করায় শেষ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট বিতর্কিত সেই বিল প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন

‘বুলডোজার চালাতে হলে আমাদের ওপর চালান’, বিজেপিকে মমতার কড়া বার্তা!

‘বুলডোজার চালাতে হলে আমাদের ওপর চালান’, বিজেপিকে মমতার কড়া বার্তা!

বিল প্রত্যাহার করে নেওয়া হলেও দেশটির নাগরিকরা সাম্প্রতিক সহিংসতায় কয়েকজনের প্রাণহানি, অপশাসন, দুর্নীতি ও পুলিশের জবাবদিহিতা না থাকায় উইলিয়াম রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ করছেন। তবে গত সপ্তাহে প্রেসিডেন্ট রুটো সংলাপের আহ্বান জানিয়েছিলেন। এছাড়া তার সরকারের পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন তিনি। দেশটির পুলিশের প্রধানও পদত্যাগ করেছেন।

কেনিয়ায় যে প্রতিবাদ আন্দোলন হচ্ছে তা মূলত দেশটির তরুণরা অনলাইনে সংগঠিত হয়ে চালিয়ে আসছেন। এই বিক্ষোভকারীদের অনেকে সরকারের সাথে সংলাপে বসার আহ্বান প্রত্যাখ্যান করে পদত্যাগের দাবি তুলেছেন।

মঙ্গলবার নাইরোবির দক্ষিণের কিটেনজেলা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হন। পরে তার মরদেহ নিয়ে থানার কাছে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তবে দেশটির পুলিশ ওই ব্যক্তির প্রাণহানির বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সেসময় বিক্ষোভকারীদের ‘‘রুটোর বিদায় চাই’’ বলে স্লোগান দিতে দেখা যায়। বিবিসির একজন প্রতিনিধি বলেছেন, থানায় বিক্ষোভের সময় রাস্তায় আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে পুলিশের সাথে সংঘর্ষের সময় পাথর নিক্ষেপ করেন তারা। মোম্বাসা, কিসুমু, নাকুরু এবং নায়েরিসহ দেশের অন্যান্য অংশেও বিক্ষোভ-সহিংসতা দেখা গেছে।

কেনিয়ার টেলিভিশন চ্যানেল কেটুয়েন্টিফোরের একজন প্রতিবেদকও নাকুরুতে বিক্ষোভের ঘটনার তথ্য সংগ্রহের সময় বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তার উরুতে গুলি লেগেছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেনিয়ার সংবাদপত্র ডেইলি নেশন বলেছে, দেশটির ৪৭টি কাউন্টির প্রায় অর্ধেকে বিক্ষোভ চলছে।

গত ২৫ জুন বিক্ষোভকারীরা নাইরোবিতে সংসদ ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় ও এর কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। এরপর প্রেসিডেন্ট রুটো বিতর্কিত কর বৃদ্ধির বিল প্রত্যাহারের ঘোষণা দেন।

বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত এক ডজন মানুষ নিহত হয়েছেন। তবে দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি অধিকার সংস্থা বলেছে, বিক্ষোভ-সহিংসতায় কমপক্ষে ৫০ জন নিহত ও ৪১৩ জন আহত হয়েছেন। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের অতীত শাসনামলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুর,প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে শিরিনা আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: “জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা ও বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলায় হেযবুত তওহীদের নারী বিভাগের…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এসব ফ্লাইটের যাত্রী হিসেবে মোট ২৩ হাজার ৮৫ জন আটকা…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!
সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বিরোধের জেরে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের…
 ৭ নভেম্বর ২০২৬    বিনোদন

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরেই ফিরতে হবে এবং তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও…
 ৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!
সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এক দিনেই…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকারবিরোধী শক্তিগুলো আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়