সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আল-আমিন সাভারের বলিয়ারপুর সাতানিপাড়া এলাকার মো. আব্দুল সাত্তার ও মোসা. পারভীন বেগমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে আল-আমিনকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা।
টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল

তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















