প্রচ্ছদ    জাতীয়   ১৬ হাজার কিমি নৌপথের পূর্ণ...

১৬ হাজার কিমি নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই!

১৫ অক্টোবর ২০২৬ ০৮:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

দেশে প্রাকৃতিকভাবে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সমুদ্রের সম্পদ আহরণ করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা যাবে না। সামুদ্রিক খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে নিয়ন্ত্রিত ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘অষ্টম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো—বিমক্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আমরা সৌভাগ্যবান জাতি যে আমাদের সমুদ্র, নদী এবং জলরাশির আধিক্য অনেক বেশি। প্রায় ১৬ হাজার কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে প্রাকৃতিকভাবে। কিন্তু আমরা এর সঠিক ব্যবহার করতে পারছি না। আমরা এই খাতের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।”

আরও পড়ুন

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের

‘গাজী নজরুল আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের

সমুদ্রের সম্পদ আহরণ ও ব্যবহারে পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে শেখ রবিউল আলম বলেন, যথেচ্ছ ব্যবহার বন্ধ করে নিয়ন্ত্রিত ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তা না হলে অল্প সময়ের মধ্যেই এসব সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে। সমুদ্র সুরক্ষার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

দেশের সমুদ্রবন্দর ও সামুদ্রিক খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাতারবাড়ীতে আন্তর্জাতিক মানের সুবিধাসম্পন্ন গভীর সমুদ্রবন্দর গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও সেখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

বন্দর পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বিশ্বের শীর্ষ পাঁচটি কনটেইনার টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে তিনটিকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। লালদিয়া ও পানগাঁওসহ বিভিন্ন বন্দর ও টার্মিনালে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডকেও কনটেইনার টার্মিনালে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে জ্বালানি, লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহারসহ সংশ্লিষ্ট সব খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। মাছ আহরণ থেকে শুরু করে সমুদ্রের তলদেশে তেল-গ্যাস অনুসন্ধান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলো সমুদ্রসীমা নির্ধারণের পর তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে অগ্রসর হলেও বাংলাদেশ এখনো এ ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

সামুদ্রিক খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ থাকলেও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা প্রয়োজন। এ ক্ষেত্রে ফিলিপাইনের মতো দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। সরকার এ খাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চায়।

বিদেশি বিনিয়োগকারী ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

ফসিল জ্বালানি থেকে সবুজ জ্বালানিতে রূপান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বে এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সক্ষমতা ও সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। নতুন প্রযুক্তিতে দ্রুত রূপান্তর অনেক সময় চ্যালেঞ্জ তৈরি করে। তাই পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সমন্বয় রেখে এগিয়ে যেতে হবে।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে সামুদ্রিক ও অফশোর শিল্পের আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে। এতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন রয়েছে। সামুদ্রিক পরিবহন, জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, বন্দর পরিচালনা ও অফশোর কার্যক্রমে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে দেশের…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে দেখে শোকে বড় ভাইয়েরও…
 ৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

লিখিত অভিযোগ দিয়েও রক্ষা হলো না সপ্তম শ্রেণির ছাত্রীর, বাল্যবিয়ের আয়োজন

লিখিত অভিযোগ দিয়েও রক্ষা হলো না সপ্তম শ্রেণির ছাত্রীর, বাল্যবিয়ের আয়োজন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার আয়োজন করেছে তার পরিবার।…
 ৯ নভেম্বর ২০২৬    বরিশাল

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দলটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে…
 ৯ নভেম্বর ২০২৬    রংপুর

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
এস. এম. জাহিদুল, ঢাকা:জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ!

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ!
রাজধানী ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। একই…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী