প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জঙ্গিবাদের উৎপত্তি

জঙ্গিবাদের উৎপত্তি

৯ জানুয়ারি ২০১৮ ১০:১৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

জঙ্গিবাদ বর্তমান সময়ের সুতীব্র সমস্যা যাকে ইস্যু হিসেবে ব্যবহার করে পশ্চিমা পরাশক্তিগুলো একে একে মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এ জঙ্গিবাদের উৎপত্তি মুসলিমদের থেকে হয় নি। ইসলামের সাথে এর কোন সম্পর্ক নেই। তবে ইসলামকে ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠি এ ঘৃণ্য কাজে লিপ্ত আছে যার ফলে ইসলামকেও আক্রমণ করা হচ্ছে। তারা ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। জঙ্গিবাদ শব্দটিকে বর্তমানে খারাপ অর্থে ব্যবহার করা হলেও জঙ্গিবাদ শব্দটির শাব্দিক অর্থ ভিন্ন। জঙ্গি শব্দটি মূলত জঙ্গ থেকে এসেছে। জঙ্গ মানে যুদ্ধ ও যে যুদ্ধ করে অর্থাৎ যোদ্ধা সে হল জঙ্গি। একটি সেনাবাহিনীর প্রত্যেক সদস্যই যোদ্ধা। সুতরাং শাব্দিক অর্থে তারা সকলেই জঙ্গি।
কিন্তু বর্তমানের পশ্চিমা পরাশক্তি আমাদের মুসলিমদেরকে শুধু জঙ্গি বলে আখ্যা দিচ্ছে। যদি সন্ত্রাস বিস্তার ও নিরীহ মানুষ হত্যাই যদি জঙ্গি কর্মকাণ্ড হয় তবে মানব ইতিহাসে নিজেরা সবচেয়ে ভয়ংকর দু-দুটো বিশ্বযুদ্ধ ঘটানোর পর মুসলিমদের তারা কী করে জঙ্গি বলে আখ্যা দেয়? তারা এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে একে একে মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তাদের এ আচরণকে কী বলে সংজ্ঞায়িত করা হবে? এগুলো কী জঙ্গিবাদী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না?
ইসলামে সন্ত্রাসকে সমর্থন করার তো প্রশ্নই আসে না বরং ইসলামে সন্ত্রাসের শাস্তি ভয়ংকর। আমরা পবিত্র কোর’আন ও হাদিস নিয়ে একটু পড়াশুনা করলেই ইসলামে সন্ত্রাসের যে কোন স্থান নেই তা সহজেই বুঝতে পারব। আল্লাহ পবিত্র কোর’আনে বলেছেন, “যারা আল্লাহ ও তাঁর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করার অপচেষ্টা চালায়, নিশ্চয় তাদের সমুচিত শাস্তি হলো তাদেরকে হত্যা করা বা ক্রুশে দিয়ে মারা অথবা তাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে ফেলা কিংবা তাদেরকে নির্বাসিত করা। এটা হলো তাদের জন্য ইহকালের লাঞ্ছনা এবং পরকালেও রয়েছে তাদের জন্য এক মহা আজাব (সুরা আল মায়েদা- ৩৩)।”
মহনবী (স.) বলেছেন, “কোন মুসলমানের বিরুদ্ধে অস্ত্রধারী ব্যক্তি মুসলিম উম্মাহর অংশ নয়।” অন্য হাদিসে তিনি বলেন, “তোমাদের মধ্যে কেউ যেন অন্য মুসলিম ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা হুমকি না দেয়। কারণ হতে পারে তার অনিচ্ছা সত্তে¡ও শয়তান তার মাধ্যমে আঘাত হানার ফলে হতাহতের ঘটনা ঘটাবে। অতএব সেই অপরাধের কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।” এছাড়াও রসুলাল্লাহ বলেছেন, “আল্লাহর সমগ্র দুনিয়া ধ্বংস হওয়া থেকেও গুরুতর অপরাধ হচ্ছে কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা।”
সুতরাং এটা সুস্পষ্ট যে আল্লাহ স্বয়ং সন্ত্রাস সৃষ্টিকারীদের জন্য ইহকালেই কঠিন শাস্তি প্রদানের হুকুম করেছেন এবং পরকালেও তাদের জন্য রেখেছেন মর্মন্তুক শাস্তি। রসুলাল্লাহ (স.) বারবার জাতিকে সতর্ক করে দিয়েছেন হত্যা ও বিশৃঙ্খলা না করার জন্য, সন্ত্রাস না করার জন্য। পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে সে সবগুলোতেই সন্ত্রাসের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। কোনো দেশে দশ বছরের সশ্রম কারাদণ্ড বা কোনো দেশে যাবজ্জীবন। আবার কোনো দেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির ব্যবস্থাও রয়েছে। কিন্তু এ সকল শাস্তি বেশি কঠোর নাকি আল্লাহর দেওয়া শাস্তি বেশি কঠোর? বিবেচনাবোধ সম্পন্ন মানুষের জন্য এটুকু বিবেচনা করাই যথেষ্ট বলে মনে করি।
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন (সুরা হিজর: ২৯)। এ মানুষকে সৃষ্টির সময়ই মালায়েকরা বলেছিল যে এরা ফাসাদ ও সাফাকুদ্দিমা অর্থাৎ অন্যায়-অশান্তি ও রক্তপাত করবে। তবুও আল্লাহ আমাদের সৃষ্টি করেন। ইবলিস চায় আমরা যেন অন্যায়-অশান্তি ও রক্তপাতে নিমজ্জিত হই। ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু যা পবিত্র কোর’আনে বারবার ঘোষিত হয়েছে। তাই এ প্রকাশ্য শত্রু থেকে রক্ষার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। মানুষের কারণেই সে আল্লাহর নৈকট্য থেকে বিতাড়িত হয়েছে তাই সে মানুষকেও আল্লাহর নৈকট্য পেতে দেবে না বলে চ্যালেঞ্জ করেছে। এ কারণে তার কর্মপন্থা হলো মানুষকে দিয়ে সে ফাসাদ ও সাফাকুদ্দিমা করাবে। সে এই চ্যালেঞ্জ করে নি যে সে মানুষকে দিয়ে আল্লাহর উপাসনা, গুণকীর্তন, জিকির-আসকার করতে বাধা দেবে, নামাজ পড়তে, রোজা রাখতে বাধা দেবে। তার চ্যালেঞ্জ ছিল একটাই, সে মানুষকে আল্লাহর হুকুমের আনুগত্য করতে দেবে না, সে মানুষকে দিয়ে বিধান রচনা করাবে, মানুষকে মানুষের বিধাতার আসনে বসাবে, আল্লাহকে একমাত্র এলাহ (বিধাতা) হিসাবে মানতে দেবে না। আজ ইবলিস সেটাই করেছে, মানুষ নামাজ রোজা কম করছে না কিন্তু হুকুম বিধান মানছে পাশ্চাত্য সভ্যতার। এখনও যদি তাদের বোধোদয় না হয় তাহলে মুসলিম জাতির উভয়জীবনে ধ্বংস ছাড়া আর কোনো গতি নেই।
[সম্পাদনায়: মুস্তাফিজ শিহাব, সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার (২২ নভেম্বর) সকালে এ…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
লালমনিরহাটে ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম
আন্তর্জাতিক অঙ্গনে আবারও শরীয়তপুরের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর…
 ২২ নভেম্বর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
কক্সবাজার প্রতিনিধি:জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা ‘এ’ দল। রবিবার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতে…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম