কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত ৮ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

অভিযোগ অনুযায়ী, গত ১৮ আগস্ট একটি গ্রাম্য সালিশে ওই নারীকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে প্রকাশ্যে জুতাপেটা করেন চেয়ারম্যান ফরিদ উদ্দিন। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা এবং ৩৪(৪)(খ) ও (ঘ) উপধারার বিধান অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানিয়েছেন, তিনি অনলাইনে বরখাস্তের চিঠি দেখেছেন। এ বিষয়ে নিজের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

















