প্রচ্ছদ    খেলাধুলা   দুই যুগ পর সাফ ফাইনালের...

দুই যুগ পর সাফ ফাইনালের হাতছানি বাংলাদেশের, প্রতিপক্ষ পাকিস্তান!

১৪ নভেম্বর ২০২৬ ০৯:৪৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকা জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের সামনে এবার সেমিফাইনালের বাধা পাকিস্তান। গ্রুপপর্বে টানা দুই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ আজ পাকিস্তানকে হারাতে পারলেই পৌঁছে যাবে শিরোপার লড়াইয়ে। তবে ফাইনালের স্বপ্ন পূরণ করতে হলে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। এর আগে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান। দুই সেমিফাইনালের বিজয়ী দল খেলবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০০৫ সালে। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের দল। এরপর দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও আর ফাইনালে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর হাতছানি। পাকিস্তানকে হারাতে পারলেই দুই দশকের বেশি সময় পর আবারও ফাইনালের মঞ্চে উঠবে বাংলাদেশ।

আরও পড়ুন

উরুগুয়ের কাছে হার দিয়ে শুরু মেসি-পরবর্তী আর্জেন্টিনার যাত্রা!

উরুগুয়ের কাছে হার দিয়ে শুরু মেসি পরবর্তী আর্জেন্টিনার যাত্রা!

চলতি আসরে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে স্বাগতিকরা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় দল। ওই ম্যাচে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। দুই ম্যাচে টানা জয় নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেই সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানের জয় শুধু পয়েন্ট টেবিলেই এগিয়ে রাখেনি, দলের আক্রমণভাগের সামর্থ্য ও খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। বিশেষ করে দলের একাধিক খেলোয়াড়ের গোল পাওয়া সেমিফাইনালের আগে ইতিবাচক দিক হিসেবে দেখছেন সমর্থকরা।

তবে সেমিফাইনালের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশের শিবির। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গোঁড়ালির টেন্ডনে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য রাইটব্যাক সাদ উদ্দিন। এই চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে তার খেলা হচ্ছে না। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রক্ষণভাগ সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচিং স্টাফকে।

সাদের অনুপস্থিতিতে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভারসাম্য ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বিশেষ করে পাকিস্তানের আক্রমণ ঠেকাতে ডিফেন্ডারদের বাড়তি সতর্ক থাকতে হবে।

অন্যদিকে পাকিস্তানকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেলেও লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। এরপর শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।

ফলে সেমিফাইনালে বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবে পাকিস্তান। একদিকে ঘরের মাঠের সুবিধা ও দর্শকদের সমর্থন, অন্যদিকে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস—সব মিলিয়ে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়াও পাকিস্তানের শক্তিমত্তার বিষয়টি স্বীকার করেছেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর দলের পুরো মনোযোগ এখন সেমিফাইনাল ঘিরে। ঘরের মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমর্থনকে বড় শক্তি হিসেবে দেখছে বাংলাদেশ দল।

এবারের আসরে হামজা চৌধুরীসহ দলের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রুপপর্বের মতো আক্রমণাত্মক ফুটবল খেলার পাশাপাশি রক্ষণভাগে ভুল কমাতে পারলে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ থাকবে স্বাগতিকদের।

উল্লেখ্য, ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়বারের মতো এই ট্রফি জয়ের অপেক্ষায় রয়েছে দেশ। দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান ঘটাতে এবার ফাইনালে ওঠাই প্রথম লক্ষ্য জামাল ভূঁইয়াদের। এখন দেখার বিষয়, পাকিস্তানকে হারিয়ে ২১ বছর পর ফাইনালে ফেরার স্বপ্ন পূরণ করতে পারে কি না লাল-সবুজের প্রতিনিধিরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান
দেশের স্বাস্থ্যব্যবস্থায় রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধের বার্তা…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার অভিযোগে মো. আশিকুর রহমান ইমন…
 ১৪ নভেম্বর ২০২৬    রংপুর

রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানে উগ্রবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে রংপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা…
 ১৪ নভেম্বর ২০২৬    রংপুর

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা!

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা!
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের…
 ১৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, চিকিৎসকদের রাজনীতিতে…
 ১৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

দুই যুগ পর সাফ ফাইনালের হাতছানি বাংলাদেশের, প্রতিপক্ষ পাকিস্তান!

দুই যুগ পর সাফ ফাইনালের হাতছানি বাংলাদেশের, প্রতিপক্ষ পাকিস্তান!
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকা জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের সামনে এবার…
 ১৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা রেডক্রিসেন্ট ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।…
 ১৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘হাসিনাকে আফ্রিকার কোনো দেশও আশ্রয় দিতে রাজি নয়’: নাজমুল হক

‘হাসিনাকে আফ্রিকার কোনো দেশও আশ্রয় দিতে রাজি নয়’: নাজমুল হক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা সফল হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তাঁর ভাষ্য,…
 ১৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার

বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…
 ১৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর!

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর!
পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর বসছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
ফেনী প্রতিনিধি:অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফেনীতে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার…
 ১৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ছোট ভাইয়ের মৃত্যুর ১৮ ঘণ্টা পর চলে গেলেন বড় ভাইও, পরিবারে শোকের ছায়া!

ছোট ভাইয়ের মৃত্যুর ১৮ ঘণ্টা পর চলে গেলেন বড় ভাইও, পরিবারে শোকের ছায়া!
বাগেরহাটের শরণখোলায় মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মৃত্যুর পরদিনই মারা গেছেন বড় ভাই। পরপর দুই ভাইকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে…
 ১৪ নভেম্বর ২০২৬    খুলনা

গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকদের বিক্ষোভে বন্ধ যান চলাচল!

গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকদের বিক্ষোভে বন্ধ যান চলাচল!
শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে…
 ১৪ নভেম্বর ২০২৬    ঢাকা

একই বৈঠকে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস!

একই বৈঠকে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস!
বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহে চীনের…
 ১৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

টানা চতুর্থ দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা!

টানা চতুর্থ দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা!
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা চতুর্থ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী,…
 ১৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি