প্রচ্ছদ    রংপুর   খ্রিষ্টান আখ্যা দিয়ে হেযবুত তাওহীদের...

খ্রিষ্টান আখ্যা দিয়ে হেযবুত তাওহীদের দুই সদস্যকে মারধর, থানায় অভিযোগ

১ জুন ২০২৪ ০৪:৪৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে খ্রিষ্টান আখ্যা দিয়ে হেযবুত তাওহীদের দুই সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। এতে লালমনিরহাট সদর থানাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের লুৎফর রহমান নামে এক সদস্য মাথায় আঘাত পেয়ে গুরুতর অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে আহত লুৎফর রহমান বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর থানাধীন পঞ্চগ্রাম ইউনিয়েনের কিষামত নগরবন্দ এলাকার নুরুজ্জামান নামের এক ব্যক্তি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (৩০ মে) ভোরে মারা যান। নিহত ব্যক্তি হেযবুত তাওহীদের সদস্য হওয়ায় পাশ্ববর্তী বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর এলাকার একই সংগঠনের সদস্য লুৎফর রহমান ও রইচ উদ্দিন এদিন সকাল ৮টার দিকে শেষবারের মতো এক নজর দেখতে নিহতের বাড়ি যান।

আরও পড়ুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

এ সময় নিহত ব্যক্তির ভাই হক জামালের যোগসাজশে আমজাদ হোসেন, জাহিদ হোসেন, আবুল হোসেন ও শাহ জামালসহ আরও কয়েকজন উগ্রপন্থীরা হেযবুত তাওহীদ সদস্য লুৎফর ও রইচ উদ্দিনকে খ্রিষ্টান আখ্যা দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে এলোপাথাড়ি মারধর করে। এতে মাথায় সজোরে আঘাত পেয়ে জখম হয়ে গুরুতর আহত হন লুৎফর। এ সময় তাদের সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে হামলাকারীরা। পরে ঘটনাস্থলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসে তাদের উদ্ধার করে এবং আহত অবস্থায় লুৎফর রহমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে লুৎফর রহমান লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরে ওই দিন বিকেলে আহত লুৎফর রহমান বাদি হয়ে আমজাদ হোসেন, হক জামালসহ ৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় স্থানীয় পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, সকালে নিহত নুরুজ্জামানকে দেখতে এসে ভুল বোঝাবুঝির কারণে লুৎফর ও রইচ উদ্দিন নামের দুইজন বয়জ্যেষ্ঠ লোককে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেছি। লুৎফরকে খ্রিস্টান আখ্যা দিয়ে মারধর করা খুবই অন্যায় হয়েছে। কেন তাদেরকে আঘাত করা হলো। কারা আঘাত করলো এবং এর ইন্ধনদাতা কে? বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি। যেহেতু নিহত নুরুজ্জামানের দাফন বিকেলে সম্পন্ন হবে তাই এমন শোকাহত অবস্থায় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে দেয়া হয়নি। তবে যারা লুৎফরকে মেরেছে তাদের শাস্তির মুখোমুখি করতে পরবর্তীতে বসে বিচার করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে হেযবুত তাওহীদের লালমনিরহাট জেলা সভাপতি একরামুল হক জানান, আমরা হেযবুত তাওহীদ দীর্ঘ ২৮ বছর ধরে শান্তিপূর্ণ উপায়ে ইসলামের প্রকৃত রুপরেখা মানুষের মাঝে উপস্থাপন করে আসছি। আমাদের এই কাজকে বাধাগ্রস্ত করতে কিছু ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী নানা সময়ে অপপ্রচারের মধ্যদিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে থাকে। আজ আমাদের এক সদস্য মৃত্যুবরণ করে। পার্শ্ববর্তী এলাকার অপর দুই সদস্য নিহত নুরুজ্জামানকে দেখতে গেলে ঠিক সে রকমই একটা ঘটনা ঘটায় একশ্রেণীর ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। এ সময় কয়েকজন লেবাসধারী নুরুজ্জামানের পরিবারকে উস্কে দিয়ে আমাদের বয়জ্যেষ্ঠ দুই সদস্যকে মারধর করে গুরুতর আহত করেছে। এ ঘটনায় আহত লুৎফর রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনায় উস্কানীদাতাসহ হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে
আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন বলে দাবি করেছেন ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের গণগ্রেপ্তার…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়ি ফেরার পথে সিএনজিচালক সুমনের অটোরিকশায় ওঠার…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!
পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এতে বিভিন্ন স্থাপনায় ফাটল ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির ছয়টি প্রদেশে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!
শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানো, আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই—জীবনের শুরুটা ছিল আমিনুল হক মাখনের জন্য কঠিন। কখনো ইট ভেঙেছেন, কখনো…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়