কুমিল্লার দাউদকান্দিতে একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া কাজীবাড়ি গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার বাহিরগোড়া গ্রামের আবু জাফরের ছেলে আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) সকালে দাউদকান্দি টোলপ্লাজায় সন্দেহজনক একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি থেকে ভারতীয় স্কাফ সিরাপের ৬৭২ বোতল উদ্ধার ও জব্দ করা হয়। পরে অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
ধানমণ্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে!

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

















