প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সত্যিকারের মানবতার কল্যাণ কোনটা?

সত্যিকারের মানবতার কল্যাণ কোনটা?

২১ এপ্রিল ২০১৮ ০৮:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান
আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন- আপনারা মানবতার কথা বলেন, আপনাদের শ্লোগান- “মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোল” কিন্তু আপনারাতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেখানে তো আপনাদের খুঁজে পাওয়া যায় না। এর উত্তরেই মূলত আমার এই লেখা।
আসলে বর্তমানে মানবতার কল্যাণ বলতে মানুষ বোঝে- শীত কালে কম্বল বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বস্ত্র বিতরণ ইত্যাদি। কাজেই হেযবুত তওহীদকে যেহেতু তথাকথিত এই মানবতার কল্যাণে তেমন কোনো ভূমিকা রাখতে দেখা যায় না তাই এমন প্রশ্ন অনেকের মনেই আসে। এটা খুবই স্বাভাবিক।
আচ্ছা, আপনার যদি কোনো অসুখ হয় তাহলে স্থায়ী ট্রিটমেন্ট করা উচিত হবে নাকি সাময়িক? অসহায় মানুষের দুঃখ, দারিদ্র্য দূর করার স্থায়ী প্রক্রিয়াটা আসলে কী হবে? তাদেরকে একদিনের আহার (ত্রাণ বিতরণ) বা শীতবস্ত্র বিতরণ বা যাকাতের কাপড় দিলে কি তাদের দুঃখ, দারিদ্র্য দূর হয়ে যাবে? না, বরং ওগুলো যারা করে তারা নিজেদের সুনাম ছড়ানোর জন্য, মানুষের চোখে সমাজসেবী, দাতা হিসাবে পরিচিতি পাবার জন্য, ভোট পাবার জন্য করে থাকে। তারা মিডিয়া ভাড়া করে তাদের মানবতার কল্যাণের বিরাট প্রচারণা চালায়। এতে ঐ হতদরিদ্র, দুঃখ-কষ্টে নিপতিত মানুষের দুঃখ দূর হয় না, কেবল দাতার জনপ্রিয়তা অর্জন হয়। ব্যতিক্রম যে এক-দু’জন নেই তা বলছি না কিন্তু অধিকাংশের চিন্তাটা এমনই।
আমাদের মূলনীতিগুলোর মধ্যে একটি হলো- আমরা প্রতিটা ক্ষেত্রে রসুলাল্লাহকে অনুসরণ করার চেষ্টা করব। প্রচলিত ধ্যান-ধারণা যেমনই হোক, আমরা দেখব- এক্ষেত্রে রসুলাল্লাহ কী করেছেন, আল্লাহ কী নির্দেশ দিয়েছেন সেটা।
এক্ষেত্রে রসুলাল্লাহ (সা.) কী করেছেন?
মক্কার মানুষের অভাব ছিল, দুঃখ-কষ্ট ছিল, বহু সমস্যা ছিল। রসুলাল্লাহ সেখানে কি বস্ত্র বিতরণ বা ত্রাণ বিতরণ করেছেন? না, আমরা হাদিস, কোর’আন ও সিরাত গ্রন্থ থেকে কিন্তু এমনটা দেখি না। বরং তিনি স্থায়ী সমাধান করেছেন। অর্থাৎ তিনি এমন সমাজ প্রতিষ্ঠা করেছেন যেন কারো অভাব না থাকে, কাউকে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির কষ্টে না পড়তে হয়, কারো উপর যেন যুলুম না করা হয়, কারো সাথে যেন অন্যায় করা না হয়। এই সমাজ প্রতিষ্ঠার জন্যই তিনি সংগ্রাম করে গেছেন। তবে যারা তাঁর সঙ্গী হয়েছেন, অনুসারী হয়েছেন তারা যেন অন্তত না খেয়ে কষ্ট না পায়, মাথা গোজার ঠাঁইটা অন্তত পায়, দাসত্ব থেকে মুক্তি পায় এজন্য তুলনামূলক বিত্তশালীদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। ফলে এক ভাই অন্য ভায়ের সহযোগিতায় এগিয়ে এসেছেন, সবাই সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছেন। এতে তাদের দুঃখ-দারিদ্র অনেকাংশেই দূর হয়ে গিয়েছে।
আমরাও রসুলাল্লাহর আদর্শ অনুসরণ করে সেই সমাজ নির্মাণের জন্য সংগ্রাম করে যাচ্ছি যে সমাজে কেউ দুঃখ, দারিদ্রের মধ্যে নিপতিত হবে না, যে সমাজে কেউ না খেয়ে, বস্ত্রের অভাবে, চিকিৎসার অভাবে কষ্ট পাবে না, কারো উপর যুলুম করা হবে না, কোনো অন্যায় করা হবে না। এই সংগ্রামে আমরা আমাদের সর্বস্ব কোরবান করার পণ নিয়েছি। আমরা এক কলেমার উপর, তওহীদের উপর, আল্লাহর হুকুমের উপর মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম করছি। রসুলাল্লাহও (সা.) সমগ্র মানবজাতিকে এক আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হবার আহ্বান করেছিলেন। যারা আল্লহর হুকুম মেনে নিয়েছে তাদের সমাজ পরিবর্তিত হয়ে গেছে। তাদের দুঃখ-কষ্ট দূর হয়ে গেছে। হেযবুত তওহীদও মানুষকে এই আহ্বানই করছে। সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে।
পাশাপাশি হেযবুত তওহীদের যারা সদস্য তারা যেন অন্তত খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব, চিকিৎসার অভাবে না পড়ে সেজন্য সকল সদস্যদের নসিহত করা হয়, উদ্বুদ্ধ করা হয় (আমাদের কর্মসূচির প্রথমটিই হলো ঐক্য)। তারা সকলে তাদের দুঃখ, কষ্ট ভাগাভাগি করে নিয়েছে, আল্লাহর রহম হেযবুত তওহীদের একজন সদস্যও ইনশাল্লাহ না খেয়ে দিনাতিপাত করবে না, গাছ তলায় ঘুমাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, নিদারুণ বস্ত্রের অভাবে থাকবে না।
হেযবুত তওহীদ ছোট্ট একটি আন্দোলন। এর অধিকাংশ সদস্য অতি সাধারণ মানুষ, দরিদ্র মানুষ। কাজেই পুরো জাতির দুঃখ, দারিদ্র দূর করা এই মুহূর্তে হেযবুত তওহীদের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের মাননীয় এমাম কেবল এর সদস্য-সদস্যাদের দায়িত্ব নিয়েছেন, যারা আল্লাহর হুকুম মেনে নিয়েছে, যারা নিজেদের জীবন-সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করে মানবসমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে তিনি কেবল তাদের দায়িত্ব গ্রহণ করেছেন এর চেয়ে বেশি কিছু এখন সম্ভব নয়। তবে সমগ্র মানবজাতির দুঃখ-কষ্ট দূর করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন সমগ্র মানবজাতির দুঃখ ঘুঁচে যাবে।
[বি. দ্র. হেযবুত তওহীদ যে ত্রাণ বিতরণ, বস্ত্র তিরণ ইত্যাদিকে নিরুৎসাহিত করছে তা নয়, হেযবুত তওহীদও ত্রাণ বিতরণ করে কিন্তু আমাদের কথা হলো- ওটা স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হলো সমাজ পরিবর্তন করা, সমাজে আল্লাহর হুকুম তথা ন্যায় প্রতিষ্ঠা করা।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর