প্রচ্ছদ    জাতীয়   ‘পতিত স্বৈরাচার’ আর বাংলাদেশে ফিরতে...

‘পতিত স্বৈরাচার’ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ নভেম্বর ২০২৬ ০২:৩৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবারও গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা মোকাবিলা, অগ্নিসন্ত্রাস প্রতিরোধ এবং গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পরাজিত অপশক্তি এখনো সীমান্তের ওপার থেকে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে উসকানি দিয়ে দেশে অগ্নিসন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত ও বিপন্ন হতে পারে। তবে আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে এবং ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করা হবে।

আরও পড়ুন

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’ ছাত্রনেতাদের জামায়াত আমির

তিনি আরও বলেন, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে তাদের উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশের ভেতরে লুকিয়ে থাকা কিছু নেতাকর্মীকেও এসব কর্মকাণ্ডে উৎসাহিত করা হচ্ছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে অগ্নিসন্ত্রাস আর কখনো সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শিল্পাঞ্চলের অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য ও ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায় করেছেন। তবে এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শ থাকবে। সংসদে মতপার্থক্য ও তর্ক-বিতর্কও হবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করতে হবে। সেই ঐক্যকে শক্তিতে পরিণত করে দেশে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করা হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করে। ধর্ম বা জাতিগত পরিচয় যা-ই হোক, সবাই বাংলাদেশের সমান নাগরিক এবং প্রত্যেকের নাগরিক অধিকার সমান।

এ সময় খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবির প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব দাবি দীর্ঘদিনের। সরকার জানিয়েছে, যেসব দাবি আইনে অন্তর্ভুক্ত করা সম্ভব, সেগুলো সবার সঙ্গে আলোচনা করেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিগত ১৬ থেকে ১৭ বছরের শাসনামলকে আলেম ও ইসলামবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ওই সময়ে দেশে জবরদস্তিমূলক শাসনব্যবস্থা চলেছে। তার অভিযোগ, বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে এবং শাপলা চত্বরে রাতের অন্ধকারে আলেম-ওলামা ও মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়ের করা মামলার সূত্র ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনায় বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার কয়েক হাজার আলেম-ওলামা ও মুসল্লি অংশগ্রহণ করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নেত্রকোণায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থানেই গড়ে ওঠে সম্প্রীতির বাংলাদেশ। বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য…
 ২৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবিক, অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা। উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব…
 ২৭ নভেম্বর ২০২৬    খুলনা

পিএইচডি শেষে দেশে ফিরে বিয়ে, ঢাকায় যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে লিটনের মৃত্যু!

পিএইচডি শেষে দেশে ফিরে বিয়ে, ঢাকায় যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে লিটনের মৃত্যু!
বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে সম্প্রতি দেশে ফিরেছিলেন ২৬ বছর বয়সী লিটন ইসলাম। দেশে ফেরার পর বিয়েও করেছিলেন তিনি। নতুন জীবনের স্বপ্ন নিয়ে শুক্রবার…
 ২৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির
ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাহালুতে যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

কাহালুতে যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ
বগুড়ার কাহালু উপজেলার সমন্তাহার পোড়াপাড়া এলাকায় নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ এবং মুরইল ইউনিয়নের সমন্তাহার যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…
 ২৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপশক্তি বাংলাদেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেল ৩টায় গাজীপুর মহানগরে শতাধিক নারীর অংশগ্রহণে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ২৭ নভেম্বর ২০২৬    ঢাকা

চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা বন্ধে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা বন্ধে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি: দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে নিজেদের প্রস্তাবনা তুলে ধরতে চট্টগ্রামে কর্মী সম্মেলনের আয়োজন করেছে হেযবুত তওহীদ চট্টগ্রাম অঞ্চল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় নরসিংদী জেলার পাঁচদোনায় রঙ্গন কমিউনিটি সেন্টারে হেযবুত তওহীদের নরসিংদী জেলা…
 ২৭ নভেম্বর ২০২৬    ঢাকা

‘পতিত স্বৈরাচার’ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পতিত স্বৈরাচার’ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবারও গড়ে তুলে…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

১ বছর পর মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা নিলয় আলমগীর!

১ বছর পর মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা নিলয় আলমগীর!
জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের একমাত্র মেয়ে রুশদা মাইমানাহর বয়স এক বছর পূর্ণ হয়েছে। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুখ প্রকাশ করেছেন…
 ২৭ নভেম্বর ২০২৬    বিনোদন

১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত!

১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত!
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ সংলাপে এককভাবে নয়, ১১ দলীয়…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

গণভোটের রায় মেনে নিলেই তৈরি হবে জাতীয় ঐক্য: গোলাম পরওয়ার

গণভোটের রায় মেনে নিলেই তৈরি হবে জাতীয় ঐক্য: গোলাম পরওয়ার
গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার মধ্যে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী!

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী!
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা ও পারস্পরিক বন্ধনের কথা…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা, প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা!

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা, প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা!
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও…
 ২৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম