প্রচ্ছদ    সারাদেশ   ১৮ বছর পর পরিবারকে ফিরে...

১৮ বছর পর পরিবারকে ফিরে পেলেন সেই জসিম! দেশের পত্রের প্রতিবেদনে মিলল হারানো স্বজন

১৯ অক্টোবর ২০২৬ ০৮:৩৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

দীর্ঘ ১৮ বছর পর ফিরে পেলেন হারিয়ে যাওয়া পরিবার। একটি মাত্র প্রতিবেদন বদলে দিল জসীমউদ্দীনের জীবনের গল্প! যে মা-বাবা, ভাই-বোনের জন্য বছরের পর বছর অপেক্ষায় ছিলেন, অবশেষে তাঁরাই ছুটে এসেছেন জসীমউদ্দীনকে বুকে ফিরিয়ে নিতে। দেশের পত্রে প্রচারিত প্রতিবেদনটি দেখেই পরিবারের সদস্যরা চিনতে পারেন তাঁদের হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। খবরটি জানার পর আবেগ ধরে রাখতে পারেননি তাঁরা। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আর দেরি না করে জসীমউদ্দীনকে ফিরিয়ে নিতে ছুটে আসেন নওগাঁর মান্দা উপজেলার সাতবাড়িয়া বাজারে। দীর্ঘ ১৮ বছরের বিচ্ছেদের পর এ যেন এক হারিয়ে যাওয়া অমূল্য সম্পদ ফিরে পাওয়ার গল্প!

দীর্ঘদিন ধরে সাতবাড়িয়া বাজারে রাস্তায় রাস্তায় কাটছিল জসীমউদ্দীনের জীবন। নিজের বাড়ির ঠিকানা মনে না থাকলেও মনে ছিল মা জরিনা, বাবা আনোয়ার, ভাই জহিরুল এবং তিন বোন নুপুর, সুমাইয়া ও সুরাইয়ার নাম। আপনজনদের নাম মনে রেখেও তাঁদের কাছে ফিরতে পারছিলেন না তিনি। অবশেষে তাঁর সেই অসহায় জীবনের গল্প তুলে ধরে দেশের পত্র। আর সেই প্রতিবেদনই পৌঁছে দেয় জসীমউদ্দীনকে তাঁর পরিবারের কাছে ফেরানোর বার্তা।

প্রতিবেদনটি দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, দীর্ঘ ১৮ বছর আগে হারিয়ে যাওয়া তাঁদের সেই প্রিয় মানুষটিই জসীমউদ্দীন। এরপর আর অপেক্ষা করেননি তাঁরা। জসীমউদ্দীনকে ফিরিয়ে নিতে তাঁর বাবা, ভাইসহ পরিবারের চারজন ছুটে আসেন সাতবাড়িয়া বাজারে।

আরও পড়ুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে সামনে পেয়েই আবেগ ধরে রাখতে পারেননি পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। যে মানুষটিকে বছরের পর বছর ধরে খুঁজে পাওয়ার অপেক্ষা, সেই মানুষটিকে অবশেষে চোখের সামনে ফিরে পেয়ে যেন ভাষা হারিয়ে ফেলেন সবাই। তাঁদের চোখের পানি আর বুকভরা আবেগে তৈরি হয় এক হৃদয়স্পর্শী মুহূর্ত। মনে হচ্ছিল, হারিয়ে যাওয়া পরিবারের অমূল্য সম্পদকে আবারও ফিরে পেয়েছেন তাঁরা।

একদিকে দীর্ঘদিনের বিচ্ছেদ, অন্যদিকে আপনজনদের ফিরে পাওয়ার আনন্দ, সব মিলিয়ে সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। যে জসীমউদ্দীন এত দিন পরিবারের সদস্যদের নাম মনে করে তাঁদের ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন, অবশেষে সেই মা-বাবা ও ভাইয়েরাই তাঁকে বুকে জড়িয়ে ধরেন। দীর্ঘ অপেক্ষার পর আপনজনদের কাছে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয় তাঁর।

দর্শক, একটি প্রতিবেদন যে মানুষের জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে, জসীমউদ্দীনের গল্প তারই এক উজ্জ্বল উদাহরণ। প্রায় ১২ বছর ধরে সাতবাড়িয়া বাজারে কাটছিল তাঁর জীবন। অথচ বাড়ি থেকে বিচ্ছিন্ন ছিলেন দীর্ঘ ১৮ বছর। নিজের ঠিকানা ভুলে গেলেও হারিয়ে ফেলেননি পরিবারের সদস্যদের নাম। আর সেই নামগুলোই তাঁর পরিচয় খুঁজে পেতে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে।

দেশের পত্রের প্রতিবেদনের মাধ্যমে জসীমউদ্দীনের পরিবারের কাছে পৌঁছে যায় তাঁর হারিয়ে যাওয়ার গল্প। অবশেষে দীর্ঘ ১৮ বছরের বিচ্ছেদের অবসান ঘটে। জসীমউদ্দীন ফিরে পান তাঁর পরিবার, আর তাঁর পরিবার ফিরে পায় হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে।

এই ঘটনা আবারও প্রমাণ করে, মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি উদ্যোগও কখনো কখনো একটি পরিবারের জীবনে ফিরিয়ে দিতে পারে বহু প্রতীক্ষিত আনন্দ। জসীমউদ্দীনের মতো আরও কোনো মানুষ যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন, তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় আমরাও পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় এভাবেই মানুষের গল্প মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জসীমউদ্দীনের পরিবার ফিরে পাওয়ার এই আনন্দঘন মুহূর্তে সবার প্রত্যাশা, পরিবারের ভালোবাসায় তাঁর জীবনের বাকি দিনগুলো সুন্দর ও শান্তিতে কাটুক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা