প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এই উপমহাদেশের রাজনীতিতে ধর্মই এখন...

এই উপমহাদেশের রাজনীতিতে ধর্মই এখন এক নাম্বার ইস্যু

১৪ জুন ২০১৫ ১২:০৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

[রুফায়দাহ পন্নী, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক দেশেরপত্র]

‘এই উপমহাদেশের রাজনীতিতে ধর্মই এখন এক নাম্বার ইস্যু। ধর্মনিরপেক্ষতা বর্তমানে শুধুমাত্র একটি শ্লোগান। আপামর জনতার মধ্যে এই শ্লোগানের ভিত্তি নেই। এই উপমহাদেশের মানুষ হাজার বছর ধরে ধর্ম দ্বারা পরিচালিত হয়ে আসছে। এদের রন্ধ্রে রন্ধ্রে, শিরা-উপশিরায় ধর্ম মিশে আছে।’ গতকাল রাজধানীর পাবলিক লাইব্রেরিতে “ধর্মব্যবসায়ীদের অপপ্রচার নারী মুক্তির অন্তরায়” শীর্ষক সেমিনারে দৈনিক দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী এ কথা বলেন। তিনি বলেন- ‘এই উপমহাদেশের মানুষ ধর্মপ্রাণ বিধায় তারা ধর্ম দ্বারা সহজেই প্রভাবিত হয়। ব্রিটিশদের বয়ে আনা ধর্মনিরপেক্ষতা ও তথাকথিক গণতন্ত্র এতদঞ্চলের মানুষের সহজাত চরিত্রের সাথে সামঞ্জস্যশীল নয়। এর প্রমাণ আমরা পেলাম ভারতের সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে। শত বছরের পুরনো ধর্মনিরপেক্ষতাবাদী দল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে মানুষ বেছে নিল ধর্মাশ্রয়ী দলকে। এই একই ঘটনা যে আমাদের দেশেও ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। কাজেই সরকারের জন্য এটি একটি অশনিসংকেত। ধর্মনিরপেক্ষতা দ্বারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। ধর্মব্যবসায়ীদের উত্থানকে রোধ করার একমাত্র উপায় হলো- তারা যে ধর্মব্যবসায়ী, ধর্ম নিয়ে অপরাজনীতি করে খায় তা মানুষের সামনে প্রমাণ করে দেওয়া। এটা করতে না পারলে জাতি আবশ্যম্ভাবী সঙ্কটে পতিত হবে। আর এটা একমাত্র আমরাই প্রমাণ করতে পারবো এনশা’আল্লাহ। ধর্মব্যবসায়ীদেরকে ভ্রান্ত প্রমাণ করার জন্য যে তথ্য-উপাত্ত, যুক্তি-প্রমাণ দরকার তা আল্লাহ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীকে দান করেছেন। আমরা প্রমাণ করে দেবো যে, বর্তমানে ধর্মব্যবসায়ীরা যে ইসলামকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে, রাজনীতি করছে সেটা প্রকৃত ইসলাম নয়। কিন্তু সেটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে সরকারকে। সরকারের নিজ স্বার্থেই এটা করা প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের সাথে কংগ্রেস সরকারের পার্থক্য হলো- কংগ্রেসের সামনে মৌলবাদীদের ধর্ম দিয়ে মোকাবিলা করার মতো উপাদান ছিল না। কিন্তু বাংলাদেশ সরকারের সামনে সেটা আছে, যা আমরা উপস্থাপন করছি। যদি সরকার সেটার গুরুত্ব দেয়।’
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন- ধর্ম নিয়ে রাজনীতির মোকাবেলায় ধর্মের বিরোধিতা করে সফল হতে পারবেন না। বরং এটা দ্বারা আপনাদেরকে ধর্মব্যবসায়ীরা আরও নাস্তিক প্রমাণ করে দিবে। কারণ তাদের ভিত্তি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রোথিত। জোর করে তাদের মন থেকে ধর্মের বিশ্বাস দূর করতে পারবেন না এবং সেই চেষ্টা করা হবে ভুল। আপনারা মনে করছেন রাষ্ট্র ক্ষমতা আছে তাই কোনো ভয় নেই? ভুল ধারণা। ৫ই মে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন চালিয়ে তাদের রাস্তা থেকে উচ্ছেদ করে দিল। তারা কোথায় গেছে? তারা আসমানে চলে যায় নি, বা মাটির নিচেও যায় নি। তারা গ্রামে গ্রামে মানুষের সঙ্গে মিশে গেছে। মিশে যেয়ে গ্রামের নারীদেরকে, সরলপ্রাণ মুসলমানদেরকে বুঝিয়েছে যে এই সরকার নাস্তিক। আমাদের শেষ করে দিয়েছে, ইসলাম শেষ করে দিয়েছে, আলেমদেরকে ধ্বংস করে দিচ্ছে। ফল হয়েছে এই যে, এখন যতই শক্তি প্রয়োগ করবেন ততই আপনারা ইসলামবিদ্বেষী হিসেবে প্রতীয়মান হবেন। কাজেই ধর্মের বিরোধিতা করেও নয়, শক্তি প্রয়োগ করেও নয়, ধর্মের মধ্যে থেকে সত্যের উপর দাঁড়িয়েই ধর্মব্যবসায়ীদেরকে ভ্রান্ত প্রমাণ করতে হবে। এ জন্য দরকার প্রকৃত ইসলাম, যা আমাদের কাছে আছে।
দৈনিক দেশেরপত্র সম্পর্কে রুফায়দাহ পন্নী বলেন, ‘আমাদের পত্রিকার মূল শ্লোগান আপনারা দেখতে পাচ্ছেন- মানবতার কল্যাণে সত্যের প্রকাশ। যেটা সত্য সেটা আমরা প্রকাশ করি। দৈনিক দেশেরপত্র আমাদের একটা মুখপত্র পত্রিকা। আমার বাবা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান। তাঁর আদর্শে আমরা অনুপ্রাণিত। দৈনিক দেশেরপত্রের মাধ্যমে আমরা তাঁর মহান আদর্শকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি।’
পরিশেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাস্তবতার আলোকে এই সরকারের সামনে যে সঙ্কটগুলো আসছে তা আমি তুলে ধরলাম। এর যৌক্তিক সমাধানও প্রস্তাব করলাম। এখন বাকিটা তাদের সিদ্ধান্তের বিষয়। এই সিদ্ধান্তের উপরই তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে যে, তারা আশু বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে নাকি অশেষ ভোগান্তির শিকার হবে। তাদের সিদ্ধান্তের উপর আমার আর কোনো জোর নেই। কিন্তু আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, তাদেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে। মনে রাখবেন, ধর্মব্যবসায়ীরা যে ইসলামকে ভর করে চলছে তা আল্লাহ-রসুলের প্রকৃত ইসলাম নয়। এটা বিকৃত ইসলাম। এই ইসলাম মানুষকে না পৃথিবীতে শান্তি দিতে পারবে, না পরকালীন মুক্তি এনে দিতে পারবে। তাই আপনাদের প্রতি নিবেদন, আপনারা ধর্মব্যবসায়ীদের পেছনে ছুটবেন না। তাদের পেছনে নামাজ, রোজা, হজ্ব, যাকাতসহ যতই এবাদত করেন তার কোনো সুফল আপনারা পাবেন না। বরং সেটা হবে আল্লাহর হুকুম অমান্য করা। যদি সত্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে আমাদের আহ্বানে প্রকৃত ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হোন।’ অডিটোরিয়ামে উপস্থিত দর্শকবৃন্দ মুহূর্মুহু করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক