প্রচ্ছদ    সারাদেশ   প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে ধারারগাঁও-হালুয়ারঘাট...

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি

২৭ নভেম্বর ২০২৬ ০৮:০৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি জানানোর প্রস্তুতি নিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা এলাকার তিন ইউনিয়নের লাখো মানুষ। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন শুনে সুরমার উত্তরপাড়ের মানুষ আনন্দিত। উত্তর সুরমাবাসী দলমত-নির্বিশেষে বড় জমায়েত নিয়ে ওই দিন সুনামগঞ্জ স্টেডিয়ামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ব্যানার ও ফেস্টুনে ‘হালুয়ারঘাট-ধারারগাঁও’ সেতু নির্মাণের আবেদনসংবলিত স্লোগান লিখে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন বলে ওই বিএনপি নেতা জানান।

স্বাধীনতোত্তর বাংলাদেশে প্রায় ৫৫ বছর ধরে সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায় সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর এবং দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী তিন ইউনিয়নের মানুষ।
এলাকার বাসিন্দারা মনে করেন, এখানে সেতু নির্মিত হলে সেখানকার উৎপাদিত সবজি সারা দেশে বিক্রির সুবিধা হবে এবং দুই উপজেলার তিন লাখের বেশি মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি সদর উপজেলার ডলুরা সীমান্তে বাংলাদেশ-ভারত সীমানায় স্থলবন্দর চালুর দীর্ঘদিনের প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।

সেতু নির্মাণের জন্য সুনামগঞ্জ সদর আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সম্প্রতি প্রধানমন্ত্রীর বরাবর ডিও লেটার দিয়েছেন। ডিও লেটারের অনুলিপি তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রীর কাছেও দিয়েছেন তিনি। এতে এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বলেও উল্লেখ করেছেন। এ ছাড়া সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি হালুয়ারঘাটসহ তার নির্বাচনী এলাকার তিনটি সেতু নির্মাণ জরুরি বলে প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীল মন্ত্রীদের নজরে আনার চেষ্টা করেছেন। এর আগে বিগত সরকারের সময়কালে তৎকালীন সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক কয়েক দফায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে ডিও লেটার দিয়েছেন। সাবেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্‌ও বিষয়টি সংসদে উত্থাপন করেছেন।

আরও পড়ুন

ঝুঁকির মুখে গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য

ঝুঁকির মুখে গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য

জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাছ উদ্দিন শিপু বলেন, ‘প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে “কান্ট্রিগেমস” উদ্বোধন করতে আসবেন শুনে আমরা এ অঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি তার নজরে আনার চেষ্টা করব। হাজার হাজার জমায়েত নিয়ে সুনামগঞ্জ স্টেডিয়ামের প্রোগ্রামে অংশ নিতে চাচ্ছি এবং ব্যানার-ফেস্টুনে হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর নজরে আনার চেষ্টা থাকবে আমাদের।’ তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যত সরকারই এসেছে এবং যারাই এখানে সংসদ সদস্য হয়েছেন, সবাই সেতু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন; কিন্তু কোনো সরকারের সময়কালেই এ দাবি পূরণ হয়নি।

সুরমা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে উত্তরপাড়ের লাখো মানুষের আবেদন পৌঁছানোর জন্য দলীয় এমপি নুরুল ইসলাম নুরুলসহ জেলার পাঁচ এমপিকেই অনুরোধ জানাব।’

সুনামগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এই সেতুর জন্য সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। এর অনুলিপি তিনি তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী ও বর্তমান রাষ্ট্রপতিকে দিয়েছিলেন। সেতুটি নির্মাণের জন্য সরকারের শুরুতেই ‘উপজেলা ও ইউনিয়ন দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’-এ নতুন করে তিন মাস আগে প্রস্তাব দেওয়া হয়েছে। এটি এখন অনুমোদনের অপেক্ষায় আছে এবং এলজিইডির ডিজাইন ইউনিট নকশার কাজ করছে। সব মিলিয়ে সেতুটির প্রাথমিক কাজ এগিয়েছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, ‘হালুয়ারঘাট-ধারারগাঁওয়ে সুরমা নদীর ওপর সেতু ও চলতি নদীর ওপর সেতু নির্মাণ করে সুরমার উত্তরপাড়ের মানুষের কষ্ট দূর করা, পৈন্দা নদীর ওপর সেতু নির্মাণ, বিশ্বম্ভরপুর ও ডলুরায় শুল্ক বন্দর, সুনামগঞ্জ-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করা, সুনামগঞ্জ জেলা শহরকে রেললাইনের সঙ্গে যুক্ত করা, ফতেপুর-বিশ্বম্ভরপুর সড়ক যোগাযোগ স্থাপন এবং নদীভাঙন থেকে সুনামগঞ্জ শহর রক্ষাসহ নির্বাচনী এলাকার মানুষের প্রাণের দাবিগুলো সুযোগ পেলেই সংসদে বলাসহ নানা কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর কাছে সুযোগ পেলেই এসব প্রসঙ্গ বলব।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঝুঁকির মুখে গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য

ঝুঁকির মুখে গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য
নিজের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে সরকারি সম্পদ রক্ষায় চোরকে আটক করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মিঠু হালদার। বরিশাল…
 ২৭ নভেম্বর ২০২৬    বরিশাল

সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় ৩০০ অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় ৩০০ অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী ১ নম্বর ওয়ার্ডে প্রায় ৩০০টি অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উত্তর…
 ২৭ নভেম্বর ২০২৬    সারাদেশ

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি
সুনামগঞ্জ প্রতিনিধিপ্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি জানানোর প্রস্তুতি নিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা এলাকার তিন ইউনিয়নের লাখো মানুষ। স্থানীয় বিএনপি নেতারা…
 ২৭ নভেম্বর ২০২৬    সারাদেশ

নেত্রকোণায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থানেই গড়ে ওঠে সম্প্রীতির বাংলাদেশ। বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য…
 ২৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবিক, অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা। উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব…
 ২৭ নভেম্বর ২০২৬    খুলনা

পিএইচডি শেষে দেশে ফিরে বিয়ে, ঢাকায় যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে লিটনের মৃত্যু!

পিএইচডি শেষে দেশে ফিরে বিয়ে, ঢাকায় যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে লিটনের মৃত্যু!
বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে সম্প্রতি দেশে ফিরেছিলেন ২৬ বছর বয়সী লিটন ইসলাম। দেশে ফেরার পর বিয়েও করেছিলেন তিনি। নতুন জীবনের স্বপ্ন নিয়ে শুক্রবার…
 ২৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির
ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাহালুতে যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

কাহালুতে যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ
বগুড়ার কাহালু উপজেলার সমন্তাহার পোড়াপাড়া এলাকায় নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ এবং মুরইল ইউনিয়নের সমন্তাহার যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…
 ২৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপশক্তি বাংলাদেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেল ৩টায় গাজীপুর মহানগরে শতাধিক নারীর অংশগ্রহণে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ২৭ নভেম্বর ২০২৬    ঢাকা

চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা বন্ধে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা বন্ধে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি: দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে নিজেদের প্রস্তাবনা তুলে ধরতে চট্টগ্রামে কর্মী সম্মেলনের আয়োজন করেছে হেযবুত তওহীদ চট্টগ্রাম অঞ্চল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় নরসিংদী জেলার পাঁচদোনায় রঙ্গন কমিউনিটি সেন্টারে হেযবুত তওহীদের নরসিংদী জেলা…
 ২৭ নভেম্বর ২০২৬    ঢাকা

‘পতিত স্বৈরাচার’ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পতিত স্বৈরাচার’ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবারও গড়ে তুলে…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

১ বছর পর মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা নিলয় আলমগীর!

১ বছর পর মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা নিলয় আলমগীর!
জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের একমাত্র মেয়ে রুশদা মাইমানাহর বয়স এক বছর পূর্ণ হয়েছে। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুখ প্রকাশ করেছেন…
 ২৭ নভেম্বর ২০২৬    বিনোদন

১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত!

১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত!
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ সংলাপে এককভাবে নয়, ১১ দলীয়…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত