প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্য:...

রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্য: দুটি ঘটনা

২ এপ্রিল ২০২৫ ১০:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
ইসলাম এসেছে সালাম শব্দ থেকে যার আক্ষরিক অর্থ শান্তি। আর রাষ্ট্র শব্দটির বুৎপত্তি হয়েছে সংস্কৃত ধাতু ‘রাজ’ থেকে যার অর্থ রাজ্য। যে ভূখণ্ডে বা রাজ্যে আল্লাহ কর্তৃক নির্দেশিত ও রসুলাল্লাহ কর্তৃক অনুসৃত পদ্ধতি, রীতিনীতি (সুন্নাহ) অনুসরণের মাধ্যমে মানবজীবনের সর্ব অঙ্গনে সুখ শান্তি ন্যায়বিচার, মানবতা, মানবাধিকার, সাম্য, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সেটাই হল ইসলামি রাষ্ট্র। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সাম্য ও ন্যায়বিচার লাভ করবে। এখানে মানবজাতির বৈচিত্র্যময়তাকে (Cultural diversity) পুরোপুরি স্বীকার করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্ম, পোশাক-আশাক, সংস্কৃতি, ভাষা, রুচি, খাদ্যাভ্যাস ও বিশ্বাস নিয়ে কোনো জবরদস্তি বাড়াবাড়ি কোনোভাবেই করা চলবে না। প্রশ্ন আসতে পারে ইদানীং যে দেশগুলোতে শরিয়াহ আইন চালু আছে বা হয়েছিল সেগুলোর সঙ্গে প্রকৃত ইসলামের রাষ্ট্রব্যবস্থার পার্থক্য কী? এই পার্থক্য বোঝার জন্য রসুলাল্লাহর (সা.) জীবনের অজস্র ঘটনা থেকে দুটো ঘটনা উল্লেখ করছি। একটি ঘটনা ইসলামের একদম প্রাথমিক যুগের আরেকটি একেবারে তাঁর জীবনের শেষ দিকের।

প্রথম ঘটনাটি হচ্ছে এমন: একদিন আল্লাহর রসুল (সা.) কা’বা শরীফের দেওয়ালে হেলান দিয়ে বসে ছিলেন। সময়টা ছিল অত্যন্ত কঠিন। তিনি ও তাঁর সাহাবীগণের (রা.) ওপর প্রচণ্ড বাধা এবং অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চলছিল। এমন সময় একজন সাহাবা, খাব্বাব (রা.) তাঁকে বললেন, ‘হে আল্লাহর রসুল! এই অত্যাচার নিপীড়ন আর সহ্য হচ্ছে না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাদের বিরোধীরা সব যেন ধ্বংস হয়ে যায়।’ কথাটাকে আল্লাহর রসুল যথেষ্ট গুরুত্ব দিলেন। তিনি সোজা হয়ে বসলেন এবং ঐ সাহাবাকে বললেন, ‘তুমি কী বললে?’

‘ইয়া রসুলাল্লাহ! এত নির্যাতন নিপীড়ন আর সহ্য হচ্ছে না। আপনি বরং ওদের ধ্বংস হবার দোয়া করে দিন।’ – খাব্বাব (রা.) তার কথার পুনরাবৃত্তি করলেন। কিন্তু আল্লাহর রসুল খাব্বাবের অনুরোধ শুনে ধ্বংসের দোয়া করলেন না। তিনি বললেন, ‘শোন, শীঘ্রই সময় আসছে যখন কোনো যুবতী মেয়ে গায়ে গহনা পরে একা সা’না থেকে হাদরামাউত যাবে। তার মনে এক আল্লাহ এবং বন্য জন্তু ছাড়া আর কোন ভয় থাকবে না।’ [খাব্বাব (রা.) থেকে বোখারী ও মেশকাত]।
এই হাদীসটি থেকেই আমরা ইসলামের উদ্দেশ্য পরিষ্কারভাবে জানতে পারি। প্রথমত, আল্লাহর রসুল উদাহরণস্বরূপ বললেন- মেয়ে লোক, কোনো পুরুষের কথা বললেন না। কারণ নারীদের প্রাণ ও সম্পদ ছাড়াও আরও একটি জিনিস হারাবার সম্ভাবনা আছে যা পুরুষের নেই। সেটা হল ইজ্জত, সতীত্ব, সম্ভ্রম। দ্বিতীয়ত, ঐ নারী বয়সে যুবতী। অর্থাৎ লোভাতুরদের কাছে আরও লোভনীয়। তৃতীয়ত, অলঙ্কার গহনা পরিহিত, চোর ডাকাতের জন্য লোভনীয়।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

এতগুলো লোভনীয় বিষয় থাকা সত্ত্বেও আল্লাহর রসুল বলছেন, অনুরূপ একটি অলঙ্কার পরিহিত যুবতী নারী একা সা’না শহর থেকে প্রায় সাড়ে ছয়শো কিলোমিটার দূরবর্তী হাদরামাউতে যেতে পারবে, যা অন্তত কয়েক সপ্তাহের ব্যাপার, এত দীর্ঘ পথে তার ধনসম্পদ বা ইজ্জত হারানোর কোনো আশঙ্কা থাকবে না। সেই নারী কোন ধর্মের বা গোত্রের তারও উল্লেখ রসুল করেননি। অর্থাৎ, সব ধর্ম-বর্ণ-গোত্রের নারীর জন্যই এই অভাবনীয় নিরাপত্তাটি কায়েম হবে। বর্তমানে যেসব এলাকায় শরিয়াহ আইন চালু আছে বা হয়েছিল সেসব দেশে কি নারীর চলাচলের এই অবাধ স্বাধীনতা দেওয়া হয়? হয় না। বরং পরিবারের পুরুষ সদস্য ছাড়া কোনো নারীকে বাইরেই যেতে দেওয়া হয় না।

কাজেই ইসলামের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে এমন সমাজব্যবস্থা কায়েম করা যেখানে কোনো হিংসাত্মক ঘটনা ঘটবে না, কোনো ভয়ভীতি, আতঙ্ক থাকবে না, নিরাপত্তাহীনতা থাকবে না। ইতিহাস সাক্ষী রসুলাল্লাহর ভবিষ্যদ্বাণী মিথ্যা হয়নি। বাস্তবেই তেমন একটি শান্তিময় ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। (আদি ইবনে হাতেম (রা.) থেকে বোখারি, হাদিস নং ৩৫৯৫)। পবিত্র কোর’আনে আল্লাহ মো’মেনদেরকে এমন একটি সমাজেরই ওয়াদা করেছেন। তিনি বলেছেন, সেখানে তিনি মো’মেনদেরকে শাসনকর্তৃত্ব (খেলাফত) দান করবেন, সেখানে আল্লাহর পছন্দের জীবনব্যবস্থাকে সুদৃঢ় করবেন এবং তাদেরকে ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই নিরাপত্তা (আমান) দান করবেন। (সুরা নুর ২৪:৫৫)।

দ্বিতীয় ঘটনা: অষ্টম হিজরীর মক্কা বিজয়ের দিন। আজ আল্লাহর রসুল মক্কার সর্বেসর্বা, এমন কেউ নেই তাঁর দিকে চোখ তুলে তাকায়। সেদিন তিনি বেলালকে (রা.) বললেন কাবার ছাদে উঠে আযান দিতে। ইতিহাস বলে- সেদিন বেলালের (রা.) ঊর্ধ্বাঙ্গে কোনো কাপড় ছিল না, মাথায় পাগড়ির তো প্রশ্নই ওঠে না। শুধু লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরো কাপড় কোমরে প্যাঁচানো ছিল। সেই অর্ধ-উলঙ্গ বেলালকে (রা.) আল্লাহর রসুল কাবার ছাদে উঠিয়ে দিলেন (আসহাবে রসুলের জীবনকথা-১ম খণ্ড)। তারপর বেলাল (রা.) উচ্চঃস্বরে আল্লাহর সার্বভৌমত্বের আযান দিলেন। হাজার হাজার সাহাবী তখন বাধভাঙা আবেগে আপ্লুত। সেদিন মহাপবিত্র বায়তুল্লাহর উপরে দণ্ডায়মান কোরায়েশদের ক্রীতদাস বেলাল (রা.), নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের প্রতিনিধি বেলাল (রা.)।

আল্লাহর রসুল অন্য কোনো উঁচু স্থানে তাঁকে ওঠাতে পারতেন, অন্য কোনো সম্মানিত কোরায়েশ সাহাবিকে ওঠাতে পারতেন। কিন্তু তিনি কাবার ছাদে উঠালেন হাবশি ক্রীতদাস বেলালকে (রা.)। এর দ্বারা তিনি মানবজাতির জন্য একটি শিক্ষা রেখে যেতে চেয়েছেন যে, মো’মেনের সম্মান আল্লাহর কাছে কাবারও ঊর্ধ্বে, যদিও বা সেই মো’মেন সমাজের সবচাইতে দুর্বল মানুষটি হয়, সবচাইতে অবহেলিত নির্যাতিত অবজ্ঞাত উপেক্ষিত মানুষটি হয়, এমনকি কৃষ্ণাঙ্গ ক্রীতদাস হয়। প্রকৃতপক্ষে জাত্যাভিমানে অন্ধ কোরায়েশদের গালে এই ঘটনা ছিল এক  সজোর চপেটাঘাত। এ ঘটনার দ্বারা তিনি প্রমাণ করে দিলেন, ইসলামে মানুষের মর্যাদা তার বংশগৌরব ও প্রভাব-প্রতিপত্তির মাপকাঠিতে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে তার চরিত্র দিয়ে, তার কর্ম দিয়ে।

এই দুটি ঘটনা থেকে আমরা ইসলাম আগমনের সুস্পষ্ট উদ্দেশ্য জানতে পারি। সেটি হলো, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা। এ বিষয়ে আরও একটি হাদিস উল্লেখ করা যায়, সেটি হলো- ‘রসুলাল্লাহ (সা.) বলেছেন- ইসলাম একটি ঘর, সালাত (নামাজ) তার খুঁটি এবং জেহাদ হলো ছাদ [হাদিস- মুয়ায (রা.) থেকে আহমদ, তিরমিযি, ইবনে মাজাহ, মেশকাত]।’ এখানে রসুলাল্লাহ (সা.) ইসলামকে ঘরের সাথে তুলনা করেছেন, কারণ ঘর যেমন মানুষকে প্রতিকূল আবহাওয়া, চোর ডাকাত বা জীব জন্তুর হাত থেকে রক্ষা করে, তেমনি ইসলামও একটি ঘরের মত মানবজাতিকে শান্তি ও নিরাপত্তা দেবে। অর্থাৎ ইসলামের উদ্দেশ্য এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে মানুষ তার জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা পাবে, দুর্বলের উপর সবলের অত্যাচার থাকবে না, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা থাকবে না। সমস্ত রকম অন্যায়-অপরাধ থেকেই মুক্তি পাবে মানবজাতি। আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই কাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি করা যে অসম্ভব নয় সেটিও আল্লাহর রসুল তাঁর জীবদ্দশাতেই প্রমাণ করে গেছেন। আজও যদি মানবজাতি আল্লাহর দেওয়া সত্যদীন গ্রহণ করে নেয় তাহলে সন্দেহ নেই যে, এই ধরাপৃষ্ঠ থেকে অচিরেই সমস্ত অন্যায় ও অত্যাচারের কালিমা মুছে যাবে, সমগ্র পৃথিবী আবৃত হবে ন্যায়, সাম্য, মানবাধিকার ও নিরাপত্তার চাদরে। সেখানে বেলালের (রা.) মত নিপীড়িত মানুষেরাও মর্যাদা পাবে। একা একটি মেয়ে মানুষ শত শত মাইল পথ নিশ্চিন্তে ভ্রমণ করবে।

এই দুটো ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী? ইসলাম কেবল মানুষের জীবনে বিধি-বিধান কায়েম করে না, বরং মানুষের আত্মায় ও দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আনে, যা একটি সমাজকে শান্তিময় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন মানুষের সম্পর্কে অপর একজন মানুষের দৃষ্টিভঙ্গি তাদের পারস্পরিক আচরণকে প্রভাবিত করে। ইসলাম যে সভ্যতা কায়েম করতে চায়, তাতে মানুষের পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন:

আমি যে রকম একজন মাটির তৈরি মানুষ, তেমনি সেও আমার মতো আরেকজন মাটির তৈরি মানুষ। আমাদের উভয়েরই প্রভু একজন- আল্লাহ/স্রষ্টা। আমরা উভয়ই তাঁর বান্দা।

আমরা সকলেই এক পিতা-মাতা আদম-হাওয়ার সন্তান, কাজেই আমরা এক পরিবার। আমরা ভাই-বোন। কাজেই অন্যের সাথে আমার আচরণ হবে নিজ পরিবারের মতোই।

আমার ভিতরে যেমন আল্লাহর রুহ (আত্মা) আছে, তেমনি তার ভিতরেও আল্লাহর রুহ আছে।

এই বিশ্বের আলো, পানি, মাটি, বাতাসের উপর আমার যেমন অধিকার আছে, তারও তেমন অধিকার আছে। আমরা উভয়ই বিশ্বনাগরিক হিসাবে সমান, আমরা একই জাতি।

আমি যেমন আল্লাহর খলিফা হিসাবে সৃষ্টি হয়েছি, সেও তেমনি আল্লাহর খলিফা হিসাবে সৃষ্টি হয়েছে। সুতরাং সে আর আমি সম-মর্যাদার অধিকারী।

আমার যেমন বাক-স্বাধীনতা ও জীবন ধারণের অধিকার, নিজ ধর্মবিশ্বাস লালন ও প্রচারের অধিকার রয়েছে, তেমনি তারও সমপরিমাণ অধিকার রয়েছে। তাই আমি তার আল্লাহ প্রদত্ত কোনো অধিকার হরণ করতে পারি না।

এই বুনিয়াদি দৃষ্টিভঙ্গিগুলো স্মরণে রেখে আল্লাহ ও তাঁর রসুল মানুষের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি (আকিদা) নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ‘হে মানব! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচত হতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই অধিক মর্যাদাবান যে অধিক মুত্তাকি।’ (সুরা হুজরাত ৪৯:১৩, সুরা নিসা ৪:১)।

বিদায় হজ্বের ভাষণে আল্লাহর রসুল বলেছেন, ‘আজকের এই দিন ও এই মাস যেমন পবিত্র; তোমাদের জান-মাল কিয়ামত পর্যন্ত তেমনই পবিত্র। হে লোকসকল! জেনে রেখো, তোমাদের রব একজন এবং তোমাদের পিতাও একজন। জেনে রেখো, অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং আরবের ওপরও অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কালোর ওপর সাদার এবং সাদার ওপর কালোরও কোনো শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদা ও শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি তাকওয়া।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩৪৮৯) তিনি আরো বলেছেন, ‘সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার। অতএব আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সেই ব্যক্তি যে তার সৃষ্টির প্রতি উত্তম আচরণ করে।’ হাদিস: বায়হাকি, মেশকাত

কাজেই মানুষের মধ্যে বিভাজন হবে মাত্র দুই প্রকার – মো’মেন ও কাফের অর্থাৎ সত্যের অনুসারী ও মিথ্যার অনুগামী। (সুরা তাগাবুন ৬৪:২)। এর বাইরে ইসলাম জাতিগত, ধর্মীয়, সামাজিক, বর্ণ, শ্রেণি, লিঙ্গ, রাজনৈতিক, ভৌগোলিক, শিক্ষাগত বা আর্থিক অবস্থা (ধনী-দরিদ্র) কিংবা অন্য কোনো ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ বা বৈষম্য সৃষ্টির অনুমতি দেয় না। ইসলামে সকল মানুষের সমান মর্যাদা এবং অধিকার স্বীকৃত, এবং এসব ভেদাভেদের সূত্র ধরে কোনো ধরনের বৈষম্য বা সংঘাত সৃষ্টির সুযোগ ইসলামে নেই।

[লেখক: সাংবাদিক ও কলামিস্ট; যোগাযোগ: ০১৭১১০০৫০২৫, ০১৭১১৫৭১৫৮১, ০১৭১১২৩০৯৭৫]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক