প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানুষ শিক্ষিত হচ্ছে, আলোকিত হচ্ছে...

মানুষ শিক্ষিত হচ্ছে, আলোকিত হচ্ছে তো?

২৪ নভেম্বর ২০১৭ ১১:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
একজন অশিক্ষিত মানুষের সাথে একজন শিক্ষিত মানুষের পার্থক্য হবে কোথায়? অবশ্যই চরিত্রে, মননে, চিন্তায়। মোটেও পোশাক আশাকে নয়। অশিক্ষিত মানুষ আত্মকেন্দ্রিক স্বার্থপরের মত জীবনযাপন করবে। পশুর মত আহার-বিহার নিদ্রা করেই জীবন পার করে দেবে। সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা উপলব্ধি করবে না। দেশের জন্য নিজেকে উৎসর্গ করার চেতনা তার মধ্যে থাকবে না। অন্যদিকে শিক্ষিত ব্যক্তি সমাজ নিয়ে ভাববে, বিশ্ব নিয়ে ভাববে, মানুষের কল্যাণ-অকল্যাণ নিয়ে ভাববে। জীবনকে উৎসর্গ করবে মানুষের কল্যাণের জন্য। আর এ কারণেই তিনি হবেন সম্মানীত। এখানেই শিক্ষার মাহাত্ম্য।
কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থার ব্যর্থতায় তেমন শিক্ষিত মানুষ আমরা তৈরি করতে পারছি না। যে শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে তারা অশিক্ষিত মানুষের চাইতে আরও বহুগুণ ভোগবাদী, বহুগুণ আত্মকেন্দ্রিক, বহুগুণ স্বার্থপর। এরাই খাদ্যে বিষ দিচ্ছে, ওষুধে ভেজাল দিচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, দুর্নীতির নতুন নতুন দিগন্ত উন্মোচন করে যাচ্ছে। যেন অশিক্ষিত চোরকে শিক্ষিত চোরে রূপান্তর করাই শিক্ষার উদ্দেশ্য! শিক্ষা হয়ে গেছে পণ্য, শিক্ষকরা দোকানদার, ছাত্ররা কাস্টমার। ছাত্র-শিক্ষকের সম্পর্ক এখন লেনদেনের সম্পর্ক। ছাত্র-ছাত্রীরা লেখাপড়া শিখছে পয়সা কামাইয়ের লক্ষ্য নিয়ে। তার পরিণতিও কিন্তু এড়ানো যাচ্ছে না। শিক্ষকরা ছাত্রদের হাতে মার খেয়ে, অবরুদ্ধ হয়ে, অপমানিত হয়ে এই অপশিক্ষার মাসুল গুনছেন। শিক্ষকের প্রথম কর্তব্য হওয়া উচিত শিক্ষার্থীকে তার জীবনের লক্ষ্য বুঝিয়ে দেওয়া। কেন সে শিক্ষা অর্জন করবে? এতে তার নিজের কী লাভ, জাতির কী লাভ, ইহকালে কী কল্যাণ, পরকালে কী কল্যাণ। এটাই হওয়া উচিত একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রথম পাঠ। এখানে অন্ধকার রয়ে গেলে সেই শিক্ষার্থীর সমস্ত জ্ঞান, সমস্ত মেধাও অর্থহীন হয়ে যেতে পারে, জাতির ক্ষতির কারণ হতে পারে। যেমনটা বর্তমানে হয়েছে।
একজন শিক্ষার্থীকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে- শিক্ষা হচ্ছে আলো। এই আলো আমাকে পথ দেখাবে। আমি সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় বোধসম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠব। শিক্ষা হচ্ছে জ্ঞান, যে জ্ঞান আমাকে নিজেকে চিনতে সহায়তা করবে, আমার জীবনকে উপলব্ধি করতে সহায়তা করবে, জীবনকে সফল করার উপায় বলে দেবে।
জ্ঞানের সাথে স্বার্থের মিশ্রণ জ্ঞানকে বিষাক্ত করে দেয়। বর্তমানে সেটাই হয়েছে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান কম নেই, লক্ষ লক্ষ শিশু প্রতি বছর শিক্ষাজীবনে প্রবেশ করছে, লক্ষ লক্ষ তরুণ-তরুণী শিক্ষা জীবন শেষ করছে, শিক্ষিত হচ্ছে। ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, শিক্ষক তৈরি হচ্ছে, আমলা তৈরি হচ্ছে। কিন্তু দেশের জন্য নিবেদিতপ্রাণ মানুষ তৈরি হচ্ছে না। স্বার্থের মিশ্রণে তাদের জ্ঞান হয়ে যাচ্ছে বিষাক্ত। শিক্ষা তাদের জীবনকে আলোকিত করতে পারছে না।
লেখক: সহকারি সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুর্গোৎসবের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত শক্তির প্রতিফলন : আনসার মহাপরিচালক

দুর্গোৎসবের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত শক্তির প্রতিফলন : আনসার মহাপরিচালক
শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও সমন্বিত…
 ২০ অক্টোবর ২০২৬    ঢাকা

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: শফিকুর রহমান

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: শফিকুর রহমান
‘জান্নাতের টিকিট বিক্রি’র অভিযোগ নাকচ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁরা মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেন। মঙ্গলবার…
 ২০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার!

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তাঁর অভিযোগ,…
 ২০ অক্টোবর ২০২৬    বরিশাল

পিসিটিতে ঘণ্টায় ৭২ মুভ, নতুন রেকর্ড আরএসজিটি বাংলাদেশের!

পিসিটিতে ঘণ্টায় ৭২ মুভ, নতুন রেকর্ড আরএসজিটি বাংলাদেশের!
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে আরএসজিটি বাংলাদেশ। সিএমএ সিজিএমের জাহাজ এমভি আমুরো পরিচালনার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২…
 ২০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বললেন অভিজিৎ দীপকে!

মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বললেন অভিজিৎ দীপকে!
পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার একদিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার (১৯ অক্টোবর)…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন, ডিসি সম্মেলন জানুয়ারিতে!

ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন, ডিসি সম্মেলন জানুয়ারিতে!
প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ডিসেম্বর মাসে এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, আগামী বছরের ৩১ জানুয়ারি…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী

কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী
দেশের ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে কৃষকেরা জানতে পারবেন, পরদিন…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

গলাচিপায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের মহোৎসব!

গলাচিপায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের মহোৎসব!
রাতের অন্ধকারে নদীতে জাল ফেলা হচ্ছে। আবার দিনের আলোতেও কোথাও নৌকা নিয়ে চলছে ইলিশ শিকার, কোথাও নির্দিষ্ট ক্রেতার ফোন পেয়ে ব্যাগে ভরে পৌঁছে দেওয়া হচ্ছে…
 ২০ অক্টোবর ২০২৬    বরিশাল

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেফতার তার চাচাতো নাতি রাব্বিকে (২২) সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।…
 ২০ অক্টোবর ২০২৬    রংপুর

পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী!

পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’!

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’!
প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের মির্জাপুরের সুইটি আক্তার। সেখানে যাওয়ার পর প্রথম পাঁচ মাস নিয়মিত বাড়িতে টাকা পাঠালেও পরে…
 ২০ অক্টোবর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে পিকআপ ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত, আহত ৩

কালিয়াকৈরে পিকআপ ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত, আহত ৩
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চা বাগান এলাকায় পিকআপ ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।আজ…
 ২০ অক্টোবর ২০২৬    ঢাকা

৭২ ঘণ্টায় দুবার ঢাকায় ফিফা সভাপতি, বাংলাদেশের ফুটবল নিয়ে কী ভাবছেন তিনি?

৭২ ঘণ্টায় দুবার ঢাকায় ফিফা সভাপতি, বাংলাদেশের ফুটবল নিয়ে কী ভাবছেন তিনি?
মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুবার ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটান সফর শেষে দোহাগামী ফ্লাইট ধরতে মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকায় যাত্রাবিরতি…
 ২০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য!

হুথিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য!
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে মানুষ লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা.…
 ২০ অক্টোবর ২০২৬    নির্বাচিত