প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মাদকনির্মূলে প্রয়োজন আল্লাহর আনুগত্যের শিক্ষা

মাদকনির্মূলে প্রয়োজন আল্লাহর আনুগত্যের শিক্ষা

৩০ জানুয়ারি ২০১৯ ০৯:০১ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান

জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সা¤্রাজ্যবাদের চাইতে মাদকও কম জাতিবিনাশী নয়। মাদকদ্রব্য অসংখ্য জীবন ধ্বংস করে এবং সামাজিক ক্ষতির কারণ হয়। মাদকদ্রব্যের ব্যবসায় এবং এর প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বড় চ্যালেঞ্জ। বহু শতাব্দী ধরে মাদকদ্রব্য গ্রহণ জীবনের জন্য একটি বাস্তবতা এবং গত ৫ দশকে এতে আসক্তির পরিমাণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
বিশ্বে অবৈধ মাদক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ওপিয়ামজাত দ্রব্যাদি তৈরি হয় মূলত পপি নামের একটি গাছের নির্যাস থেকে। ১৯৯৬ সালের এক পরিসংখ্যান অনুসারে ওই সময় গোটা বিশ্বে পপিচাষের জমির পরিমাণ প্রায় ২,৮০,০০০ হেক্টরে সম্প্রসারিত হয়েছিল। ওপিয়ামজাত মাদকের প্রায় ৯০ শতাংশ আসে দুটি প্রধান উৎপাদন এলাকা গোল্ডেন ক্রিসেন্ট (আফগানিস্তান, ইরান, পাকিস্তান) এবং গোল্ডেন ট্রায়াঙ্গল (লাওস, মায়ানমার, থাইল্যান্ড) থেকে। World Drug Report ২০১১ মোতাবেক বিশ্বের সর্বাধিক মাদক উৎপাদনকারী দেশ আফগানিস্তান। ওপিয়ামজাত মাদকের ৯৩% বাজার আফগানিস্তানের দখলে। এই বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছিল সাম্প্রাতিক আফগান যুদ্ধের অন্যতম কারণ, আর অসিলা ছিল জঙ্গিবাদ। বিশ্বের মধ্যে মাদকের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, নেদারল্যান্ড, স্পেন, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ক্যানাডা ইত্যাদি উন্নত দেশগুলো। উপমহাদেশের মাদকব্যবসায় বাংলাদেশ মাদক চোরাকারবারের একটি গুরুত্বপূর্ণ রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে।
অবৈধ মাদকের ব্যবহার এবং অপরাধ হাত ধরাধরি করে চলে। মাদক ব্যবহারকারীরা তাদের নেশা মেটানোর জন্য মাদকদ্রব্য পেতে আক্ষরিক অর্থেই যে কোনো অপকর্ম করতে পারে। মাদক গ্রহণকারীরা প্রায়শই যে সমস্ত অপরাধ করে থাকে সেগুলি হচ্ছে: পকেটকাটা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দেহব্যবসা, অযথা ঝামেলা বাধানো এবং মাদকদ্রব্য বিক্রয়। এরা মাদকের প্রভাবে অনেক অপরাধ করে থাকে। দেশে নেশা আসক্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর স্বাভাবিক পরিণতি হিসেবে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে হত্যা করা হয়েছে ২০ হাজার মানুষকে।
২০১৮ সনে মাদক কারবারীদের বিরুদ্ধে একই প্রকারের যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল আমাদের সরকারও। কিন্তু এক্ষেত্রে তথ্য, শিক্ষা, সমাজকল্যাণ, স্বাস্থ্য, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তাদের অধীনস্থ বিভাগসমূহ সক্রিয় ভূমিকা পালন করছে। তারা মাদকদ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্য দেশব্যাপী মাঝে মাঝে র‌্যালি, সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠান করছে। কিন্তু পরিসংখ্যান বলছে মাদকদ্রব্যের ব্যবহার প্রতিবছর চক্রবৃদ্ধিহারে