প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   “ধর্ম ব্যবসাকে না বলুন! ধর্মব্যবসায়ীদেরকে...

“ধর্ম ব্যবসাকে না বলুন! ধর্মব্যবসায়ীদেরকে বয়কট করুন!”

৯ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হেযবুত তওহীদের নতুন সদস্যদের প্রতি

ধর্মব্যবসাকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ নিষিদ্ধ বা হারাম করেছেন যা পবিত্র কোর’আন থেকে আমরা বহু আয়াত দিয়ে প্রমাণ করে দেখিয়েছি। যুগে যুগে ধর্মগুলি এসেছে মানবতার কল্যাণে, মানুষকে শান্তি দেয়ার জন্য, মানুষকে মুক্তি দেয়ার জন্য। সেই ধর্ম যখন ব্যবসা বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত হয় তখন সেটা পরিণামে মানুষের জন্য অকল্যাণ বয়ে আনে। কারণ সেটা তার প্রকৃত রূপ হারিয়ে বিকৃত হয়ে যায়। ধর্মব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে ধর্মের অপব্যবহার করে মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে। ফলে মানুষ ঐ ঈমান থেকে উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি, সমাজ তথা মানবতার অকল্যাণ হয়, এমন সব কাজে লিপ্ত হয়। মানুষ আল্লাহর দীনের প্রকৃত রূপ, প্রকৃত বিধানগুলো জানতে পারে না, ধর্মব্যবসায়ীরা যা বলে সেটাকেই ধর্ম বলে জানে। সেজন্য আল্লাহ ধর্মব্যবসাকে অবৈধ করেছেন। সকল ধর্মেই ধর্মকে ব্যবহার করে ব্যবসা বা স্বার্থ হাসিল নিষিদ্ধ। ধর্মের কাজ হবে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, ব্যক্তিগত হিসেব নিকেষ মুক্ত হয়ে। ধর্মের আবির্ভাবই মানবতার কল্যাণে মানুষের উপকারের জন্য, মানুষকে ন্যায়নিষ্ঠ, সততা ও মানবিকতার শিক্ষা দেওয়ার জন্য। তাই এখন এই ধর্মব্যবসাকে এবং এর ধারক বাহকদের অবশ্যই না বলতে হবে।

যেহেতু আমরা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর আাহ্বানে সাড়া দিয়ে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি, সকল ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর তওহীদের পক্ষে, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ধর্মব্যবসা, জঙ্গিবাদের বিরুদ্ধে। অতএব, আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদেরকে আত্মা দিয়ে উপলব্ধি করতে হবে যে, সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না। সত্য থেকে মিথ্যা আলাদা হতেই হবে। এটা আল্লাহই বলেছেন যে, সত্য যখন আসে তখন মিথ্যাকে বিতাড়িত হতেই হয়। দিনের সূর্য যখন উদিত হয়, রাতের অন্ধকারকে তখন দূর হতেই হয়। ন্যায় ও অন্যায় এক সঙ্গে থাকতে পারে না অসম্ভব। দিন রাত্রির একসঙ্গে উপস্থিতি অসম্ভব, দিনের আগমনে যেমন রাতের অন্ধকার দূর হয়, তেমনি আলো আসলে অন্ধকার দূর হবে, এবং সত্য উদ্ভাসিত হলে মিথ্যা দূরীভূত হবে। যারা সত্যের পক্ষ অবলম্বন করবে, যারা ন্যায়ের পক্ষ অবলম্বন করবে এবং অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিবে, তাদেরকে অবশ্যই মিথ্যাকে ঘৃণা করতে হবে, অন্যায়কে ঘৃণা করতে হবে। অন্যায়ের সংশ্রব ত্যাগ করতে হবে। মিথ্যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এজন্য আমরা সোজা বাংলায় বললাম, ‘না’ বলুন। আসুন, এখন থেকে মিথ্যা, ধর্মব্যবসা, ধর্মের নামে স্বার্থ উদ্ধার, অশান্তি সৃষ্টি করা ইত্যাদি যাবতীয় অন্যায়ের উৎস ধর্মব্যবসাকে আমরা এক কথায় ‘না’ বলি। আমরা আলাদা হব যাবতীয় অন্যায় থেকে। এই অভিশাপ, মিথ্যা থেকে আমরা আলাদা হব। আত্মার অন্তঃস্থল থেকে, মন থেকে আলাদা হব।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

দ্বিতীয় কথা হল, যারা ধর্মব্যবসা করবে, ধর্মের নামে বিনিময় নিবে, স্বার্থ উদ্ধার করবে তাদেরকে আমরা বয়কট করব। এটা আমাদেরকে করতেই হবে। যদি বয়কট না করি, তাহলে তো আমরা সেই মিথ্যার সঙ্গে মিশেই থাকলাম, মিথ্যার দলেই থাকলাম। মিথ্যার দলে থেকে সত্য প্রতিষ্ঠা কখনো হবে না, মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে না। মিথ্যা সারা জীবন চলবে, থাকবে। তাই সকল নবী-রসুল, এমনকি শেষ নবী হযরত মোহাম্মদ (দ.) পর্যন্ত মক্কার ঐ ধর্মব্যবসায়ীদের থেকে আলাদা হয়েছেন। তিনি তাদেরকে বয়কট করেছেন। বয়কট করে এই মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাঁর উপরে অত্যাচার হয়েছে, অপপ্রচার চালিয়েছে, অন্যায় করা হয়েছে কিন্তু তবু তিনি দমে যান নি। তিনি অটল ছিলেন ন্যায়ের পক্ষে। একদিন তাঁরই বিজয় হয়েছে, কাবাকেন্দ্রিক ধর্মব্যবসার পরাজয় হয়েছে। তাই এটাই আমাদের কথা।

এখন আমাদের সাথে যারা ঐক্যবদ্ধ হচ্ছেন, আপনাদেরকে এটা আত্মা দিয়ে  বুঝতে হবে যে, এই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার অর্থ হলো মিথ্যার সঙ্গে আপস না করা, ধর্মব্যবসাকে ‘না’ বলা, ঘৃণা করা এবং ধর্মব্যবসা যারা করবে তাদেরকে বয়কট করা। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের আচরণ হবে মোনফেকের মত। আমরা মুখে ধর্মব্যবসার বিরোধিতা করলাম, আর বাস্তবে আমরা ধর্মব্যবসায়ীদের পিছনে প্রার্থনা করলাম, এটা হলে মোনাফেকী করা হবে। ঈমান তো হলো, যেটা আত্মায় বিশ্বাস করব, মুখে প্রচার করব, সেটা কাজেও প্রমাণ করব। এজন্য যারা ধর্মব্যবসা করবেন আমরা তাদেরকে বয়কটা করব। আর যারা ধর্মব্যবাসা করবেন না, নিঃস্বার্থভাবে মানতার কল্যাণে কাজ করবেন, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে দাঁড়াবেন সেই সাথে ন্যায়ের পক্ষে ভূমিকা রাখবেন অর্থাৎ যিনি ধর্মের কোনো বিনিময় নিবেন না, বিনিময়ে কোনো স্বার্থ উদ্ধার করবেন না, আমরা তার সঙ্গে এবাদত করব, প্রার্থনা করব এবং তার সঙ্গে কাজ করব, ফলে এই নিবেদিত প্রাণদের সঙ্গে আমাদের আত্মার মিল হবে। এটা কথায় এবং আমাদের কাজে প্রমাণ করতে হবে। এটা করতে গেলে আমাদেরকে অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। সেটার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

অনেক ধর্মব্যবসায়ী গত সাতাশ বছরে নানা অপপ্রচার চালিয়েছে। তারা অপপ্রচার চালিয়েছে, হেযবুত তওহীদ নাকি নামাজ পড়ে না, জুমা পড়ে না। আমরা ইসলাম বিদ্বেষী, এই রকম ধারণা জনমনে সৃষ্টি করার চেষ্টা তারা করেছে। ঘটনা সত্য নয়, একদম নিরেট মিথ্যা কথা, ভালোভাবে জেনে রাখবেন। সত্য হলো আমরা নামাজ পড়ি, নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি দেই। এখন প্রশ্ন হলো, আমরা নামাজ পড়ি না কার পিছনে? যারা ধর্মব্যবসা করে তাদের পিছনে। জুমা আমরা পড়ি, কোন জুমা? যে জুমার মধ্যে জাতির জন্য, জাতির স্বার্থে কথা হয়, যাতে করে জাতির মধ্যে মতভেদ দুরীভূত হয়; যে জুমায় জাতির শৃঙ্খলা নিয়ে কথা হয়, জাতীয় স্বার্থ নিয়ে কথা হয়, ধর্মের নামে কোনো বিনিময় নেয়া হয় না, নামাজ পড়ানোর জন্য কেউ বিনিময় নেয় না, আমরা সেখানে নামাজ পড়ি, সেই জুমা আমরা পড়ি। অতএব আমরা জুমা বা নামাজ পড়ি না, এটা ঠিক না। কথা হচ্ছে, যারা ধর্মের নামে বিনিময় নিবে, তারা মূলত স্বার্থ হাসিলকারী, তাদের পিছনে আমরা কোন নামাজ পড়ব না। এবং শুধু তাই নয়, আমরা তাদেরকে বয়কট করেছি, এটা আমাদের প্রতিবাদ। যেহেতু এই ধর্মব্যবসাকে আমরা আত্মা দিয়ে ঘৃণা করি, তাই বাস্তবে আমরা তাদেরকে বয়কট করেছি। তারা যেন এটা বুঝতে পারে, সমাজের মানুষ যেন বুঝতে পারে যে ধর্মব্যবসা ঠিক নয়। আজকে যারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন তাদেরকে অবশ্যই এই কথার মধ্যে একমত হতে হবে। নাহলে আপনারা সত্যের মধ্যে টিকে থাকতে পারবেন না।

হেযবুত তওহীদ যখন প্রতিষ্ঠা হয়েছিলো, তখনও এমামুয্যামান এই সিদ্ধান্ত নিলেন যে, আমরা ধর্মব্যবসার সঙ্গে আপস করব না। তখনও যারা এই ধর্মব্যবসার সঙ্গে জড়িত ছিল, তারা অনেকেই অনেক পীর সাহেব, অনেক আলেম সাহেব, অনেক মাদ্রাসার ছাত্র ছিলেন, ওনারা সঙ্গে সঙ্গে চলে গেছেন। তারা বলেছিলেন, ‘তাহলে আমরা আর হেযবুত তওহীদে থাকবো না’। তবুও আমরা কোন আপস করি নাই, পরোয়া করি নাই। কারণ, ধর্মব্যবসা আল্লাহ ঘৃণা করেছেন, আল্লাহ হারাম করেছেন। আমরা সেই অপরাধের সাথে আপস করতে পারি না, সেটাকে সমর্থন করতে পারি না। তাদের পিছনে আমরা দাঁড়াতে পারি না, কারণ, রসুল এটা করেন নি। এই সত্য, এই হিম্মত নিয়ে আমরা যদি না দাঁড়াতে পারি, তাহলে কোনোদিনও আমাদের মধ্যে ন্যায়-অন্যায়ের পার্থক্য সৃষ্টি হবে না, অন্যায় দূর হবে না। ফলশ্রুতিতে অন্যায় এভাবে চলতেই থাকবে বছরের পর বছর, তবু ন্যায় প্রতিষ্ঠা হবে না। আলহামদুল্লিাহ, হেযবুত তওহীদ কর্তৃক সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এহেন দৃঢ় মনোবলের কারণে, আল্লাহর রহম অনেকেই ধর্মব্যবসা ত্যাগ করেছেন, কষ্ট করে জীবন নির্বাহ করছেন, অনেকে রিকশা-ভ্যান চালাচ্ছেন, কায়িক পরিশ্রম করছেন, ক্ষেত খামারে কাজ করছেন, চাকরি করছেন অথবা ব্যবসা করছেন কিন্তু ধর্মব্যবসা করছেন না। পূর্বে ধর্মব্যবসায় নিয়োজিত থাকা ঐ মানুষই এখন ধর্মের কাজ ঠিকই করছেন অথচ বিনিময় নিচ্ছেন না। কাজেই আমার শেষ কথা হলো, আসুন আমরা ধর্মব্যবসাকে না বলি ধর্মব্যবসায়ীদেরকে বয়কট করি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক