প্রচ্ছদ    খেলাধুলা   আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ, ফেসবুক...

আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ!

১৫ নভেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়ের পর সমালোচনার মুখে পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ম্যাচের অধিকাংশ সময় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখলেও শেষ মুহূর্তে তার একটি ভুলে গোল হজম করতে হয় দলকে। সেই ভুলের দায় নিজের কাঁধে নিয়ে এবার সতীর্থ, কোচ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান শ্রাবণ। একের পর এক আক্রমণ সামলে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। তার দৃঢ়তায় ৮৫ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি পাকিস্তান। ফলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলে বদলে যায় পুরো ম্যাচের চিত্র।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে শ্রাবণের একটি লং থ্রো সরাসরি প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে গিয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে আবদুল সামাদ গোল করেন। এতে এগিয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ওই গোলেই বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়।

আরও পড়ুন

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

ম্যাচ শেষে সতীর্থদের পক্ষ থেকেও শ্রাবণের প্রতি সমর্থন জানানো হয়। দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী এককভাবে কাউকে দায়ী করতে রাজি হননি। তিনি বলেন, কাউকে দোষ দেওয়া যাবে না। বিরতির পর পাকিস্তান তাদের খেলার পরিকল্পনা পরিবর্তন করেছিল। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করে গোল করেছে, অন্যদিকে বাংলাদেশও দুটি ভালো সুযোগ পেয়েছিল। ফুটবলে এমনটাই ঘটে।

একই ধরনের মন্তব্য করেন শমিত সোমও। তিনি বলেন, দলের কোনো একজন ভুল করলে অন্যজনের উচিত সেই ভুল পুষিয়ে দেওয়া। তাই কাউকে এককভাবে দায়ী করা যায় না।

তবে সতীর্থদের এমন সমর্থনের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন শ্রাবণ। অবশেষে নীরবতা ভেঙে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট দেন এই গোলরক্ষক।

পোস্টে শ্রাবণ লেখেন, ‘গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি।’

তিনি আরও লেখেন, ‘একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

পোস্টের শেষাংশে বাংলাদেশের মানুষের উদ্দেশে শ্রাবণ লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম!

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম!
দীর্ঘদিন ধরে বাম পা হারিয়ে চলাচলে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবার পেলেন কৃত্রিম পা। প্রধানমন্ত্রী তারেক রহমানের…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সব ঠিক করতে ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ!

সব ঠিক করতে ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ!
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতির উন্নতি করতে না পারলে তাকে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ!

আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ!
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়ের পর সমালোচনার মুখে পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ম্যাচের অধিকাংশ সময় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখলেও…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার
রাহাত চৌধুরী, মতলব উত্তর (চাঁদপুর):মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন আবাসিক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার পর…
 ১৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!
প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও সরকার গঠনের স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন অভিযোগ…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!
রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিতর্কের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। এতে সড়কে পড়ে প্রাণ হারিয়েছেন দুজন। নিহতরা…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসব…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে জমি নিয়ে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর ট্রেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর