সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী ১ নম্বর ওয়ার্ডে প্রায় ৩০০টি অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য ও বাগলী কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল হোসেনের নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়। বাগলী কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হাজী আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগলী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাবিব নুর সিদ্দিকী এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শীতের শুরুতে কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ।

















