প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   রসুল (স.) কখনই দাস জাতির...

রসুল (স.) কখনই দাস জাতির নেতা হতে পারেন না

২৫ অক্টোবর ২০১৭ ১১:৫৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
বর্তমানের শতধাবিচ্ছিন্ন জনসংখ্যা নিজেরা নিজেদের উম্মতে মোহাম্মদী বলে মনে করলেও আল্লাহর দৃষ্টিতে তারা উম্মতে মোহাম্মদী তো নয়ই এমনকি মো’মেন মুসলিমও নয়। সেটা এ জনগোষ্ঠীর দিকে একবার দৃষ্টিপাত করলেই বোঝা যায়, কারণ মো’মেন মুসলিম জাতি কোনোদিন অন্য জাতির পদানত হতে পারে না।
এর আরেকটি যুক্তি হচ্ছে প্রত্যেক জাতির নেতা সেই জাতির অন্তর্ভুক্ত। অতএব রাসুলুল্লাহ (স.) তাঁর জাতিরই অংশ। তাহলে কি বর্তমানের ঘৃণিত লাঞ্ছিত গোলাম জনগোষ্ঠীর নেতা বিশ্বনবী রসুল (স.)? অবশ্যই না, অসম্ভব। যিনি সকল নবীদের সর্দার তিনি কোনো দাসজাতির নেতা হতে পারেন না এবং বর্তমানের এ জনগোষ্ঠীও যে আল্লাহর রসুলের জাতি নয় তা তিনিই বলে গেছেন, “সে জাতি কেমন করে ধ্বংস হবে যার প্রথমে আমি, মধ্যে মাহদী আর শেষে ঈসা। কিন্তু এদের ফাঁকে (অর্থাৎ মধ্যবর্তী) যারা তারা আমার নয় আমিও তাদের নই [হাদীস- জাফর (রা:) থেকে রাযিন মেশকাত]।” অতএব মহানবীর (স.) এই কথায় (তারা আমার নয় আমিও তাদের নই) স্পষ্ট বোঝা যায় যে তিনি বর্তমান জাতির নেতা নন এবং বর্তমান জাতিও উম্মতে মোহাম্মদী নয়। হলে তার জাতির অবস্থা কখনই বর্তমানের মতো হত না।
বিশ্বনবীর ওফাতের পর তাঁর সাহাবারা সংখ্যায় কম হয়েও, সর্বদিক দিয়ে নগণ্য হয়েও সংখ্যায় ও সর্ববিষয়ে বহুগুণ শক্তিশালী শত্রæর মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। কারণ তাঁরাই ছিলেন প্রকৃত উম্মতে মোহাম্মদী। তারপর যখন জাতিটি আয়তনে বিরাট হলো, সামরিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হল কিন্তু তারা হয়ে গেল ভোগ বিলাস প্রবণ, অন্তর্মুখী, ফেরকা মাজহাবে বিভক্ত। তখন তারা তাদের চেয়ে অনেক দুর্বল শত্রæদের কাছে পরাজিত হতে থাকল। এক পর্যায়ে তারা যখন ঐ ছোট জাতিগুলোর ক্রীতদাসে পরিণত হয়ে গেল তখন তারা আর আল্লাহর রাসুলের উম্মত রইলো না এবং মুসলিমও রইলো না। কেননা মোমেনদেরকে আল্লাহ পৃথিবীতে শাসনক্ষমতা ও কর্তৃত্ব দান করবেন বলে ওয়াদাবদ্ধ (সুরা নূর ৫৫)। তাঁর এ ওয়াদা তিনি খেলাফ করতে পারেন না। এ কারণেই রাসুল বলেছেন, “মধ্যবর্তীরা আমরা নয়, আমিও তাদের নই।”
কিন্তু তিনি অস্বীকার করলে কী হবে – এ জাতির মুফতি, মুফাস্সির, পীর, মাশায়েখ পশ্চিমা বস্তুবাদী আত্মাহীন সভ্যতার গোলাম হয়ে থেকেও রসুলাল্লাহকে নিজেদের নেতা বলে দাবি করে তাঁকে অসম্মান করে আসছেন। আল্লাহ তাঁর প্রিয় হাবিবের এই অপমান সহ্য করেন নি এবং প্রতিশোধ নিতেও ছাড়েন নি। এ জাতি আল্লাহ প্রদত্ত লক্ষ্য, উদ্দেশ্য ভুলে গিয়ে গত পাঁচশত বছর ধরে ইহুদি-খ্রিষ্টানদের দাসে পরিণত হয়ে অসহনীয় অত্যাচার, নির্যাতন ও অসম্মান ভোগ করে আসছে। ইউরোপীয়দের সাথে সংঘটিত যুদ্ধে লক্ষ লক্ষ পুরুষ নিহত হয়, লক্ষ লক্ষ নারীর ইজ্জত নষ্ট হয়, লক্ষ লক্ষ শিশুকে ট্যাংকের তলায়, বুটের তলায় পিষে মেরে ফেলা হয়। সে লাঞ্ছনা এখন চ‚ড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন সমগ্র বিশ্বে তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে, ছুতানাতা অজুহাত বের করে তাদের ভূখণ্ডগুলোর উপর আগ্রাসন চালিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় সাত কোটি মুসলমান উদ্বাস্তু হয়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছে।
আল্লাহ এগুলো সবই দেখেছেন কিন্তু তিনি আঙুল তুলেও সাহায্য করেন নি। যে জাতির নেতা আল্লাহর রাসুল এবং যে জাতি মো’মেন তাদের সাথে আল্লাহ কখনই এমন করতে পারতেন না, কারণ আল্লাহর সকল সাহায্য মো’মেনদের জন্যই যার ঘোষণা আল্লাহ স্বয়ং কোর’আনে বার বার দিয়েছেন। তাই এই জাতিকে যখন ইউরোপীয়রা করতলগত করে নিজেদের তৈরি আইন ও শাসনব্যবস্থা দ্বারা শাসন শুরু করল তখন থেকেই এ জাতি আর মুসলিম নেই। মুসলিম তো তারাই যারা তাদের জীবনব্যবস্থা হিসাবে ইসলামকে গ্রহণ করে। যারা পাশ্চাত্যের তন্ত্র-মন্ত্র মেনে নেয় তারা কী করে মুসলিম হতে পারে? অতএব এ জাতির নেতা আল্লাহর রসুল নন এবং জাতিও আর উম্মতে মোহাম্মদী নয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর