প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মো’মেন মুসলিম বনাম কাফের মোশরেক

মো’মেন মুসলিম বনাম কাফের মোশরেক

৪ এপ্রিল ২০২৫ ১২:৪২ এএম
বজ্রশক্তি ডেস্ক

এম আর হাসান:
মো’মেন ও মুসলিম কোর’আনের দুটো পরিভাষা যা পৃথক অর্থ বহন করে। কিন্তু আমরা অনেকেই এই দুটোকে সমার্থক মনে করি। আসুন এই দুটো শব্দের অন্তর্নিহিত তাৎপর্য আল্লাহর কেতাব থেকে জেনে নেই। একইভাবে কাফের ও মোশরেকের সংজ্ঞাও আমাদের জানা প্রয়োজন। কারণ সংজ্ঞা না জানা থাকলে আমরা বুঝব কী করে আমরা মো’মেন নাকি কাফের।

মো’মেন: 
মো’মেন কারা তা পবিত্র কোর’আনে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মো’মেন শুধু তারা যারা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ঈমান আনে, অতঃপর কোনো সন্দেহ করে না এবং সম্পদ-জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করে। (সুরা হুজরাত ১৫) এ সংজ্ঞার আলোকে দেখা যায় মো’মেন হওয়ার দুটো শর্ত।

১. আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ঈমান অর্থাৎ তওহীদ; ব্যক্তিগত ও সামষ্টিক জীবনের কোনো অঙ্গনে আল্লাহর হুকুম-বিধান ছাড়া আর কারো হুকুম-বিধান না মানার অঙ্গীকার।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

২. আল্লাহর নাজিলকৃত সত্যদীন ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য সম্পদ ও জীবন উৎসর্গ করে জেহাদ, সর্বাত্মক সংগ্রাম করা।

প্রচলিত ধারণা মতে, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে এবং নামাজ রোজাসহ অন্যান্য আমল বেশি বেশি করে তারা হচ্ছে মো’মেন। কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা মো’মেন হওয়ার শর্ত নয়। এ বিশ্বাস তো ইবলিসেরও আছে। মো’মেন হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করা এবং অন্য সকল সার্বভৌমত্বকে অস্বীকার করা; সেই সঙ্গে দীন প্রতিষ্ঠার জেহাদ করা। এই মো’মেনের সঙ্গে আল্লাহর ওয়াদা যে তিনি তাকে দুনিয়াতে কর্তৃত্ব বা খেলাফত দিবেন এবং তার সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করবেন। (সুরা নূর ৫৫) সুতরাং আল্লাহর দেওয়া সংজ্ঞার আলোকে বর্তমানের ১৮০ কোটি মুসলিম জনগোষ্ঠী মো’মেন থাকে না; কেননা তারা আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে মানুষের সার্বভৌমত্ব ও জীবনবিধান মেনে নিয়েছে এবং তারা দীন প্রতিষ্ঠার জেহাদও জাতিগতভাবে পরিত্যাগ করেছে।

মুসলিম: 
আল্লাহ কোর’আনে বলেছেন, হে মো’মেনগণ! তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। (সুরা ইমরান ১০২) এখানে পরিষ্কার হয়ে গেল যে মো’মেন ও মুসলিম আলাদা বিষয়। মুসলিম শব্দটি এসেছে তসলিম থেকে যার অর্থ বশ্যতা স্বীকার করা, আত্মসমর্পণ করা। পবিত্র কোর’আনের একটি আয়াত থেকে মুসলিমের সংজ্ঞা জানতে পারা যায়। সেটা হচ্ছে, আরবরা বলে, আমরা ঈমান এনেছি। হে রসুল! আপনি বলুন, তোমরা তো ঈমান আনোনি, বরং বল, আমরা বশ্যতা স্বীকার (তসলিম) করেছি। এখনও তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। যদি তোমরা আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য কর, তবে তোমাদের কর্ম বিন্দুমাত্রও নিষ্ফল হবে না। (সুরা হুজরাত ১৪)।