বাড়ছে। বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রদত্ত পরিসংখ্যান মোতাবেক কেবল ২০১৭ সনে বাংলাদেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের সংখ্যা হচ্ছে ৪,০০,৭৯,৪৪৩ পিস (চার কোটি উনাশি হাজার চারশত তেতাল্লিশ পিস)। এগুলো জন্য ১,৩২,৮৮৩ জন আসামির বিরুদ্ধে মোট ১,০৬,৫৩৬ টি মামলা দায়ের করা হয়েছে। আর বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের একটি জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে কমপক্ষে ৭০ লাখ মানুষ সরাসরি মাদকাসক্ত। এদের মধ্যে ৮৬ ভাগ পুরুষ, ১৩ ভাগ নারী। এক লাখেরও বেশি মানুষ নানাভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে নারী এবং শিশু-কিশোররাও জড়িত মাদক ব্যবসার সঙ্গে।
অথচ আজ থেকে সেই ১৪শ’ বছর আগে সেই আরব্য জাহেলিয়াতের যুগে আল্লাহর রসুল কেবল তিরস্কার, জুতাপেটা, বেত্রাঘাতের মতো লঘু শাস্তি দিয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তুলেছিলেন। আল্লাহর হুকুম কানে আসামাত্র ঘরে রক্ষিত যাবতীয় মাদকদ্রব্য রাস্তায় নিক্ষেপ করেছিল সেই জাতির লোকেরা। আবু বকর (রা.), ওমর (রা), ওসমান (রা.) ও আলী (রা.) এর খেলাফতকালে মদ্যপানকারীকে ৪০টি বেত্রাঘাত করার ইতিহাস পাওয়া যায়। ওমর (রা.) অবশ্য কোনো কোনো মদ্যপায়ীকে তার অপরাধের গুরুত্ববিচারে ৮০টি পর্যন্ত বেত্রাঘাত করেছেন। একজন ব্যক্তিকেও মৃত্যুদ- দেওয়া হয় নি। কিন্তু আজ গণহারে মৃত্যুদ- দিয়ে, বিচারবহির্ভূত হত্যাকা- করেও বহু দেশ মাদকনিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। আল্লাহর রসুল যে শিক্ষা দিয়ে এমন একটি আত্মনিয়ন্ত্রণে সক্ষম চরিত্রসম্পন্ন জাতি সৃষ্টি করেছিলেন সেই আদর্শ এখন মানুষের সামনে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে আল্লাহর হুকুমের পক্ষে জাতিকে আগে ঐক্যবদ্ধ করা। তাহলে আল্লাহর হুকুম ও ঐক্যবদ্ধ জাতির নেতার একটি হুকুমই জাতির গতিপথ পাল্টে দিতে সক্ষম হবে।
বিশ্বনবী ভবিষ্যদ্বাণী করেছিলেন দাজ্জাল আসবে। যারা তাকে রব বলে মেনে নিবে তাদেরকে দাজ্জাল তার তৈরি জান্নাতে রাখবে যা হবে প্রকৃতপক্ষে জাহান্নাম। আজ সমগ্র বিশ্বের মানুষ দাজ্জাল তথা পাশ্চাত্যের আত্মাহীন বস্তুবাদী সভ্যতার বশ্যতা মেনে নিয়েছে, তাকে জাতীয় জীবনের প্রভু বলে স্বীকার করে নিয়েছে, ফলে দাজ্জালের জান্নাত নামক জাহান্নামের আগুন অর্থাৎ অন্যায়, অশান্তি, অবিচার, যুদ্ধ, রক্তপাত ইত্যাদি আজ তাদেরকে ঘিরে ধরেছে। এখন পুনরায় মানুষ যদি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয় যে তারা এক আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কারও সার্বভৌমত্ব মানবে না অর্থাৎ যাবতীয় ন্যায়ের পক্ষাবলম্বন করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে, তবেই মানুষের মুক্তি মিলবে, অন্যথা এইভাবেই তারা ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে মানুষ কেবল দেহ নয়, তার একটি আত্মাও আছে। তেমনি ইহকালই সবকিছু নয়, পরকালও আছে। যারা তাদের ইহজীবনকে সত্য ও সুন্দরে সুশোভিত করে রাখবে, তাদের পরকালও হবে শান্তিময়। আর ইহকাল অন্যায়-অশান্তিপূর্ণ হলে পরকালও হবে অশান্তিপূর্ণ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি