গাইবান্ধা প্রতিনিধি:
সচেতনতাই পারে সমাজকে সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে এবং উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিতে। এমন মন্তব্য করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।
মঙ্গলবার সকালে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হলরুমে আয়োজিত ‘আমরাও ছড়াবো আলোর সুবাস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধসহ সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই তাদের মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হবে। নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকেও অপরাধমুক্ত রাখতে সচেতন ভূমিকা পালন করতে হবে।
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

তিনি আরও বলেন, ছাত্রীদের মধ্যে মাদকাসক্তির হার তুলনামূলক কম হলেও পরিবারের পুরুষ সদস্য, বিশেষ করে ভাইদের মাদক থেকে দূরে রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারিবারিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক হাসান কবির ও নারীনেত্রী-সাংবাদিক রিক্তু প্রসাদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন পৌশি আলম, সাদিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের সমন্বয়ক ও সাংবাদিক ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

