সুতরাং বোঝা গেল, যারা আল্লাহর দেওয়া দীন ‘ইসলাম’- এর বশ্যতা স্বীকার করে নেয়, তারা হচ্ছে মুসলিম। ইসলামের সমস্ত পণ্ডিতদের সংজ্ঞা মোতাবেক, যারা বিনা শর্তে, বিনা প্রশ্নে আল্লাহর সমস্ত হুকুমের প্রতি গর্দান পেতে দেয় (অর্থাৎ আনুগত্য করে) তারা হচ্ছে মুসলিম। এ দিক থেকেও এ জাতি আল্লাহর দীনের হুকুমের আনুগত্য করছে না। বরং তারা কয়েক শতাব্দী ধরে মানুষের তৈরি হুকুম-বিধানের প্রতি গর্দান পেতে দিয়েছে। সুতরাং তারা মুসলিম নয়। যারা ইসলাম ছাড়া, কোর’আন ছাড়া অন্য কোনো জীবনব্যবস্থার প্রতি আত্মসমর্পণ করে, সাদরে গ্রহণ করে তারা কোনো যুক্তিতেই মুসলিম হতে পারে না।

কাফের:
আল্লাহ বলেছেন, মানুষ দুই প্রকার- মো’মেন ও কাফের (সুরা তাগাবুন ২)। তাই মো’মেনের সংজ্ঞায় যারা পড়ে না তারা স্বভাবতই কাফের। তথাপি আল্লাহ স্পষ্ট করে কাফেরের সংজ্ঞাও জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে যারা হুকুম (শাসন) করে না তারা কাফের, জালেম, ফাসেক (সুরা মায়েদা ৪৪, ৪৫, ৪৭)। এ থেকেও বোঝা যায়, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাকে জাতীয়, রাষ্ট্রীয় জীবনে প্রত্যাখ্যান করে এবং মানুষের তৈরি বা পাশ্চাত্য সভ্যতার তৈরি আইন-কানুন, জীবনবিধান দিয়ে শাসন ও বিচারকার্য পরিচালনা করায় এই মুসলিম জনগোষ্ঠী কার্যত কাফেরে পরিণত হয়েছে।

মোশরেক:
‘মোশরেক’ শব্দটি এসেছে ‘শিরক’ থেকে যার মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক বা অংশীদার করা। যারা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুম মানলো আর কোনো ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরি হুকুম বিধান মানলো তারা শিরক করল অর্থাৎ মোশরেক হয়ে গেল। আল্লাহ বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? যারা এমনটা করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান এবং কেয়ামতের দিন কঠিন শাস্তি। (সুরা বাকারা ৮৫)। আল্লাহ কোনো অবস্থাতেই শিরক ক্ষমা করবেন না বলে অঙ্গীকার করেছেন, অন্য ছোট বড় পাপ তিনি যাচ্ছে ইচ্ছা ক্ষমা করে দিবেন। (সুরা নিসা ৪৮, ১১৬) তিনি বলেছেন, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা অন্যায়। (সুরা লোকমান ১৩) তিনি আরো বলেছেন, মোশরেকরা নাপাক। (সুরা তওবা ২৮) এখন বাস্তবতা হচ্ছে এই মুসলিম জনগোষ্ঠীটিও বর্তমানে আল্লাহর কেতাবের কিছু হুকুম মানছে, আর অধিকাংশ হুকুম মানছে না। যেমন তারা নামাজ রোজা করছে আল্লাহর হুকুমে কিন্তু জাতীয় রাষ্ট্রীয় জীবনে আইন-কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, বিচারব্যবস্থায় মানছে মানুষের তৈরি বিধান অনুযায়ী। এটাই হচ্ছে শিরক। এই শিরক থেকে মুক্তির একমাত্র উপায়, আল্লাহ ছাড়া সকল হুকুমদাতাকে অস্বীকার করা (এটাই তওহীদ) এবং আল্লাহর দীনে সম্পূর্ণরূপে প্রবেশ করা। (সুরা বাকারা ২০৮)।

এবার আসুন উপরে প্রদত্ত সংজ্ঞার আলোকে আমরা নিজেদের অবস্থান মিলিয়ে নিই।

[লেখক: সাংবাদিক ও কলামিস্ট; ইমেইল: hezbuttawheed.official@gmail.com যোগাযোগ: ০১৭১১০০৫০২৫, ০১৭১১৫৭১৫৮১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক