প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কেন এ সংগ্রাম?

কেন এ সংগ্রাম?

৭ জানুয়ারি ২০১৮ ১০:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব:
আল্লাহর রসুল এমন একটি সময়ে পৃথিবীতে আসলেন যখন আরবের অবস্থা ছিল চরম অস্থিতিশীল। চারদিকে অন্যায়, অশান্তি, রক্তপাত, যুদ্ধ বিগ্রহ। দারিদ্র্য ও গোলামীর বেড়াজালে বন্দী ছিল সমাজ। নারীদের কোন সম্মান ছিল না। যুগের নীতি ছিল ‘গরমযঃ রং জরমযঃ’ – ‘জোর যার মুল্লুক তার’। ইব্রাহীম (আ.) এর রেখে যাওয়া দীনে হানিফের বিকৃতির ফলে সমাজে ধর্ম ছিল শুধু উপাসনার আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। সমাজ চলত গোত্রপতিদের কথা মতো। এ সময়ে আল্লাহর রসুলের আগমন ঘটে এবং তিনি এসে এ জাহেলিয়াত থেকে সমাজকে উদ্ধার করেন।
বর্তমান দুনিয়াটাও আবারও জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। একদিকে যান্ত্রিক প্রগতি অন্যদিকে মানবতার চরম বিপর্যয়, অন্যায় অশান্তি নিরাপত্তহীন, রক্তপাতে রঞ্জিত পৃথিবী। ন্যায় অন্যায় মিলে মিশে একাকার। পারমাণবিক অস্ত্রের হুমকির সামনে ন্যায় কথা বলার সাহস সকলেই হারিয়ে বসে আছে।
কালের এমনই একটি অন্ধকারময় পর্বে সত্যের আলোকবর্তিকা নিয়ে আবির্ভূত হয়েছিলেন শেষ নবী। তিনি সেই অন্ধকারকে দূর করেছিলেন কী দিয়ে? সেটা হচ্ছে একটি কথা- লা ইলাহা ইল্লাল্লাহ যার ভাবার্থ হচ্ছে, জীবনের সর্ব অঙ্গনে আল্লাহর দেওয়া মানদ-কে চূড়ান্ত মানদ- হিসাবে গ্রহণ করতে হবে, আল্লাহকে সার্বভৌম কর্তৃপক্ষ হিসাবে গ্রহণ করে নিতে হবে। সেই আরবরা যখন এই কথাটির মধ্যে একমত হলো, তখন আল্লাহর রসুল আল্লাহর বিধি-বিধানগুলো তাদের জীবনের বাস্তব অঙ্গনে প্রয়োগ করতে লাগলেন। যার পরিণতিতে অশান্তির মেঘ কেটে শান্তি প্রতিষ্ঠা হলো। মানুষের আস্থা ও বিশ্বাসের দৃঢ়তা বৃদ্ধি পেল।
আজ সেই ইসলামকে বলা হচ্ছে সন্ত্রাসীর ধর্ম। বলা হচ্ছে মুসলিমরা জঙ্গি, তারা অন্ধ, অসভ্য। কোনো সভ্য দেশে থাকার যোগ্যতা আমাদের নেই। আমাদের একটার পর একটা দেশ ধ্বংস করে দেয়া হচ্ছে। ইরাক, সিরিয়ার মতো সমৃদ্ধ জনপদ আজকে ধ্বংসস্তূপ। যে লিবিয়া ছিল আফ্রিকার মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র, দাতাগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেই লিবিয়ার মানুষ চরম অরাজকতার মধ্যে এবং অপরের দানের আশায় বসে আছে। সাগরে সাগরে অনাহারী মুসলমানরা ভেসে বেড়াচ্ছে একটু আশ্রয়ের আশায়। কেবল নারীরা নয়, পুরুষরাও ইউরোপে গিয়ে দেহব্যবসায় লিপ্ত হতে বাধ্য হচ্ছে। রোহিঙ্গাদের কীভাবে দেশ থেকে বিতাড়ন করা হলো, হত্যাযজ্ঞ চালানো হলে সে কথা সকলেরই জানা।
আমাদের দেশের নব্বই ভাগ জনগোষ্ঠী ধর্মপরিচয়ে মুসলিম। তাদের এই ধর্মবিশ্বাসকে হাইজ্যাক করে নানা গোষ্ঠী রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থোদ্ধার করছে, জাতিবিনাশী কর্মকা- ঘটাচ্ছে। এর ফলে আমাদের সমাজে ধর্মব্যবসা, ধর্মের নামে অপরাজনীতি, জঙ্গিবাদ ইত্যাদি হাজারো সমস্যা আগ্রাসী রূপ লাভ করেছে। আমরাও পরিণত হয়েছি পরাশক্তিধর সা¤্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর টার্গেটে। আমাদের অবস্থাও মধ্যপ্রাচ্য, আফ্রিকার ধ্বংসপ্রাপ্ত দেশগুলোর মতো হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। তাদের মোকাবেলা করার মতো কোনো শক্তিই আমাদের নেই। এমন কি আমাদের অভ্যন্তরীণ অবস্থা ইরাক সিরিয়া লিবিয়ার থেকে আরো বেশি নাজুক।
তাই আমরা হেযবুত তওহীদ আন্দোলন বাংলার মানুষদের সচেতন করছি। আমরা বলছি, পারমাণবিক শক্তির চেয়ে বড় শক্তি ঐক্যের শক্তি। আর মহান আল্লাহ বলেছেন, মোমেনদের সঙ্গে তিনি অভিভাবক ও রক্ষাকারী হিসাবে থাকেন। আমাদেরকে রক্ষা পেতে হলে মহান আল্লাহর সাহায্য লাগবে। আমাদেরকে সর্বপ্রথম ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর তওহীদের ভিত্তিতে। মুসলিমরা সকলেই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন। কিন্তু আমলের ক্ষেত্রে তারা হাজারো ফেরকা মাজহাবে বিভক্ত। এখন ঐ সব বিভক্তি ভুলে যে কথাটি সবার বিশ্বাস সেই লা-ইলাহা ইল্লাল্লাহ-কে ঐক্যসূত্র হিসাবে গ্রহণ করতে হবে। এই কথাটির তাৎপর্য পূর্বেও বলেছি- সকল অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। এইখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এক জাতি হতে পারে কারণ মানুষ মাত্রই ন্যায়কে ন্যায় বলবে, অন্যায়কে অন্যায় বলবে এমন মানদ-ে আসার জন্য তাদের যার যার ধর্ম ও বিশ্বাস দ্বারা দায়বদ্ধ। আমরা জানি যে মাটি না থাকলে কিছুই থাকবে না, ধর্ম থাকবে না, জীবনও থাকবে না। সুতরাং যে যে বিশ্বাসই ধারণ করি না ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এখন সবাইকে দাঁড়াতে হবে। বিশেষ করে যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করেন তাদের এখন সবচেয়ে বড় এবাদতই হচ্ছে দেশের এই সংকটকালে, মানবজাতির এই সংকটকালে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা। কেননা মুসলিমদেরকে সৃষ্টিই করা হয়েছে জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বসে বসে পরিস্থিতিকে মাথা পেতে গ্রহণ করার জন্য নয়। আমরা হেযবুত তওহীদ এই সত্যটিই ষোলো কোটি মানুষের সামনে তুলে ধরার জন্য প্রাণান্তকর সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো আর্থিক বা রাজনৈতিক স্বার্থ নেই, আমরা কেবল দেশটাকে বাঁচাতে চাই, মানুষকে রক্ষা করতে চাই, পৃথিবীতে শান্তি চাই। এটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হবে এবং আমরা পরকালেও মুক্তি পাবো বলে আমরা বিশ্বাস করি।
[লেখক: সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর