প্রচ্ছদ    ঢাকা   গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর...

গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি গঠন

১৭ নভেম্বর ২০২৬ ০২:৪৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রায়হান আল মাহমুদ রানাকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলামকে সদস্যসচিব করে সংগঠনটির গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় গাজীপুর জেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের গাজীপুর ও টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. মো. নাজম আল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহবুব আলম মাহফুজ।

আরও পড়ুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

বক্তারা উগ্রবাদী মতাদর্শ, রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানিসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রতিটি মানুষের নিজস্ব মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বাকস্বাধীনতা, নিজস্ব ধর্মীয় বিশ্বাস লালন ও নিজস্ব সংস্কৃতি পালন মানুষের সংবিধানপ্রদত্ত অধিকার। একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের এই অধিকার বর্তমানে হুমকির মুখে রয়েছে। বক্তারা এই হুমকি মোকাবিলা করে সবার জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গাজীপুর আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নত আলী, গাজীপুর মহানগর খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি বিপুল বৈরাগী বিপ্লব, গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইউসুফ আলী, ইমাম নগর দরবার শরিফের পীর সাহেব জাকির হোসেন, গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা এম এম হাকিম মোল্লা, দৈনিক মুক্ত বলাকার প্রকাশক ও সম্পাদক হাজী মো. আলমগীর হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোটের গাজীপুর জেলার আহ্বায়ক মো. আলমগীর কবির, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর মহানগর পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক বাপ্পী চন্দ্র দাস, মানবাধিকার কর্মী শাহনাজ বেগম, নৃত্যবাণী ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা আজিজুন নাহার অর্পিতা, নয়াপাড়া দরগা শরিফের পীর সাহেব শহিদুর রহমান, টঙ্গী থানা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী, গাজীপুর সদর থানা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মোনজ কুমার মন্ডল এবং গাজীপুর জেলা হিন্দু মহাজোটের সদস্যসচিব অধ্যাপক সমরঞ্জন দাস প্রমুখ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন
ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!
জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সাত বছর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড়ি ক্যারিয়ার থেকেও অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৯…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন
ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক
গাইবান্ধা প্রতিনিধি:সচেতনতাই পারে সমাজকে সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে এবং উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিতে। এমন মন্তব্য করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে আরও ৮…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ফকিরহাটে কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষকের ইন্তেকাল

ফকিরহাটে কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষকের ইন্তেকাল
বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মজিদ (৯০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি ফকিরহাট ইউনিয়নের পাগলা দিয়াপাড়া এলাকার…
 ১৭ নভেম্বর ২০২৬    খুলনা

ফকিরহাটে ভাড়া বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরহাটে ভাড়া বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাফিজুর রহমান, বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ…
 ১৭ নভেম্বর ২০২৬    খুলনা

কাউনিয়ায় সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা

কাউনিয়ায় সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে সমবায়ীদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি গঠন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রায়হান আল মাহমুদ রানাকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলামকে সদস্যসচিব…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ৮২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ৮২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

শরীয়তপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
এনামুল হক:শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে নূরুন্নাহার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, অন্যদিকে স্বামীর পরিবারের…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড চেয়ারম্যান

পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড চেয়ারম্যান
পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণায় সময় লাগলেও আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই জাদুঘরে শহীদদের সব স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে না, সংসদে অভিযোগ এমপি সানজিদার!

জুলাই জাদুঘরে শহীদদের সব স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে না, সংসদে অভিযোগ এমপি সানজিদার!
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন এখনো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে না বলে…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত