প্রচ্ছদ    খেলাধুলা   মেসি চলে গেলে আর্জেন্টিনা আর...

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

৪ অক্টোবর ২০২৬ ০১:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ সময় ঘনিয়ে এসেছে। জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচের আগে আবেগঘন মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা নিজেদের পথচলা চালিয়ে গেলেও দলটি আর কখনো আগের মতো থাকবে না বলে মনে করেন তিনি।

বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় প্রসঙ্গে কথা বলেন স্কালোনি। মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত এই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে মেসির।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার কথা ভাবতে গিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েন স্কালোনি। তার মতে, মেসির বিদায়ের পর জাতীয় দল অবশ্যই থাকবে, খেলা চলবে এবং দলও সামনে এগিয়ে যাবে। তবে মেসিকে ছাড়া সেই দল আর আগের চেহারায় থাকবে না। তার উপস্থিতিকে ঘিরে যে আবেগ, প্রত্যাশা ও বিশেষ অনুভূতি তৈরি হয়, সেটি আর আগের মতো থাকবে না বলেও মনে করেন আর্জেন্টাইন কোচ।

আরও পড়ুন

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

স্কালোনির মতে, মেসির প্রভাব শুধু আর্জেন্টিনার সতীর্থদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিপক্ষ খেলোয়াড় ও সমর্থকদের কাছেও মেসির উপস্থিতি আলাদা এক অনুভূতি তৈরি করে। ফুটবল মাঠে মেসি যে ধরনের প্রভাব তৈরি করতে পারেন, এমন অভিজ্ঞতা তিনি আর কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে দেখেননি বলেও মন্তব্য করেন স্কালোনি।

শুধু ম্যাচে নয়, অনুশীলন ও প্রস্তুতির ক্ষেত্রেও মেসিকে সতীর্থদের জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখেন আর্জেন্টিনার কোচ। স্কালোনি বলেন, মেসি অনুশীলনে সবার আগে আসেন এবং সবার শেষে বের হন। নিজের শরীর ও প্রস্তুতির ব্যাপারেও তিনি অত্যন্ত যত্নশীল। প্রতিটি ম্যাচের জন্য তার প্রস্তুতির ধরন থেকেও অন্য খেলোয়াড়দের শেখার অনেক কিছু রয়েছে।

স্কালোনির কাছে মেসির মাহাত্ম্য শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। তার খেলা দেখলেই বোঝা যায় তিনি কত বড় খেলোয়াড়। তবে সতীর্থরা মেসির ব্যক্তিত্ব, আচরণ ও পেশাদারিত্বের এমন অনেক দিক দেখেছেন, যা বাইরে থেকে সবসময় বোঝা যায় না। দলের খেলোয়াড়দের জন্য এসব দিকও মেসিকে অসাধারণ এক উদাহরণে পরিণত করেছে।

মেসির শেষ ম্যাচকে ঘিরে মনুমেন্তালে দর্শকদের আগ্রহও তুঙ্গে। স্কালোনি বলেন, স্টেডিয়াম একাধিক হলেও সবগুলোই পূর্ণ হয়ে যেত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টিকিটের জন্য অনুরোধ আসছে বলেও জানান তিনি। ফলে কে টিকিট পাবেন আর কে পাবেন না, সেটি সামলানোই কঠিন হয়ে পড়েছে।

মেসির বিদায়ী ম্যাচটি যে আবেগঘন হতে যাচ্ছে, সে বিষয়ে স্কালোনির কোনো সন্দেহ নেই। মাঠে মেসি পা রাখার মুহূর্তটি তার নিজের পাশাপাশি সতীর্থ, সমর্থক ও সংশ্লিষ্ট সবার জন্যই স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে নিজেকেও ভাগ্যবান মনে করছেন স্কালোনি।

তার মতে, দিনটি মূলত মেসি ও তার সতীর্থদের। যারা মেসির সঙ্গে মাঠে আনন্দ, সাফল্য ও কঠিন সময়ের অংশীদার হয়েছেন, তারাও এই বিশেষ মুহূর্তের অংশীদার হওয়ার অধিকার রাখেন।

এদিকে আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। তিনি জানান, দায়িত্বে থেকে যাওয়ার জন্য তার ওপর কোনো ধরনের চাপ নেই। কেউ তাকে জোর করে কোচের পদে থাকার নির্দেশ দিচ্ছে না বলেও জানান তিনি।

দায়িত্বের বিশাল চাপের মধ্যেও ব্যক্তিগত জীবন উপভোগ করাকে গুরুত্বপূর্ণ মনে করেন স্কালোনি। তার মতে, কোচিংয়ের মতো বড় দায়িত্ব যেন পুরো জীবনকে নিয়ন্ত্রণ না করে ফেলে, সেদিকে খেয়াল রাখা জরুরি। নিজের জীবন উপভোগ করতে পারাটাই তাকে দায়িত্বের চাপের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

সবকিছুর পর এখন অপেক্ষা সেই একটি রাতের। মনুমেন্তালের মাঠে মেসি যখন আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে শেষবারের মতো নামবেন, তখন সেটি শুধু একটি প্রীতি ম্যাচ থাকবে না—হয়ে উঠবে আর্জেন্টিনা ফুটবলের এক দীর্ঘ অধ্যায়ের আবেগঘন সমাপ্তি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!
প্রায় ১০০ বছর বয়সী রহিমা খাতুনের অভিযোগ, জমি নিয়ে মামলা চলছে—এমন কথা বলে তাঁর ও স্বামীর টিপসই নেওয়া হয়েছিল। পরে সেই টিপসই ব্যবহার করে প্রায়…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত

কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত
কাতারের উত্তর উপকূলের কাছে একটি বহুজাতিক তেলবাহী ট্যাঙ্কারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!

দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা!
দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর নতুন গান প্রকাশের পর একটি দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গানের রোমান্টিক দৃশ্যে শুভশ্রীর গলার…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর ভালোবাসা ও গর্বে ভরা হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের সেই ম্যাচে…
 ৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, আবরার হত্যা নিয়ে রাশেদ খাঁন!

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, আবরার হত্যা নিয়ে রাশেদ খাঁন!
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে তিনি আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ? আদালতে পলক

লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ? আদালতে পলক
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে হাতকড়া ও লিফট ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

কুষ্টিয়ায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক নারী সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক নারী সম্মেলন অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের জেলা নারী সম্মেলন-২০২৬। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬)…
 ৮ অক্টোবর ২০২৬    খুলনা

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকা থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আজিজুর রহমান। তিনি চাঁদপুরের শাহরাস্তি…
 ৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে আলোচনায় বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ লক্ষ্যে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সড়ক…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী!

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, জ্ঞান ফিরেই যে প্রশ্ন করেন ক্রিস্টা পাইক!

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, জ্ঞান ফিরেই যে প্রশ্ন করেন ক্রিস্টা পাইক!
যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করতে দুবার চেষ্টা করা হলেও বেঁচে গেছেন সাজাপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইক। গত ৩০ সেপ্টেম্বর পেন্টোবারবিটাল ইনজেকশন দেওয়ার পর…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!
রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ের তুলনায় এ…
 ৮ অক্টোবর ২০২৬    অর্থনীতি

জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা!

জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা!
পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে ও সকালে আঘাত হানা এসব ভূমিকম্পে চিবা ও ইবারাকি…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক