জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় তাতেন্দা তাইবু সাকিবদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন । টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের সহকারী কোচ হয়েছেন জিম্বাবুয়ের এই লিজেন্ড। যে দলে আছে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানসহ কয়েকজন বাংলাদেশের ক্রিকেটার।
বাংলা টাইগার্স ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’
এক সময় সাকিব আল হাসানের বিপক্ষে খেলেছেন অনেক ম্যাচ। সেই তাইবুই এবার বাংলা টাইগার্সের কোচ নিযুক্ত হয়েছেন। বাংলাদেশি মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।
টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য গেল সেপ্টেম্বরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। সেই ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। এছাড়াও এই দলে রয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, রাষ্ট্র ও রাজনীতিতে আলেমদের উপেক্ষা…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…