প্রচ্ছদ    নির্বাচিত   জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ...

জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে ৭ নভেম্বরের মতো পরিণতি হবে: শফিকুর রহমান

৬ নভেম্বর ২০২৬ ১০:০৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যা সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার নিশ্চিত না হলে দেশে বারবার বিপ্লব ফিরে আসবে। যারা জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হবেন, তাদের পরিণতিও ৭ নভেম্বরের মতো হতে পারে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজের সর্বক্ষেত্রে ফ্যাসিবাদের লক্ষণ এখন স্পষ্ট। ৭ নভেম্বরের ইতিহাস থেকে রাজনীতিবিদদের যে শিক্ষা নেওয়া উচিত ছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতা বলছে, তারা সেই শিক্ষা নিতে পারেননি। এই দিবসের তাৎপর্য শুনতে শুনতেই তার জীবনের ৫৫ বছর কেটে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?

জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি বিদ্রোহের পেছনের কারণ তুলে ধরে জামায়াত আমির বলেন, ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমান দেশের ইসলামী সংগঠনগুলো নিষিদ্ধ করেছিলেন। অথচ ১৯৭০ সালের নির্বাচনে এসব সংগঠন সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। নির্বাচনের আগে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

শেখ মুজিবুর রহমানের শাসনামল নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার পরও অল্প সময়ের মধ্যে তিনি জাতির প্রতি আস্থা হারিয়ে ফেলেন। সেনাবাহিনী, পুলিশ, গণমাধ্যম ও আনসার বাহিনী থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তার জন্য রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল। সেনাবাহিনীকে উপেক্ষা করে রক্ষীবাহিনীর হাতে ব্যাপক ক্ষমতা ও ভারী অস্ত্র তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রক্ষীবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, বাহিনীটিকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল যে কাউকে হত্যা কিংবা নারীকে ঘর থেকে তুলে নেওয়ার মতো ঘটনার জন্যও তাদের জবাবদিহি করতে হতো না। তার দাবি, এভাবে ৩৪ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল, যাদের মধ্যে অন্তত ১০ হাজার ছিলেন মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারের হত্যাকাণ্ড প্রসঙ্গেও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ‘কোথায় সে?’ বলে মন্তব্য করেছিলেন। তার মতে, এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে সে সময় বিচারব্যবস্থার প্রতি অবজ্ঞা এবং অবিচারকে বৈধতা দেওয়া হয়েছিল।

৭ নভেম্বরের ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের অবজ্ঞা, অপমান ও উপেক্ষা করার কারণে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই মূলত সেদিনের অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তবে ঘটনার শুরুতে এতে জনগণের সরাসরি সম্পৃক্ততা ছিল না বলে মন্তব্য করেন তিনি।

সেদিনের পরবর্তী পরিস্থিতির স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, ৭ নভেম্বরের পরদিন শুক্রবার সারা দেশে কারফিউ জারি করা হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে জুমার নামাজ আদায়ের জন্য তিন ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছিল।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সে সময় তিনি সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী ছিলেন। জুমার নামাজ আদায়ের জন্য বের হয়ে মসজিদ, বাড়িঘরের ছাদ ও রাস্তাঘাটে শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষের উপস্থিতি দেখেছিলেন। মানুষের মধ্যে সেদিন ব্যাপক উচ্ছ্বাস ছিল বলেও জানান তিনি। তার মতে, কারফিউ শিথিলের সময় মানুষের উপস্থিতির মধ্য দিয়ে জনসমর্থনের একটি চিত্র ফুটে উঠেছিল।

এ সময় স্বাধীনতার ইতিহাসে বিভিন্ন ব্যক্তির অবদান যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাসে কাউকে ছোট করার প্রয়োজন নেই। স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন, তার পাশাপাশি স্বাধীনতার পতাকা যিনি উড়িয়েছিলেন, সেই তরুণ নেতার অবদানও আলোচনায় আসা উচিত। একইভাবে মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দেওয়া জেনারেল ওসমানীর অবদানও যথাযথভাবে স্বীকার করতে হবে।

তিনি আরও বলেন, নিজের বা নিজের দলের নেতৃত্ব ছাড়া অন্য কারও অবদান স্বীকার না করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যার যেখানে অবদান রয়েছে, তাকে সেই স্বীকৃতি দিতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?

জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?
‘আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া। তাহলে জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’ এমন প্রশ্ন তুলেছেন…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে ৭ নভেম্বরের মতো পরিণতি হবে: শফিকুর রহমান

জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে ৭ নভেম্বরের মতো পরিণতি হবে: শফিকুর রহমান
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যা সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নজির গড়লেন নাশরা নাইম!

১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নজির গড়লেন নাশরা নাইম!
ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী হিসেবে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

‘আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’: মাসুদুজ্জামান

‘আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’: মাসুদুজ্জামান
সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এসব অতিরিক্ত খরচ করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন…
 ৬ নভেম্বর ২০২৬    অর্থনীতি

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে রুওয়া রোমানের ইতিহাস!

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে রুওয়া রোমানের ইতিহাস!
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট রাজনীতিক রুওয়া রোমান। রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করে তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন দীঘি!

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন দীঘি!
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে প্রেমের গুঞ্জন। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন কথাই ছড়িয়েছে বিনোদন…
 ৬ নভেম্বর ২০২৬    বিনোদন

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা!

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা!
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে লিওনেল মেসির বিদায়ের পর তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রায় দুই দশক ধরে এই জার্সি গায়ে…
 ৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ!

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ!
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ক্যারিবীয়দের…
 ৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক!

চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক!
জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা…
 ৬ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
দেশের গার্মেন্টস শিল্পে শ্রমিকদের দাবি-দাওয়াকে কেন্দ্র করে সীমান্তের ওপার থেকে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত…
 ৬ নভেম্বর ২০২৬    খুলনা

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ!

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ!
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ৩৪.৮৫ বিলিয়ন ডলার!

আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ৩৪.৮৫ বিলিয়ন ডলার!
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। দুই মাসের আমদানি বিল বাবদ…
 ৬ নভেম্বর ২০২৬    অর্থনীতি