প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বঙ্গভূমিতে ইসলাম আনলেন যারা

বঙ্গভূমিতে ইসলাম আনলেন যারা

৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মানব ইতিহাসের গত ১৪০০ বছরের উল্লেখযোগ্য স্থানগুলো অধিকার করে রয়েছে মুসলিমরা। আর মুসলিমদের ইতিহাসে যে জিনিসটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তাহলো তাদের সংগ্রামী জীবন। সমস্ত পৃথিবী থেকে অন্যায়-অবিচার নির্মূল করে শান্তি (ইসলাম) প্রতিষ্ঠার সংগ্রামই হলো তাদের জাতীয় কাজ। তাদের এই সংগ্রামী ইতিহাস সর্বজনস্বীকৃত। মুসলিমদের কোনো কিছুই যারা ভালো দেখেন না সেই তারাও ঐ ইতিহাসকে অস্বীকার করতে পারেন নি। শুধু তাই নয়, শত্রুতার বশবর্তী হয়ে তারা মুসলিমদের দীন প্রতিষ্ঠার সংগ্রাম এবং মানুষের দলে দলে ইসলামে প্রবেশের ইতিহাসকে ‘তলোয়ারের জোরে ইসলাম প্রচার’ বলে আখ্যায়িত করেছেন। এখানে মনে রাখতে হবে, পরাশক্তি হিসেবে মুসলিমদের উত্থানকে কোনভাবেই যখন অস্বীকার করা যায় নি তখনই কেবল তারা ঐ অপরাজেয় শক্তিকে কলুষিত করার চেষ্টায় এই মতামত দাঁড় করিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য এই মুসলিম নামধারী জাতির, যারা এই তাদের সংগ্রামী জীবনকে ইতিহাসে যেন দেখতেই পান না। ইতিহাসের ঝড় তোলা মুসলিম জাতির সামরিক চরিত্রকে তারা ধামাচাপা দিয়ে সুফি বলে প্রচার করছেন। যে কাজ করার কথা ছিল অমুসলিমদের সেই কাজ অর্থাৎ মুসলিমদের সংগ্রামী জীবনকে ধামাচাপা দেওয়ার দায়িত্ব পালন করেছে মুসলিম নামধারী এই জাতিটিই। আর এতে অগ্রণী ভূমিকা পালন করেছে এই জাতির আলেম-মাওলানা দাবিদার শ্রেণীটি। তাদের ঐ ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা সম্পূর্ণ সফল হওয়ার ফলেই ইসলামের পৃথিবীময় বিস্তারকে মোজাহেদদের সংগ্রামের ফলের বদলে সুফীদের প্রচারের ফল হিসাবে যেমন লেখাও হয়েছে তেমনি তা বিশ্বাসও করা হয়েছে এবং এখন এই মিথ্যাই সর্বত্র গৃহীত। এ সম্পর্কে বিস্তারিত লিখতে গেলে আলাদা বই-ই হয়ে যাবে, কাজেই শুধু কয়েকটি বুনিয়াদি সত্য লেখা ছাড়া উপায় নেই।

পৃথিবীর যে অংশে আমি বাস করি শুধু সেইটুকুর কথাই বলছি। এই দেশে শেষ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বখতিয়ার খিলজীর তলোয়ারের শক্তিতে। উত্তর-পূর্ব বাংলাদেশে হয়েছে শাহজালালের (র.) তলোয়ারে, যে তলোয়ার আজও উপেক্ষিত হয়ে পড়ে আছে। দক্ষিণ বাংলায় হয়েছে খান জাহান আলীর (র.) তলোয়ারে। উত্তর বাংলায় হয়েছে সুলতান মাহমুদ মাহি সওয়ারের (র.) তলোয়ারের শক্তিতে, পশ্চিম বাংলায় হয়েছে শাহ সফী উদ্দিন (র.), শাহ সুলায়মান (র.), সৈয়দ দেওয়ান চন্দন শহীদ (র.) দের মতো অনেক মোজাহেদদের তলোয়ারের জোরে। অবশ্য আমার এ কথার অর্থ এই নয় যে, শুধু মোজাহেদদের সর্বাত্মক সংগ্রামের ফলেই এদেশে আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ।

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজী এই দেশ অস্ত্রের বলে জয় করার আগেও আরব ও অন্যান্য মুসলিমরা ব্যবসা-বাণিজ্য উপলক্ষে এ দেশের বন্দরগুলিতে এসে স্থানীয় লোকজনের সংস্পর্শে আসেন। তখনকার ঐ মুসলিম ব্যবসায়ী ও বণিক মুসলিমরা এখনকার মতো মৃত মুসলিম ছিলেন না। তাঁরা যেখানেই যেতেন সেখানেই তাদের জীবন-বিধান দীন প্রচারের চেষ্টা করতেন। তাদের সে চেষ্টা যে সম্পূর্ণ বিফল হয়েছে তা আমি বলি না। নিশ্চয়ই মানুষের মধ্যে সব সময়ই এমন মন থাকে যা সত্য গ্রহণ করে এবং অনেক মানুষই নিশ্চয় তাদের হাতে মুসলিম হয়েছিলেন। কিন্তু প্রধান কারণ হলো মোজাহেদদের সর্বাত্মক সংগ্রাম। এই দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পেছনে যাদের অবদান সর্বশ্রেষ্ঠ, তাঁদের কয়েকটি মাত্র নাম উল্লেখ করলাম। তাঁদের জীবনী পড়লে দেখা যায় যে, সংগ্রামেই তাদের জীবনের বেশির ভাগ সময় কেটেছে। সিলেটের শাহ জালালের (র.) মতো অনেকের হাতের তলোয়ার আজও রক্ষিত আছে। তারা যে আধ্যাত্মিক সাধকও ছিলেন না তা আমি বলছি না, তাদের আধ্যাত্মিক সাধনাও অবশ্যই ছিলো। কারণ তাদের জীবন প্রকৃত মুসলিম ও উম্মতে মোহাম্মদীর মতই ভারসাম্যযুক্ত ছিলো। কিন্তু পরবর্তী সময়ে তাদের জীবনের সংগ্রামের ভাগটুকু ছেটে ফেলে তাদের কেরামতির ভাগটাকেই শুধু প্রধান নয় একমাত্র ভাগ বলে প্রচার করা হয়েছে। ঐ প্রচারের চেষ্টায় নানা অসত্য, অর্ধসত্য কল্পকাহিনী এমনকি সম্পূর্ণ মিথ্যাও তাদের পবিত্র জীবনীগুলোতে ঢুকিয়ে দেয়া হয়েছে। বিশ্বনবীর (দ.) প্রকৃত উম্মাহ, ইসলামের সন্ন্যাসী এই মহাযোদ্ধাদের খানকাবাসী সুফী প্রমাণের জন্য যে সমস্ত বই লেখা হয়েছে তাদের মধ্য থেকে একটি বই নিন- গোলাম সাকলায়েনের লেখা- বাংলাদেশের সুফী সাধক। দেখুন, এই যোদ্ধাদের সুফী প্রমাণ করার জন্য লেখক লিখেছেন- “ফলত বাংলাদেশে মুসলিম যে আজ সংখ্যাগরিষ্ঠ তার জন্য দেশী ও বিদেশী বহু পীর দরবেশ ও সুফীসাধকদের সাধনা ও কর্ম তৎপরতাই প্রধানত দায়ী। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কোন কোন সময় কোন কোন ধর্মোন্মক্ত মুসলিম বাদশাহ বা শাসক ক্ষাত্রশক্তির সাহায্যে এদেশে ইসলাম বিস্তারের চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তাদের সেই চেষ্টা সফলকাম হয় নি। মুসলিম ক্ষাত্রশক্তি যেখানে পরাজিত ও বিধ্বস্ত হয়েছে দরবেশ ও সুফী সাধকদের নৈতিক এবং আধ্যাত্মিক শক্তি সেখানে অত্যাশ্চর্যরূপে জয়লাভ করেছে। এই কথা তিনি লিখলেন বইটার প্রথমদিকে-৮৭ পৃষ্ঠায়। তারপর বহু “সুফী-সাধক”দের বহু যুদ্ধ, বহু করবানি বহু শাহাদাত ও বহু গাজিত্বের বর্ণনার পর বইয়ের শেষ দিকে লিখছেন- “প্রকৃতপক্ষে তুর্কি শাসকদের দ্বারা বাংলাদেশ বিজিত হওয়ার পর সুফী-সাধক এদেশের চিন্তা জগতে অভিনব ও বৈপ্লবিক পরিবর্তনের সূত্রপাত করে।” (২৫৫পৃ.) অর্থাৎ গোলাম সাকলায়েন সাহেব প্রথমে ভুল কথা লিখে পরে নিজের অজান্তেই শেষ দিকে সত্য কথা লিখে ফেলেছেন।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

আরও প্রকৃত সত্য এই যে, প্রথম দিকে ইসলামের মোজাহেদদের সংগ্রামের ফলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ভারসাম্যহীন, অস্ত্রহীন, তসবিহধারী সুফীদের সময়ে দেশ ব্রিটিশদের গোলামে পরিণত হয়। শুধু ‘দরবেশের” সংখ্যাই যদি ধরা হয় তবে প্রথম দিকের ঐ যোদ্ধা দরবেশরা যখন এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেন তখন তাদের যে সংখ্যা ছিলো, পরবর্তীতে যখন ব্রিটিশরা এসে মুসলিমদের হাত থেকে দেশ ছিনিয়ে নিলো, তখন “দরবেশ”দের সংখ্যা বহু বেশি। অর্থাৎ যোদ্ধারা ক্ষাত্রশক্তি বলে এদেশে ইসলাম আনলেন আর দরবেশদের, সুফীদের আমলে ব্রিটিশরা এদেশ মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ঐ সুফী দরবেশসহ সমস্ত মুসলিম জাতিটাকেই গোলাম বানিয়ে দিলো। কাজেই একথা বলা যায় যে, ইসলামে সুফিবাদের স্থান রয়েছে তবে তা জেহাদের বিপরীতে নয়। সমস্ত পৃথিবীতে সত্যদীনকে প্রতিষ্ঠিত করাই হলো মুসলিমদের প্রথম এবং প্রধান কাজ। অতঃপর এই প্রধান দায়িত্ব পালনের পর যদি সময় থাকে তবেই সেখানে সুফিবাদের চর্চা করা সমীচীন হবে। জেহাদকে প্রত্যাখ্যান করে, মুসলিমদের সংগ্রামী চরিত্রকে আড়াল করে বর্তমানে যে সুফিবাদের চর্চা করা হচ্ছে তার কোন যথার্থতা ইসলামে নেই। এর পরিণাম অতি ভয়াবহ হওয়া-ই স্বাভাবিক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর