রাজধানীর ধানমণ্ডিতে একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৩৬ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমণ্ডি ১০-এর ২৭ নম্বর সড়কের একটি বহুতল ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে ১৪ তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর প্রথম ইউনিটটি বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২!

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

















