প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ঐক্যবদ্ধ হবার এখনই সময়

ঐক্যবদ্ধ হবার এখনই সময়

২৫ সেপ্টেম্বর ২০১৭ ১০:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
শুরুতে একটা গল্প বলি। একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। সে মুরগিকে বলল- আজ বাড়িওয়ালা আমাকে মারার ফাঁদ পেতেছে কাল তোমাকে জবাই করবে। আমরা তো প্রতিবেশী, আমার সঙ্কট মানে তো তোমারও সঙ্কট। আস আমরা একসাথে সমাস্যার সমাধান করি। মুরগি ঘটনা শুনে জবাব দিল- “ফাঁদটি আমার কোন ক্ষতি করতে পারবে না। অতএব আমি এখানে কোন সাহায্য করতে পারব না”।
মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগলকেও সে সব বুঝিয়ে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করার অনুরোধ জানালো। ছাগল বললো- “ওই ফাঁদ বড়দের জন্য নয়। আমি এখানে তোমাকে কোন সাহায্য করতে পারব না”।
ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। গরুকেও সে ঐক্যবদ্ধ হবার প্রাসঙ্গিকতা বোঝানোর চেষ্টা করল কিন্তু এবারও সে বিফল হলো। সব শুনে গরু বললো- “ইদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না। যা আমার কোন ক্ষতি করতে পারবে না তা নিয়ে আমি কেন বৃথা চিন্তা করব?”। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো।
রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল। কিন্তু অবস্থা মোটেই ভালো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির সুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরও অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল।
শিক্ষা: কেবল নিজের চিন্তায় যে মগ্ন, নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না তার বিপদকালেও কেউ এগিয়ে আসবে না। প্রতিবেশির বিপদ মানেই নিজের বিপদ, দেশ ও জাতির সঙ্কট মানেই নিজের সঙ্কট, মুসলিম হিসাবে মুসলমান জাতির উপর বিপদ মানে সেটা আমার উপরেও বিপদ- এই চিন্তা থেকে যে নিজেকে মুক্ত করে কেবল স্বার্থচিন্তায়, আত্মচিন্তায় নিমগ্ন তার বিপদ অনিবার্য। ইহজগৎ ও পরজগৎ উভয় জায়গাতেই সে বিপদগ্রস্ত হবে। তার হাজার এবাদতও তাকে জাহান্নাম থেকে, নরক থেকে, হেল থেকে মুক্ত করতে পারবে না।
বর্তমান প্রেক্ষাপটের সাথে এই গল্পের সামঞ্জস্য: আজ রোহিঙ্গাদের সঙ্কট দেখে যারা ভাবছেন এটা আমাদের সঙ্কট নয়, এখানে আমাদের করণীয় কিছুই নেই তাদের অবস্থা এই গল্পের মতোই হবে। রোহিঙ্গা সঙ্কট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
প্রথম কথা হলো- রোহিঙ্গাদের উপর এই নির্যাতন হচ্ছে কেন? তারা যদি মুসলিম না হয়ে হিন্দু, খ্রিষ্টান, ইহুদি বা বৌদ্ধ হতো তবে কি এই নির্যাতন হতো? না, কখনোই হতো না। পৃথিবীর কোথাও কি অন্য কোনো জাতি বর্তমানে এভাবে লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত হচ্ছে? কেবল মুসলিমরাই সর্বক্ষেত্রে বিশ্বব্যাপী বিভিন্ন জায়গাতে নির্যাতিত হচ্ছে। কেবল দুর্বল দেখে দেখে পাকড়াও করা হচ্ছে। আজ এক মুসলিম সম্প্রদায়কে তো কাল অন্য মুসলিম সম্প্রদায়কে ধরা হবে। তাহলে মুসলিম দেশ হিসাবে আমাদের কি কোনো ভাবনা-চিন্তার কারণ নেই?
দ্বিতীয় কথা হলো- এমন মানবতাবিরোধী চরম নৃশংস হত্যাযজ্ঞ চালানো সত্তে¡ও পরাশক্তি, আঞ্চলিক পরাশক্তিধর দেশগুলো মিয়ানমারের পক্ষ নিল কেন? কারণ নির্যাতন হচ্ছে মুসলিমদের উপর। তার অর্থ হলো- বাংলাদেশের উপর যদি এমন সঙ্কট নেমে আসে, কোনো দেশ যদি বাংলাদেশের উপর আক্রমণ করে এভাবে নিধনযজ্ঞ চালায় তবে কি কোনো দেশ আমাদের পক্ষ নেবে? নেবে না। রোহিঙ্গাদের মতোই অবস্থা হবে আমাদের। তারা তো সীমান্ত পার হয়ে অন্তত আশ্রয় নেবার জায়গা পেয়েছে আমাদের সেটাও থাকবে না। কেউ বলতে পারেন, ভারত তো ’৭১ এ আমাদের পক্ষ নিয়েছিল তবে আজ কেন নেবে না? তাদের উদ্দেশ্যে বলতে চাই- ’৭১ এ ভারত আসলে তাদের চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এটা ছিল তাদের স্বার্থ। মুসলিম দেশ হিসাবে পাকিস্তান ভারতের চিরশত্রু। এখন আমরা যদি আক্রান্ত হই তবে কোনো মুসলিম দেশ দ্বারা হব না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অথবা অভ্যন্তরীণ গোলযোগ থেকে সঙ্কট সৃষ্টি হতে পারে। সেই সঙ্কট থেকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসবে না, যে যার মতো করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চাইবে। সঙ্কট তৈরি হতে পারে বহিঃশত্রুর আক্রমণ থেকে, অভ্যন্তরীণভাবে জঙ্গিবাদের উত্থান থেকে অথবা রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে।
এখন আমাদের করণীয়: এখন আমরা কী করতে পারি? প্রথমত সরকারের কাছে আমরা দাবি জানাতে পারি রোহিঙ্গাদের যেন সম্মানের সাথে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার সুব্যবস্থা করা হয়। বিভিন্ন দেশ ও বৈদেশিক সংস্থা থেকে যে ত্রাণ-সাহায্য আসছে তা যেন সুষ্ঠুভাবে বণ্টিত হয় তার দাবি জানাতে পারি। এটা সাময়িক সমাধান, তবে রোহিঙ্গা-সঙ্কটের স্থায়ী সমাধানের জন্য সরকারের নিকট, সরকারের বিভিন্ন আমলাদের নিকট আমরা দাবি জানাতে পারি সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যেন রোহিঙ্গাদের নিজ জন্মভ‚মিতে ফেরত পাঠানো যায় এবং তাদের অধিকার সেখানে নিশ্চিত করা যায়। ইতোমধ্যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে আমরা আশা করি সরকার সেই প্রচেষ্টা চালিয়ে যাবে।
কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কি কেবল এই দাবি জানিয়েই বসে থাকব? আমাদের কি আর কোনো করণীয় নেই? আমাদের চিন্তা করতে হবে রোহিঙ্গা সমস্যার সমাধানই যথেষ্ট নয় বরং আমাদের দেশও যেন এমন সমস্যায় আক্রান্ত না হয় সেই প্রচেষ্টা করা। এজন্য আমাদের এখন প্রধান কর্তব্য হলো দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করা। ’৭১ এ আমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম দেশকে রক্ষা করার জন্য তেমনিভাবে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রসুলাল্লাহ (সা.) যেমন মদীনার মাটিকে রক্ষা করার জন্য সেখানকার মানুষগুলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন তেমনিভাবে আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই পারে একটা জাতিকে যাবতীয় সঙ্কট থেকে রক্ষা করতে। ঐক্যবদ্ধ হলে যেমন আমরা সামরিকভাবে শক্তিশালী হব তেমনি সমস্ত দিক দিয়ে আমরা সমৃদ্ধ হব। একটা জাতি, একটা দেশ এগিয়ে যাওয়ার অন্যতম শর্তই হলো ঐক্য। জাতি ঐক্যবদ্ধ হলে তাদের নেতা জাতির কল্যাণে যে সিদ্ধান্ত নেয় সকলে মিলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলে। আরবের পশ্চাতপদ, আইয়্যামে জাহেলিয়াতের অতল গহ্বরে নিমজ্জিত, অশিক্ষিত, অবজ্ঞাত, পরস্পর দ্ব›দ্ব-কলহে লিপ্ত জাতিকে রসুলাল্লাহ (সা.) সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন কী দিয়ে? তওহীদ তথা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় ও সত্যের পক্ষে মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। যখন ঐক্যবদ্ধ করলেন তখন যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেল।
ঐক্যের ভিত্তি:
প্রশ্ন হতে পারে আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হব? রসুলাল্লাহ (সা.) যে কলেমার ভিত্তিতে আরবের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই কলেমা তথা যাবতীয় সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব। যে অন্যায় করবে আমরা সবাই তার বিরুদ্ধে দাঁড়াবো, সে আমার ভাই-বোন, পিতা-মাতা, স্ত্রী-পুত্র হলেও আমরা তার অন্যায়ের সমর্থন করব না। অন্যায়কারী কোন দলের, কোন ধর্মের, কোন লেবাস পরে আছে তা দেখব না। আমরা যদি এই ন্যায়ের দণ্ড ধারণ করে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারি তবে আমরাই হব পৃথিবীতে সুপার পাওয়ার। ঐক্যবদ্ধ ১৬ কোটি মানুষের সামনে পৃথিবীর কোনো শক্তি নেই যে চোখ তুলে তাকাবে।
আমার এই কথায় কেউ বলতে পারেন- আপনি শুধু শুধুই মানুষের মনে ভয় ধরিয়ে দিচ্ছেন কেন? আমাদের দেশের উপর কোনো সঙ্কট নেই। তাদের উদ্দেশে আমার কথা হলো- যদি আমাদের দেশ আক্রান্ত না হয় তবে তো আমরা বেঁচেই গেলাম কিন্তু যদি সত্যিই এমন কিছু হয়ে যায় তখন কী করবেন? ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানী মানুষের কাজ। ঝড়ের আগেই যদি ঘরে খুঁটি না লাগান তবে ঝড় এসে গেলে আর রক্ষা নেই। সঙ্কট আসুক অথবা নাই আসুক ঐক্যবদ্ধ হলে তো ক্ষতি নেই বরং সমস্ত দিক থেকেই লাভ। তাছাড়া ঐক্যবদ্ধ হলে আমরা হব একটা বিরাট শক্তি, তখন মিয়ানমারের মতো দেশ এমন স্পর্ধাই দেখাতে পারবে না আজ যা করছে। সমগ্র মুসলিম জাতির জন্য, সমগ্র মানবজাতির জন্য, পৃথিবীর সকল নির্যাতিত মানুষের জন্য আমরা ভরসা হতে পারব। কাজেই এখনই সময় ঐক্যবদ্ধ হবার।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি
বলিউড অভিনেত্রী সোনালি কুলকার্নি জানিয়েছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে অভিনয়ের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করবেন, তা কখনো কল্পনাও করেননি তিনি। শৈশবে সংসারের খরচ মেটাতে…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী