প্রচ্ছদ    খেলাধুলা   মালানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ম্লান করে...

মালানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ম্লান করে ইংল্যান্ডের জয়

১ মার্চ ২০২৩ ১০:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
মিরপুরের গ্যালারির বেশির ভাগটাই ফাঁকা। তবুও স্বাগতিক সমর্থকদের চিৎকারই শোনা গেল বেশির ভাগ সময়। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়টাতেই বিশেষত। সাকিব আল হাসানের হাত ধরে যে প্রথম উইকেট এসেছিল, এরপর আর কখনোই সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীদের ব্যাটিং।  
মঞ্চটুকু ধীরে ধীরে প্রস্তুত করে দেন স্পিনাররা। একে একে সাজঘরেও ফেরত যান ইংলিশ ব্যাটাররা। একটু একটু করে জ্বলে উঠে বাংলাদেশের আশা। তবে সবকিছু ম্লান করে দেন ডেভিড মালান। তার হিসাবী ব্যাটিং জয়ের পথ দেখায় ইংল্যান্ডকে। কাছে গিয়েও হারাতে না পারার আরও এক দুঃখ সঙ্গী হয় বাংলাদেশ ক্রিকেটে।  
বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ২০৯ রানে অলআউট হয়ে যান স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৯ বল আগেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের উইকেট হারানোর শুরু হয় লিটন দাসকে দিয়ে। ক্রিস ওকসের গুড লেন্থের বল তার প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে রিভিউ নেন লিটন, সিদ্ধান্ত বদলায়নি আম্পায়ারের। ছক্কা মারার পরই ১৫ বলে ৭ রান করে ফিরতে হয় লিটনকে।  
পাওয়ার-প্লের শেষ ওভারে আক্রমণে এসে ইংল্যান্ডকে সাফল্য এনে দেন উড। এই পেসারের ১৪৭ কিলোমিটার গতির তৃতীয় বলটি হুট করে লাফিয়ে ভেতরে ঢোকে। তামিম বুঝতেই পারেননি কিছু। তার কনুইয়ে লেগে বল আঘাত হানে স্টাম্পে। চারটি চারে ৩২ বলে ২৩ রান করে ফেরেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার।  
পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও ভালোই রান করে স্বাগতিকরা। প্রথম ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৫৪ রান। এরপর দলকে এগিয়ে নিতে পারেননি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। আদিল রশিদের বলে স্লগ সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে মুশফিক ক্যাচ দেন উডের হাতে। ৩৪ বলে ১৭ রান করেন তিনি।  
এরপর সাকিব আল হাসানকেও হারায় বাংলাদেশ। মঈন আলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ১২ বলে তার ব্যাটে আসে ৮ রান। এরপর থেকে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জুটিতে আসে ৫৩ রান। এই জুটি ভাঙে নাজমুল হোসেন শান্ত ফিরলে।  
৬ চারে ৮২ বলে ৫৮ রান করে শান্তকে ফেরান আদিল রশিদ। তার গুগলিকে তুলে মারতে গিয়ে জেসন রয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পাওয়া বাংলাদেশি ব্যাটার। মাহমুদউল্লাহ রিয়াদও পারেননি নিজের ইনিংসকে লম্বা করতে।  
মার্ক উডের বলে উইকেটের পেছনে দাঁড়ানো জস বাটলারের হাতে তুলে দেন তিনি। এর আগে ৩ চারে ৪৮ বলে ৩১ রান করেন রিয়াদ। এরপর আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজও পারেননি দলের হাল ধরতে। ১২ বলে ৯ রান করে রশিদের বলে আফিফ ও ১৯ বলে ৭ রান করে আর্চারের বলে আউট হন মিরাজ।  
শেষদিকে ১৮ বলে ১৪ রান করে তাসকিন ও ১৩ বলে ১০ রান করে তাইজুল বাংলাদেশের রানকে নিয়ে যান দুইশ ছাড়িয়ে। ইংল্যান্ডের পক্ষে দুই উইকেট করে নেন জফরা আর্চার, মঈন আলি, আদিল রশিদ ও মার্ক উড। ক্রিস উকস ও উইল জ্যাকস পান একটি করে উইকেট।  
জবাব দিতে নেমে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব আল হাসান। গত কয়েকদিন ধরে আলোচনায় তার সঙ্গে তামিম ইকবালের সম্পর্ক। সাকিবের বলে জেসন রয়ের ক্যাচটি ধরেন তিনিই। এরপর দু’জন মেলান হাত। ৬ বলে কেবল ৪ রান করে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন রয়।
এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। ৩৫ রান করে ফিল সল্ট আউট হন। পেছনের পায়ে তাইজুলকে খেলতে গিয়ে বোল্ড হন ১৯ বলে ১২ রান করা এই ব্যাটার। জেমস ভিন্স ও জস বাটলার দু’জনই ফেরেন ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নেওয়ার আগে।  
তাইজুলে বলে স্টাম্পিং হয়ে ৯ বলে ৬ রান করে ভিন্স আউট হন। বাটলারের উইকেটের পেছনে ভূমিকা ছিল তামিম ইকবালের অধিনায়কত্বেরও। তিনি শান্তকে নিয়ে আসেন স্লিপে। তাসকিনের অতিরিক্ত বাউন্সের বলে জায়গা করে খেলতে গিয়ে তার হাতেই ক্যাচ দেন বাটলার। ১০ বলে করেন ৯ রান।  
বাকি ব্যাটারদের আসা-যাওয়ার ভিড়ে আটকে থাকেন ডেভিড মালান। উইল জ্যাকসের সঙ্গে তার ৪৮ রানের জুটিও হয়। মিরাজের বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়ানো আফিফ হোসেনের কাছে ক্যাচ দিয়ে জ্যাকস ফেরেন। ৩১ বলে ২৬ রান করে তার বিদায়ের সময় পুরো মিরপুর চিৎকার করে উঠে।  
তবে আরেকপ্রান্তে থিতু হয়ে পড়েন ডেভিড মালান, তিনিই শেষ পর্যন্ত হন বাংলাদেশের হারের কারণ। শুরু থেকে দেখেশুনে খেলা এই ব্যাটার হাফ সেঞ্চুরির জন্য খেলেন ৯২ বল। কিন্তু পরের পঞ্চাশ রানের জন্য তার দরকার হয় কেবল ৪৮ বল। সব ব্যাটারকে হারিয়ে একাকী হয়ে পড়া মালানের শেষে এসে সঙ্গী হন আদিল রশিদ।  
দুজনের অবিচ্ছেদ্য জুটিতেই জয়ের দেখা পায় ইংল্যান্ড। ওয়ানডেতে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে শেষ অবধি থাকা মালান ৮ চার ও ৪ ছক্কায় ১৪৫ বলে করেন ১১৪ রান। ২৯ বল খেলে ১৭ রান করাও টিকে থাকেন দলকে জয়ের বন্দরে ভেড়ানো অবধি।  

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়