প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দাজ্জালকে হত্যার ভার ঈসা (আ:)...

দাজ্জালকে হত্যার ভার ঈসা (আ:) এর কেন?

১০ জুলাই ২০১৫ ০৭:০৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

[মাননীয় এমামুযযামানের লেখা থেকে সম্পাদিত]

চৌদ্দশ’ বছর থেকে মোসলেম উম্মাহর ঘরে ঘরে দাজ্জাল সম্পর্কে আলোচনা চোলে আসছে। শতাব্দীর পর শতাব্দী যাবৎ বহু ইসলামী চিন্তাবিদ, জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব এবং ধর্মের ধ্বজাধারী তথাকথিত আলেম মাওলানারা দাজ্জালকে নিয়ে অনেক বই লিখেছেন, গবেষণা করেছেন। দুর্ভাগ্যবশতঃ তারা রসুলাল্লাহর দাজ্জাল সম্পর্কিত রূপক বর্ণনাগুলোকেই বাস্তব হিসেবে ধরে নিয়ে এক মহা শক্তিশালী দানবের আশায় বসে আছেন। তাদের এই বিকৃত আকীদার ফলশ্র“তিতে তারা ইতোমধ্যেই পৃথিবীতে আসা আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকারকারী এবং নিজেকে রব দাবিদার দাজ্জালকে চিনতে পারছেন না। তারা বুঝতে পারছেন না যে তাদের অজান্তেই মানবজাতির মহাবিপদের ঘণ্টা বাজিয়ে আজ থেকে ৪৭৬ বছর আগেই দাজ্জালের জন্ম হোয়েছে এবং বর্তমানে সে তার শৈশব-কৈশোর পার হোয়ে যৌবনে উপনীত। হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা, এ যামানার এমাম, এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী কোরআন-হাদিস-বাইবেল, ইতিহাস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে সন্দেহাতীতভাবে প্রমাণ কোরেছেন যে পাশ্চাত্যের বস্তুবাদী ইহুদি-খ্রিস্টান সভ্যতাই হোল রসুলাল্লাহ বর্ণিত দানব দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে লেখা যামানার এমামের “দাজ্জাল? ইহুদি-খ্রিস্টান ‘সভ্যতা’!” বইটি পাঠক মহলে ব্যাপক আলোচিত এবং আলোড়িত বিষয়, যা ছিল ২০০৮ সালের বাংলাদেশের বেস্ট সেলার বই। পাঠকদের ব্যাপক চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা বইটির গুরুত্বপূর্ণ অংশগুলি পত্রিকায় প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ কোরেছি। এই লেখাটিও উক্ত বই থেকেই সম্পাদিত।
আল্লাহর রসুল বোলেছেন ঈসা (আঃ) দাজ্জালকে হত্যা কোরবেন। [আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) থেকে মোসলেম এবং নাওয়াস বিন সা’মান (রাঃ) থেকে মোসলেম ও তিরমিযি]
দাজ্জালের হত্যা অর্থাৎ ধ্বংস সম্পর্কিত রসুলাল্লাহর হাদিসগুলোকে বিশ্লেষণ কোরলে যে ধারণা পাওয়া যায় সেগুলো একত্র কোরে সাজালে দেখা যায় এমাম মাহ্দী (আঃ) প্রকাশ হবার পর একদিন আসরের সালাতের ঠিক আগে ঈসা (আঃ) দু’টি মালায়েকের কাঁধে ভর কোরে দামেশকের এক মসজিদের পূর্ব দিকের মিনারের ওপর এসে নামবেন। তিনি ঘোষণা কোরবেন যে তিনি দাজ্জালকে হত্যা কোরতে প্রেরিত হোয়েছেন। পরে এমাম মাহ্দীর (আঃ) নেতৃত্বে দাজ্জালের শক্তিগুলোর সঙ্গে যখন মোসলেমদের জেহাদ হবে তখন ঈসা (আঃ) দাজ্জালকে নিজে হত্যা কোরবেন। রসুলাল্লাহর বর্ণিত ভবিষ্যতের এই ঘটনাগুলি সম্বন্ধে সহিহ হাদিসগুলি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। দাজ্জালকে হত্যার করার জন্য দুই হাজার বছর আগের একজন নবীকে নির্দিষ্ট করার কারণ কি? দুুই হাজার বছর আগে একজন নবীকে আল্লাহ সশরীরে আসমানে উঠিয়ে নিয়ে তাঁকে বোসিয়ে রেখে দিলেন। তারপর হাজার হাজার বছর পরে [ঈসা (আঃ) কবে আসবেন আমরা জানি না, তবে ইতোমধ্যেই দুই হাজার বছর পার হোয়ে গেছে।] তাঁকে সশরীরে পৃথিবীতে ফেরত পাঠানো হবে দাজ্জালকে ধ্বংস করার জন্য। কেন? আল্লাহ কি দাজ্জালের সমসাময়িক এমাম মাহ্দীকে (আঃ) দিয়ে বা অন্য যে কোন লোক দিয়ে দাজ্জালকে হত্যা করাতে পারবেন না? বা তাঁর কি আর মানুষ সৃষ্টি করার ক্ষমতা শেষ হোয়ে যাবে? (নাউযুবিল্লাহ মিন-যালেক)। আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যিনি অসংখ্য মানুষ সৃষ্টি কোরেছেন ও কোরবেন তাঁর জন্য দাজ্জালকে হত্যা করার জন্য আর একটিমাত্র মানুষ সৃষ্টি করা কি কঠিন কাজ ছিলো? এক ইদরিস্ (আঃ) ছাড়া আর কোন মানুষ সশরীরে আসমানে যেতে পারেন নি এবং ইদরিস্ (আঃ) আর কখনও পৃথিবীতে ফিরে আসবেন না, অথচ একমাত্র ঈসাকে (আঃ) সশরীরে পৃথিবীতে ফেরত পাঠানো হবে দাজ্জালকে হত্যা করার জন্য। আল্লাহর এই ব্যতিক্রমধর্মী অদ্ভুত কাজের কারণ কি?
কারণ আছে। এ কথা সন্দেহাতীত এবং কেউ অস্বীকার কোরতে পারবেন না যে, দু’হাজার বছর আগের ঈসার (আঃ) সঙ্গে অন্ততপক্ষে দু’ হাজার বছর পরের (বেশীও হোতে পারে) দাজ্জালের এক ঘনিষ্ঠতম সম্পর্ক আছে। তা না থাকলে, আর কেউ নয়, অন্য কোন নবীও নয়, এমাম মাহ্দীও (আঃ) নয়, শুধু ঈসাকেই (আঃ) নির্দিষ্ট কোরে আসমানে রেখে দেয়া হোয়েছে কেন দাজ্জালকে হত্যা বা ধ্বংস করার জন্য, যে দাজ্জাল ঈসার (আঃ) জীবনের হাজার হাজার বছর পর জন্ম নেবে?
যদি আমরা দাজ্জাল সম্বন্ধে প্রচলিত ধারণাকে (আকীদা) স্বীকার কোরে নেই- অর্থাৎ দাজ্জাল শারীরিকভাবে পৃথিবীর মত বিরাট ঘোড়ায় আসীন এক চক্ষু বিশিষ্ট একটা দানব দৈত্য হবে, তবে প্রশ্ন এই যে, তাকে হত্যা করার জন্য হাজার হাজার বছর আগের একজন বিশেষ, নির্দিষ্ট নবীকে অতীত থেকে ভবিষ্যতে ফিরে আসতে হবে কেন? এ প্রশ্নের সহজ জবাব মিলে যাবে যদি আমরা বর্তমানের ইহুদি-খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাকে দাজ্জাল বোলে চিহ্নিত কোরি। প্রকৃতপক্ষে এটাই হোচ্ছে এ প্রশ্নের একমাত্র উত্তর এবং এ উত্তর ছাড়া আর কোন উত্তরের যথার্থতা নেই।
ঈসা (আঃ) ধর্মে ছিলেন মো’মেন ও মোসলেম, অন্যান্য সব নবীর মতই, এবং জাতিতে ছিলেন বনি-ইসরাঈল, ইহুদি। তাঁর জাতির বিকৃত দীনকে সংস্কার করার চেষ্টা বিফল হবার ফলে তাঁর শিষ্যরা বিপথগামী হোয়ে যে জড়বাদী যান্ত্রিক সভ্যতার মহাশক্তিশালী দানব সৃষ্টি কোরলো, যে দানব স্রষ্টার সার্বভৌমত্ব অস্বীকার কোরে নিজেকে রব, প্রভু হবার দাবী কোরলো এবং মানবজাতিকে দিয়ে তা স্বীকার করালো, সে দানবকে হত্যা, ধ্বংস করার দায়িত্ব আর কারো নয়, শুধু ঈসারই (আঃ)। ঈসাকে (আঃ) আল্লাহর নবী বোলে অস্বীকার কোরে জুডাই ধর্মের আলেমরা অর্থাৎ রাব্বাই, সাদ্দুসাই এবং ফারিসীরা যখন তাদের শাসক রোমানদের দিয়ে তাঁকে ক্রুশে উঠিয়ে হত্যা করার চেষ্টা কোরলো তখন আল্লাহ তাঁর নবীকে মালায়েক দিয়ে আসমানে উঠিয়ে নিলেন এবং তাঁর যে শিষ্য মাত্র তিরিশটি মুদ্রার জন্য তাঁকে আলেম ও রোমানদের হাতে ধোরিয়ে দিয়েছিলো সেই জুডাস ইস্কারিয়াসের চেহারা ও আকৃতি অবিকল ঈসার (আঃ) মতো কোরে দিলেন। ইহুদি ধর্মের আলেমরা ও রোমানরা তাকেই ঈসা (আঃ) মনে কোরে ক্রুশে উঠিয়ে হত্যা কোরলো। এমন হোতে পারে যে, আসমানে উঠিয়ে নেবার পর আল্লাহ ঈসাকে (আঃ) ভবিষ্যতে তাঁর উম্মাহর কাজের ফলে যে দাজ্জালের জন্ম হবে তা দেখিয়ে দিলেন, যা দেখে ঈসা (আঃ) আল্লাহকে বোললেন- ইয়া আল্লাহ! আমার উম্মতের কাজের ফলের জন্য আমিও অন্তত আংশিকভাবে দায়ী। কাজেই আমার উম্মতের সৃষ্ট দানবকে ধ্বংস করার দায়িত্ব আমাকেই দাও। অথবা এমনও হোতে পারে যে, আল্লাহই ঈসাকে (আঃ) বোললেন- ঈসা! দ্যাখো, তোমরা উম্মতের ভুলের, বিপথগামীতার ফলে কেমন মহাশক্তিধর দানব সৃষ্টি হোয়েছে যে আমার সার্বভৌমত্বকে অস্বীকার কোরে নিজেকে রব, প্রভু বোলে পৃথিবীতে প্রতিষ্ঠা কোরেছে এবং আমার শেষ নবীর উম্মতসহ মানবজাতি তাকে রব বোলে মেনে নিয়েছে। যেহেতু তোমার উম্মত থেকেই এই কাফের দানবের জন্ম, কাজেই তোমাকেই আমি দায়িত্ব দিচ্ছি একে ধ্বংস করার জন্য। দাজ্জালকে হত্যা বা ধ্বংস করার জন্য আল্লাহর প্রচলিত নিয়ম ভেঙ্গে আসমান থেকে হাজার হাজার বছরের অতীতের একজন নির্দিষ্ট নবীকে পৃথিবীতে পাঠাবার অন্য কোন কারণ আমি দেখি না। যদি কেউ অন্য কারণ বের কোরতে পারেন তবে তা প্রকাশ কোরলে আমার ভুল সংশোধন কোরবো।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক