প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ঔপনিবেশিক দাসত্ব ও বর্তমান স্বাধীনতা

ঔপনিবেশিক দাসত্ব ও বর্তমান স্বাধীনতা

৬ জুন ২০১৫ ০২:৫৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এক লিখিত বিবৃতিতে হেযবুত তওহীদের পাবনা শাখার আমীর শামসুয্যামান মিলন বলেন, পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের পৃথিবীব্যাপী চালানো আগ্রাসন ইতিহাস থেকে এখনও মুছে যায় নি। সেই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় ২০০ বছরের গোলামির জিঞ্জিরকে। শুধু আমাদের এই উপমহাদেশই নয়, অস্ত্র ও বন্দুকের নলে বিশ্বাসী পাশ্চাত্য শাসকরা তাদের সামরিক শক্তিবলে পৃথিবীর একটি সিংহভাগ ভূখণ্ডকে শাসন-শোষণ করেছে, সর্বস্ব লুট করে নিয়ে গেছে। পরিকল্পিতভাবে তাদের তৈরি শিক্ষাব্যবস্থা অনুযায়ী শিক্ষা দিয়ে পদানত জাতিগোষ্টিগুলোকে পাশ্চাত্য সম্পর্কে হীনমন্য জাতিতে পরিণত করেছে। এক শতাব্দীও হয় নি আমাদের এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের অপশাসন থেকে মুক্তি লাভ করে। এই মুক্তিও আমাদের অর্জন সেটা ভাবাও ভুল হবে। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্বল হয়ে পড়া ব্রিটিশরা নিজেদের পুনর্গঠন এবং ক্ষয়ক্ষতি পোষানোর জন্যই এই উপমহাদেশকে নামে মাত্র স্বাধীনতা দিয়ে চলে যায়। যে স্বাধীনতা তারা দিয়েছিলেন তা কেবল শাসক নির্বাচনের স্বাধীনতা, শাসনব্যবস্থা হিসেবে শিক্ষা দিয়ে গেলেন এমন এক গণতন্ত্র যার অবশ্যম্ভাবী ফল হলো নিজেরা-নিজেরা দলাদলি-ঐক্যহীনতা। পরিণামে সেই বিদেশী শক্তির গোলামি। তারা আমাদেরকে মানচিত্র দিয়ে গেছে ঠিকই কিন্তু কল কাঠিটা তাদের হাতেই রেখেছে। শুধু পরিবর্তন হোয়েছে শাসকের। ফল ঐ একই। আমরা সাধারণ জনগণ তখনো শোষিত হোয়েছি, এখনো শোষিতই হোচ্ছি। পার্থক্য হোল এখন শোষিত হোচ্ছি দেশীয় শাসকদের হাতে।
আমাদের স্বাধীনতার স্বরূপ কী? একটি ভূ-খণ্ড, একটা পতাকা এবং ঐ ভূ-খণ্ডের মধ্যে আবদ্ধ থেকে নিজেদের দাবি আদায়ের আন্দোলন। এটাকেই আমরা স্বাধীনতা বোলে মেনে নিয়েছি। একটা পাখিকে যদি খাঁচায় আটকে রাখা যায় সে প্রথমে কিছুদিন মুক্ত হওয়ার জন্য ছটফট কোরতে থাকে। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন সে বাহিরের দুনিয়ার কথা ভুলে যায়, তার মুক্ত জীবনের কথা ভুলে যায় সে তখন ঐ খাঁচাটাকেই তার পৃথিবী ভাবতে শুরু করে। তার চিন্তাশক্তিও সীমিত হোয়ে যায়। তার যাবতীয় চিন্তা-চেতনা হয় ঐ খাঁচাকেন্দ্রীক। ঐ খাঁচায় বোসে একটু ভালো খানা-দানা পেলেই সে খুশি থাকে। এমন একটা সময় আসে যখন তাকে মুক্ত করে দিলেও সে আবার ঐ খাঁচাতেই ফিরে আসে। ঐ পরাধীন জীবনটাকেই সেচ্ছায় মেনে নেয়। ঐ পাখিটির মতো আমরাও আমাদের অতীত ইতিহাসকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি এক সময় আমরা মোসলেমরাই ছিলাম অর্ধ পৃথিবীর শাসক, মহা-মর্যাদার ধারক। কোটি কোটি মানুষের অশান্তি দূর করে শান্তিপূর্ণ সমাজ উপহার দিয়েছিলাম আমরাই। কিন্তু এখন সেই শান্তি আমাদের ধরা-ছোঁয়ার বাইরে। স্বাধীনতা যেটা পেয়েছি তা কেবল নামে। আমরা আজও ঐ পশ্চিমা প্রভুদেরই অধীন হোয়ে আছি। তাদের চাপিয়ে দেয়া সিস্টেম গণতন্ত্রকেই এখনো পূজা কোরে যাচ্ছি। তারা স্বাধীনতার যে সংজ্ঞা আমাদেরকে শিখিয়ে দিয়েছে তার মধ্যেই আমরা আমাদের স্বাধীনতাকে খুঁজে ফিরছি। তারা আমাদেরকে ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে আটকে রেখেই ক্ষান্ত হয় নি, আমাদের পায়ে অদৃশ্য সিস্টেমের শৃঙ্খল পরিয়ে দিয়েছে, যেন ইচ্ছা কোরলেও আমরা তাদের অবাধ্য হোতে না পারি। সে শৃঙ্খল শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি সর্বদিক দিয়ে। রাষ্ট্র চালানোর জন্য পশ্চিমাদের কাছে হাত পাততে বাধ্য হোচ্ছে আমাদের দেশের সরকারগুলি, আর প্রভুরা আমাদের পায়ে পরিয়ে দিয়েছে ঋণের বেড়ি। আমরা ভৌগোলিক ভাবে যেমন বন্দি, তেমনি অর্থনৈতিক ভাবেও বন্দি। আমাদের উপর চেপে আছে বিরাট অংকের বৈদেশিক ঋণ। আমরা তাদেরই শেখানো পথে হরতাল, মিটিং, মিছিল, জ্বালাও, পোড়াও ইত্যাদি মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা কোরে যাচ্ছি। পরিণামে আমরা আরো বেশি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হোয়ে পড়ছি। ফলে বিদেশিদের উপর আমাদের নির্ভরশীলতা বাড়ছে যার সুফল ভোগ কোরছে ঐ পশ্চিমা প্রভুরাই, আরও বেশি এঁটে বোসছে আমাদের পায়ের বেড়ি। সুতরাং প্রচলিত এই স্বাধীনতা নামক মরিচিকার সাথে ব্রিটিশ আমলের পরাধীনতার তেমন কোন পার্থক্য নেই। সচেতন মহল মাত্রই এটা অনুধাবন কোরতে পারেন যে, এই পরাধীনতা ও গণতন্ত্র একই সূত্রে গাঁথা। গণতন্ত্র নামক সিস্টেমে কোন দেশ স্বাধীনতা পায় না, কোন মানুষ স্বাধীনতা পায় না। গণতন্ত্রে স্বাধীনতা বোলতে বোঝায় মানুষ মারার স্বাধীনতা, জ্বালাও-পোড়াও করার স্বাধীনতা। এই স্বাধীনতা মানুষের শান্তি এনে দিতে পারে না, পারে শুধু অন্যায়-অবিচারের লাগামহীন বিস্তার ঘটাতে। তবুও আমরা অন্ধের মত গণতন্ত্রের মাঝেই স্বাধীনতাকে খুঁজে ফিরি। আমাদের এই দিবানিদ্রা ভাঙবে কবে?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক