প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মুসলিম জাতির এই উদ্ভ্রান্ত অবস্থা...

মুসলিম জাতির এই উদ্ভ্রান্ত অবস্থা কেন?

৩০ অক্টোবর ২০১৭ ১২:১২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
একজন পাগলকে দেখুন। তার শরীর আর দশটা স্বাভাবিক মানুষের মতই সুস্থ। কিন্তু তাকে মানুষ বলা হয় না, বলা হয় পাগল। তার কোনো অধিকার নেই, সে চিরবঞ্চিত, লাঞ্ছিত। কোনো সংবিধান তাকে নাগরিক বলে স্বীকৃতি দেয় না, তার কাছে কোনো প্রার্থী ভোট চাইতে যায় না। কিন্তু সেও কোনো না কোনো পরিবারেই জন্ম নিয়েছিল। আজ নিয়তি তাকে এই অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। রোদ-ঝড়-জলে সে কোথায় আশ্রয় নেবে, ক্ষুধা লাগলে কী খাবে, কবে কোথায় মরে পড়ে থাকবে সেটাও দেখার কেউ নেই। তাকে নিয়ে কেউ দুই মিনিট চিন্তা করে না, কেউ ভালোবাসে না। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়েও তাকে এই ভাগ্য বরণ করতে হয়েছে কেন?
একটি মাত্র কারণ- তার মস্তিষ্ক বিকৃত। এই হচ্ছে মস্তিষ্কের গুরুত্ব। ইসলামকে যদি মানবদেহের সাথে তুলনা করা হয় তাহলে তার মস্তিষ্ক হচ্ছে আকিদা যার অর্থ সামগ্রিক ধারণা। একটা হাতির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ না দেখে পুরো হাতিটাকে এক নজরে দেখতে পাওয়াটা হচ্ছে হাতি সম্পর্কে সামগ্রিক ধারণা। কোনো বিষয় বা বস্তু দিয়ে কী হয়, সেটা কেন সৃষ্টি করা হয়েছে, সেটা কীভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি ধারণা ভুল হলে ঐ বস্তু বা বিষয়ের প্রয়োগও ভুল হবে। একটি কম্পিউটার কেন, সেটা কীভাবে ব্যবহার করতে হয় এটা জানা থাকলে সেটা দিয়ে একজন মানুষ তা ব্যবহার করে লাখ লাখ টাকা রোজগার করতে পারে। আর ব্যবহার না জানলে সেটা পড়ে থেকে নষ্ট হয়ে যাবে, পরে ভাঙাড়ির দোকানে বিক্রি করতে হবে।
তওহীদ হচ্ছে ইসলাম নামক জীবনব্যবস্থার ভিত্তি। আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানব না এই অঙ্গীকারের নাম তওহীদ। জীবনের প্রতিটি অঙ্গনে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এ বিষয়ে আমরা কৃতসংকল্প থাকব যে আল্লাহর দেওয়া নীতি, ন্যায় অন্যায়ের মানদণ্ড মেনেই আমরা সেটার সমাধান করব। এখন মুসলমান সমাজের যাবতীয় বিষয় সমাধান করা হয় পাশ্চাত্যের মূল্যবোধ, বিধি-বিধান, ব্যবস্থার ভিত্তিতে। আর কলেমা তওহীদ পড়ে কেবল তসবিহ গুনে জিকির করা হয়, বিয়ে-শাদি করানো হয়, ভিক্ষা চাওয়া হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়। বাস্তবজীবনে এই অঙ্গীকার অপ্রযোজ্য, অবজ্ঞাত, অজ্ঞাত, উপেক্ষিত। তওহীদ সম্পর্কে আকিদা না থাকার দরুন গোটা জাতি বিকৃত মস্তিষ্কের ন্যায় আচরণ করছে।
উম্মতে মোহাম্মদী জাতিকে গঠন করার উদ্দেশ্য কী ছিল- এ প্রশ্ন যদি আজকে করা হয় তাহলে হাজার রকম উত্তর পাওয়া যাবে। একটি জাতির লক্ষ্য থাকা আবশ্যক, নেতা থাকা আবশ্যক। আজ তাদের কোনো নির্দিষ্ট লক্ষ্যও নেই, নেতাও নেই। আল্লাহর রসুল আল্লাহ তওহীদ ও দীন দিয়ে পাঠিয়েছিলেন সেটাকে সর্বাত্মক সংগ্রামের মাধ্যমে মানবজীবনে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এত বড় কাজ একা মানুষের পক্ষে এক জীবনে করা অসম্ভব বিধায় তিনি অভিন্ন উদ্দেশ্যে একটি জাতি গঠন করলেন। তিনি তাদেরকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে গেলেন যেন তাঁর মৃত্যুর পর ঐ জাতি সমগ্র পৃথিবীতে তাঁর আরাধ্য কাজটি করতে পারে। অর্থাৎ প্রাণান্তকর সংগ্রামের (জেহাদ) দ্বারা আল্লাহ প্রদত্ত নিখুঁত একটি জীবনবিধান সমগ্র পৃথিবীর মানবজীবনে প্রতিষ্ঠা করে যাবতীয় অন্যায় অবিচার লুপ্ত করে সেখানে শান্তি, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করা। প্রকৃত উম্মতে মোহাম্মদী এই কাজটি করেছিলেন বলেই অর্ধেক পৃথিবীতে মুসলিম জাতির বিস্তার ঘটেছিল, ইসলামের সোনালি যুগ এসেছিল, শান্তি সমৃদ্ধির অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছিল।
আজ এ জাতির সমানে ইসলামের লক্ষ্য হয়ে গেছে সওয়াব সংগ্রহ। প্রত্যেকটি আমলের একটাই উদ্দেশ্য – সওয়াব কামাই করে মিজানের নিক্তিতে তোলা। তাদের কোনো নেতা নেই, সত্যদীন প্রতিষ্ঠার জন্য কোনো সংগ্রাম নেই। প্রকৃত উম্মতে মোহাম্মদীর সঙ্গে বর্তমান উম্মতে মোহাম্মদীর জীবনযাপনের বিন্দুমাত্রও সামঞ্জস্য নেই। মিল খোঁজার চেষ্টা, মিল রাখার চেষ্টা চলছে কেবল দাড়িতে, টুপিতে, লেবাসে। এখানেও সেই বিকৃত মস্তিষ্কের উদাহরণ। পাগলের জীবনের কোনো লক্ষ্য থাকে না, তাই একশত জন পাগলকে একসঙ্গে রাখলে একেকজন একেকভাবে সময় পার করে, কেউ কাঁদে, কেউ হাসে, কেউ নাচে, কেউ বসে থাকে, কেউ একা একা বক বক করে। সন্দেহ থাকলে হেমায়েতপুর মানসিক হাসপাতালে গিয়ে দেখে আসুন। মুসলিমদের আজ এই অবস্থা। এ কারণেই ঐ পাগলদের মতোই তারা সবার হাসি-তামাশার পাত্র, লাঞ্ছনা-অবমাননার পাত্র, তাদের কোনো অভিভাবক নেই, রক্ষাকর্তা নেই, তাদের কোনো মানবাধিকার নেই, মৌলিক অধিকার নেই, তাদের লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললেও কোনো বিচার নেই, জবাবদিহিতাও নেই।
আকিদা হারালে তাই সব শেষ। আজ তাদের ঈমান আছে, আমল আছে কিন্তু আকিদা নেই। হাত-পা, ফুসফুস-হৃৎপিণ্ড সবই আছে কিন্তু আল্লাহর লা’নতের ফলে মস্তিষ্ক নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর