প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গল্প নয়, সত্যি; বিদায় হজ্জ

গল্প নয়, সত্যি; বিদায় হজ্জ

১১ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হজ্জের সময় ঘনিয়ে আসল। মক্কায় গিয়ে হজ্জ উদ্যাপন করতে মহানবী (সা.)-এর প্রাণ আকুল হয়ে উঠল। তিনি বহু সহচর সঙ্গে নিয়ে মদীনা হতে যাত্রা করলেন।
মহানবী (সা.)-এর কাফেলা পবিত্রভূমি আরাফাতের ময়দানে উপস্থিত হলো। আরবের চর্তুদিক হতে লক্ষ লক্ষ মুসলিম নরনারী আরাফাতের মুক্ত প্রান্তরে সমবেত হলো।
হযরত মুহাম্মদ (সা.) অভিভাষণ দিতে দাঁড়িয়া দেখলেন, তাঁর সম্মুখে এক বিপুল জনসমুদ্র আবেগ-হিল্লোলে উদ্বেলিত। মাতাপিতার স্নেহ, বন্ধু-ভ্রাতার প্রীতি, আত্মীয়-স্বজনের অনুরোধ, সনাতন সমাজের রক্ত ভ্রুকুটি, সম্পদ, স্বাচ্ছন্দ ও বিলাসের আকর্ষণ, জালিমের অকথ্য অত্যাচার সমস্ত উপেক্ষা করে সত্য প্রচারের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করে তাঁর সহায়তা করেছিলেন, আজ তাঁরা মহা-পুরুষের সঙ্গে আছেন। আরবের নবীন জীবন প্রভাতে যে সমস্ত কুরায়েশ তাঁকে সংকল্পচ্যুত করবার জন্য সৌন্দর্য, ঐশ্বর্য ও প্রভুত্বের ডালি নিয়ে প্রলুদ্ধ করতে চেষ্টা করেছে, যে সব অত্যাচারী তাঁর পথে কাঁটা ছড়িয়েছে, তাঁর উপাসনারত মস্তকের উপর মৃত উটের অন্ত্রভার চাপিয়ে তাঁকে শ্বাসরোধ করে মারবার চেষ্টা করেছে, আজ তাঁরাও তাঁর সম্মুখে ময়দানে উপস্থিত: কিন্তু অন্তরে বিদ্বেষবহ্নি জ্বেলে নয়, ভক্তিপ্লুত চিত্তে। মক্কায় উৎপীড়িত পয়গম্বর দীর্ঘপথ অতিবাহন করে সুদূর তায়েফে উপনীত হয়েছেন, ব্যাকুল কণ্ঠে আহ্বান করেছেন তায়েফ বাসিগণকে ইসরামের শান্তিছায়াতরে, উত্তরে যে নিষ্ঠুরেরা সেদিন কঠিন প্রস্তর নিক্ষেপে তাঁর কোমল অঙ্গে রক্তের প্রবাহ তৈরি করেছে, তারাও আরাফাতে হাযির। সত্য প্রচারে বাধা জন্মাবার জন্য বিরুদ্ধবাদীরা মহানবী (স.)-কে তাঁর সহচরগণসহ অনশনে তিল তিল করে মারবার প্রয়াস পেয়েছে, তাদের নিযুক্ত অগ্নিমূর্তি যুবকেরা তাঁর অস্তিত্বকে দুনিয়া হতে মুছে ফেলবার জন্য খোলা তলোয়ার হাতে নিশীথের অন্ধকারে তাঁর বাসস্থানের দিকে প্রধাবিত হয়েছে, হযরত (স.) অদৃশ্যভাবে গৃহ হতে বের হয়ে মদীনার পথে চলেছেন, দুশমনেরা শিকার-হারা ক্রুদ্ধ ব্যাঘ্রের মত দিকে দিকে তাঁকে অন্বেষণ করে ফিরে এসেছে., আজ তারা তাঁর পরম অনুরক্তরূপে হজ্জের জন্য হাযির। হযরত (স.)-এর জন্য মক্কা ও তায়েফের সকল দুয়ার যখন অবরুদ্ধ সেই দুর্দিনে যে মহাপ্রাণ মদীনাবাসীরা তাঁকে বাহু বাড়িয়ে বিপুল সম্মানে আমন্ত্রণ করে ছিলেন এবং তাঁর সমস্ত বিপদ-আপদকে আনন্দে নিজেদের স্কন্দে গ্রহণ করে ছিলেন, সেই আনসারগণও তাঁর সান্নিধ্যে উপস্থিত। হযরত (স.) মদীনায় হিজরত করেছেন, সেখানে দুশমনেরা তাঁর পশ্চাদ্ধাবন করেছে, বার বার সমর-অভিযান দ্বারা তাঁর আশ্রয়দাতা আনসারগণসহ তাঁকে পিষে ফেলতে প্রয়াস পেয়েছে, তাঁর হত্যার চেষ্টা হয়েছে। কিন্তু আজ তাদের সে বিদ্বেষ-বহ্নি নির্বাপিত, সে শাণিত তরবারি কোষবদ্ধ। আজ তারা ইসরামের ভক্ত সেবকরূপে তাহাদের মহানবী (স.)-এর উপদেশামৃত পান করবার জন্য পিপাসার্ত।
মহানবী (স.) নির্নিমেষ নেত্রে সম্মুখস্থ জনসংঘ নিরীক্ষণ করলেন। এই অভূত-পূর্ব দৃশ্য দর্শনে তাঁর চিত্তপারাবার উদ্বেলিত হয়ে উঠেছিল কিনা কেহ বলতে পারে না। তিনি নীরবে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। সুদীর্ঘ কালের কঠোর সাধনায় সহস্র বিপদ-ঝঞ্চা কাটাবার পর তাঁর মহান ব্রতের এই মূর্তিমান সাফল্য দর্শনে হয়তো তিনি বুঝতে পারলেন, তাঁর নবুয়তের কর্তব্য শেষ হয়েছে, এবার তাঁর মহাযাত্রার আয়োজনের দিন সমাগত, তাই আজ তিনি তাঁর সাধনার উপসংহার করে প্রিয় অনুচরদের হাতে তা অর্পণ করে যাচ্ছেন। আজকের সম্ভাষণে তাঁর সেই অতুল্য কণ্ঠস্বর ভাবাবেগে ঝঙকৃত হয়ে সে বিরাট জনসমুদ্রকে নীরব স্তম্ভিত করে দিল; শ্রোতৃ-হৃদয়ে, সমীর-স্তরে, খেজুর গাছের পাতায় পাতায়, পাহাড়ের চূড়ায় চূড়ায় অজ্ঞাত-পূর্ব আবেগ-শিহরণ জেগে ছুটে চললো।
মহানবী (স.) বলতে লাগলেন“হে জনমণ্ডলী,মন দিয়া আমার কথা শোন। কারণ আবার তোমাদের মধ্যে এই স্থানে উপস্থিত হবার জন্য আর একটি বৎসর আল্লাহ আমাকে দিবেন কিনা আমি জানি না।
‘এই পবিত্র মাসে, এই পবিত্র দিনে তোমাদের একের ধন-মান, প্রাণ-নাশ অপরের পক্ষে নিষিদ্ধ হল। সাবধান, তোমাদের প্রভুর সম্মুখে তোমাদেরকে উপস্থিত হতে হবে এবং তোমাদের কাজের হিসাব দিতে হবে।
অজ্ঞযুগের খুনেরে বিনিময় প্রথা আমি পদদলিত করলাম। সর্বপ্রথমে, আমার বংশের খুনের যাবতীয় দাবী প্রত্যাহার করলাম।
সাবধান, আমার পরে তোমরা একে অন্যের গলা কেটো না; মনে রেখো, হাশরের ময়দানে তোমাদের মুখ দেখাতে হবে।
তোমাদের স্ত্রীদের বিষয়ে সাবধান। আল্লাহকে জামিন রেখে তোমরা তাদেরকে গ্রহণ করেছো। আল্লাহ জামিনের কথা স্মরণ রেখে তাদের সহিত কোমল ও প্রীতিময় ব্যবহার করো। তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের উপরও তাদের তদ্রুপ অধিকার আছে।
অজ্ঞযুগের যাবতীয় কুসীদ আমি পদদলিত করলাম। সর্বপ্রথমে আমার পিতৃব্য আব্বাসের প্রাপ্য কুসীদ আমি পদদলিত করলাম।
অতঃপর মহাজন কেবল আসল টাকা পাইবে।
অতীতের অভিজাত্য অহঙ্কার আমার পদতলে বিমর্দিত হল। অ-আরবের উপর আরবের কোনো শ্রেষ্ঠতা নাই, আরবের উপরও অ-আরবের কোনো শ্রেষ্ঠতা নাই। সকলেই আদমের সন্তান এবং আদম মাটির দ্বারা গঠিত।
তোমাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা মহৎ যিনি সর্বাপেক্ষা সৎকর্মশীল।
মনে রেখো তোমরা সকলে পরস্পর ভাই: তোমরা এক ভ্রাতৃসংঘ। সদিচ্ছায় না দিলে এক ভাইয়ের কিছুই অন্য ভাইয়ের জন্য বৈধ নয়।
তোমরা অনুক্ষন অন্যায় আচরণ হতে বিরত থেকো, সর্বদা হক পথে চলো।
আর সাবধান, তোমাদের দাসদাসী! তোমরা যা খাও, তাদেরকেও তা খেতে দিও এবং তোমরা যা পর তাই তাদেরকে পরতে দিও।
যদি দাসদাসীরা এমন কোনো অপরাধ করে বসে যা তোমরা ক্ষমা করতে অনিচ্ছুক, তবে তাদেরকে মুক্তি দিয়ে দিও। তারা তোমাদের ভাইবোন, আল্লাহ তাদরকে তোমাদের অধীন করে দিয়েছেন। তাদের প্রতি কঠোর ব্যবহার সঙ্গত নয়।
মহাপুরুষ ক্ষণিকের জন্য নীরব হলেন। তার পর আবার সম্মুখে তাঁর করুণ দৃষ্টি বিস্তার করে বললেন, হে সমবেত জনমণ্ডলী, আমি কি আমার প্রভুর বাণী পৌঁছেয়েছি?
বিপুল জনসংঘ সাগর-কল্লোলের মত সমস্বরে উত্তর করল: পৌঁছিয়েছেন আপনি নিশ্চয় পৌঁছিয়েছেন।
তৃপ্তির বিদ্যুচ্ছটায় অকস্মাৎ মহাপুরুষের বদনমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল; কৃতজ্ঞতার অশ্র“তে তাঁর দুই চোখ ভরে আসল। তিনি আকাশের দিকে তাঁর কম্পিত হস্তদ্বয় প্রসারিত করে গদগদ কণ্ঠে বলে উঠলেন: লক্ষ্য কর, প্রভু, লক্ষ্য কর লক্ষ্য কর।
মহানবী (স.) তাঁর প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের কথা সমস্তই জানতেন; কিন্তু সামরিক শক্তির গৌরবচ্ছটা কিংবা ঐশ্বর্য সাম্রাজ্যের উগ্র কামনা তাঁর নিষ্কাম চিত্তে চাঞ্চল্যের রেখামাত্রও সঞ্চার করতে পারে নাই; তাই শক্তি-উদীয়মান নবীন রাষ্ট্রের একচ্ছত্র অধিনায়ক তাঁহার সুদীর্ঘ অভিভাষণে সাম্রাজ্য, সম্পদ বা সমর শক্তি সম্বন্ধে একটি বাক্যও উচ্চারণ করলেন না। বিদায়মান বীরের মুখ হতে তাঁর সর্বশেষ বৃহত্তম প্রকাশ্য বতৃতায় তাঁর দেশ, তাঁর জাতি, তাঁর সৈন্য ও তাঁর পত্নী সম্বন্ধে একটি বর্ণও নির্গত হল না যদিও এ সমস্তই তাঁর ছিল। শুধু দীন দরিদ্র, দুর্বল, নারী, দাসদাসী, এই অবজ্ঞাত অবহেলিত, নির্যাতিতদের রক্ষণে বজ্রগম্ভীর স্বরে তিনি তাঁর শেষ আদেশ বাণী ঘোষণা করে গেলেন।
এই স্মরণীয় অভিভাষণের পর প্রায় তের শত বৎসর কালের সাগরে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এতে ইসলামের নিরক্ষর নবী (সা.) জীবনের যে আদর্শ উপস্থাপন করে গিয়েছেন, তা আজও জগতের কার্যতঃ উপলব্ধির বিষয় হয়ে রয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর