প্রচ্ছদ    রাজনীতি   সরকারকে পদত্যাগ করাতে এসে নিজেরাই...

সরকারকে পদত্যাগ করাতে এসে নিজেরাই পদত্যাগ করছে: তথ্যমন্ত্রী

১১ ডিসেম্বর ২০২২ ০৭:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের পদত্যাগ দাবি করাতে এসে নিজেরাই পদত্যাগ করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি দাবি করেছিল ১০ ডিসেম্বর সরকারের পতন ও পদত্যাগ৷ অথচ দেখা যাচ্ছে তারাই পদত্যাগ করছে।

এখন বিএনপির ৭ জন সংসদ সদস্য নিজেরাই পদত্যাগের ঘোষণা দিচ্ছে। এতে প্রমাণিত হয় তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। এ পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শনিবার (১০ ডিসেম্বর) মানুষ শঙ্কার মধ্যে ছিল তারা আবার অগ্নি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং সরকারিদল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতির কারণে তারা যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি। অর্থাৎ সন্ত্রাস, নৈরাজ্য যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি। এরপর তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে, সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং মোটরসাইকেলে আগুন দিয়েছে। যেদল অগ্নিসন্ত্রস, নৈরাজ্য লালন করে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি।

আরও পড়ুন

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!

তিনি বলেন, ১০ লাখ মানুষের সমাবেশের কথা বলে তারা বড়জোড় ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। যে মাঠে তারা সমাবেশ করেছে সে মাঠে গরুর হাট বসে। তারা সে মাঠই পছন্দ করেছে। তাদের আরো অনেক বিকল্প বড় মাঠের কথা বলা হয়েছিল। কিন্তু তাদের গরুর বাজারের মাঠই পছন্দ। যে মাঠে তারা সমাবেশ করেছে সেটার আয়তন হলো ৫০ হাজার বর্গফুট। একজন মানুষ দাঁড়াতে তিন বর্গফুট এলাকা লাগে। ফলে সে মাঠে কত মানুষ ধরে সেটা সহজে অনুমেয়। বাইরের রাস্তা মিলিয়ে ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। আমাদের থানা সম্মেলনেও এর চেয়ে বেশি মানুষ হয়।  

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সরকারের পদত্যাগ দাবি করতে এসে। নিজেরাই পদত্যাগ করছেন। তারা দাবি করেছিল ডিসেম্বরে সরকারের পতন ও পদত্যাগ৷ অথচ দেখা যাচ্ছে তারাই পদত্যাগ করছে। এছাড়া তারা ১০ দফা দাবি দিয়েছে। তারা প্রথমে বলেছিল ১০ তারিখের পর এক দফা দাবি। এখন দেখতে পাচ্ছি ১০ দফা দাবি। অর্থাৎ বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের পথ ত্যাগ করতে পারেনি। বিএনপি সে পথেই আছে, সে পথ থেকে যত দিন পর্যন্ত তারা বেরিয়ে আসতে না পারবে ততদিন বিএনপির কোনো মঙ্গল হবে না।

বিএনপির ১০ দফা দাবি ও ৭ সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, তারা বলেছিল সরকারের পদত্যাগ দাবি করবে। ১০ ডিসেম্বর সরকার হটিয়ে দেবে। এখন দেখা যাচ্ছে তারা নিজেরাই হটে যাচ্ছে। এখন বিএনপির ৭ সংসদ সদস্য নিজেরাই পদত্যাগের ঘোষণা দিচ্ছে। এতে প্রমাণিত হয় তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। এ পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না। বরং ক্ষতি হবে বিএনপির। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ না নিয়ে যে ক্ষতি হয়েছে। এ পদত্যাগও বিএনপির ক্ষতি হবে। তারমতো একজন বাকপটু নেতা সংসদে থাকলে বিএনপির লাভ হতো। তিনি আত্মবিশ্বাস নিয়ে মিথ্যা বলতে পারেন। যেহেতু তিনি বাকপটু নেতা।

তিনি বলেন, ৭ জন সদস্য পদত্যাগ করলে সংসদের কিছু হবে না। নিয়ম অনুযায়ী সেখানে উপ-নির্বাচন হবে। আর তাদের ১০ দফা দাবি গতানুগতিক। এগুলো বহুদিন ধরে বলে আসছে। সেটার সঙ্গে নতুন কিছু যোগ করেছে ফলে এগুলো গতানুগতিক দাবি।  

২৪ ডিসেম্বর সারা দেশে বিএনপির গণ মিছিলের ডাক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ ডিসেম্বর গণমিছিল ডাকা এটি দুরভিসন্ধিমূলক। ওদিন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। সেদিন সারা দেশে সমাবেশ ডাকা আমি মনে করে এটি দুরভিসন্ধিমূলক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থান না ঘটে এবং দ্বিতীয় কোনো ‘জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কার করা…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!
একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!
শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তার দাবি,…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১
গাজীপুর মহানগর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেকের একটি…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু
চট্টগ্রাম প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ…
 ৩১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৮ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১ জন; সেই একজনও ফেল!

৮ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১ জন; সেই একজনও ফেল!
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে কর্মরত রয়েছেন আটজন শিক্ষক। অথচ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। দুর্ভাগ্যজনকভাবে সেই একমাত্র পরীক্ষার্থীও…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত অনেকে!

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত অনেকে!
১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। শনিবার (৩১ অক্টোবর) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাসটি…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের উদ্যোগে আজ সকালে নগরীর মালিক পীর রোডে অবস্থিত…
 ৩১ অক্টোবর ২০২৬    সারাদেশ

মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই শিশুসহ ৪ বাংলাদেশি আটক

মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই শিশুসহ ৪ বাংলাদেশি আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই শিশুসহ একই পরিবারের চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

কুড়িগ্রামের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, জেলার পাসের হার ৪০.৭২%

কুড়িগ্রামের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, জেলার পাসের হার ৪০.৭২%
শাহ আলম, কুড়িগ্রাম:দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ…
 ৩১ অক্টোবর ২০২৬    রংপুর

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!
বাংলাদেশি নাটকের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে সামাজিক ধারাবাহিক ‘দুনিয়া টাকার গোলাম’। ইউটিউবে নাটকটির মোট ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে। বড় কোনো তারকা কিংবা বিশাল বাজেট ছাড়াই…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামের এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন…
 ৩১ অক্টোবর ২০২৬    বরিশাল

আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি: ডা. শফিকুর রহমান

আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

‘ভবিষ্যতে গর্ব করে বলবে, বিএনপি আমলে পাস করছি’: রেজাউল করিম রনি

‘ভবিষ্যতে গর্ব করে বলবে, বিএনপি আমলে পাস করছি’: রেজাউল করিম রনি
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। পাশাপাশি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত